জাতীয়

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে বাড়িটি হস্তান্তর করা হয়।

আজ শুক্রবার ‘আমরা বিএনপি পরিবার’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর তাঁর চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়।

পরে তাঁর স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নতুন একটি বাড়ি নির্মাণের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করা হয়।

আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে বাড়িটি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় গোলাপি বেগমকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা–কর্মীরা।

উপস্থিত নেতারা গণমাধ্যমকে বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Popular post
বাসায় ছারপোকার উপদ্রব, মুক্তির উপায় কী

ছারপোকা হলো Cimicidae গোত্রের (মূলত Cimex গণের) ছোট, ডানাহীন পরজীবী পোকা, যা সাধারণত রাতে মানুষের রক্ত খায়। এদের আকার প্রায় ১ থেকে ৭ মিলিমিটার হয় এবং এরা না খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

চবিতে হলে মাদক সেবনের অভিযোগ, ৭ শিক্ষার্থীসহ আটক ৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সাত শিক্ষার্থী এবং একজন অতিথিকে আটক ও শনাক্ত করেছে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম। শুক্রবার (২০ নভেম্বর) রাতে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়। এ সময় ওই কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়েছে।

নিয়মিত রাত জেগে কাজ করেন? হৃদযন্ত্রে যে প্রভাব পড়তে পারে

গবেষণাটি প্রকাশিত হয়েছে ইউরোপীয় হার্ট জার্নাল- কার্ডিওভাসকুলার ইমেজিং সাময়িকীতে। এতে যুক্ত ছিলেন চীনের ঝেংঝৌ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা যুক্তরাজ্যের ইউকে বায়োব্যাংকের ৪২ হাজার ৬৭১ জন নারী ও পুরুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছেন।

সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন শিশু, দুই নারীসহ ৬ ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সবার বাড়ি ভারতের হুগলি জেলার ডানকুনি থানার মনহারপুর মল্লীকপাড়া গ্রামে।

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

হুথি বিদ্রোহীরা বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে বিমান হামলার হুমকি দিয়েছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জাতীয়

View more
বাসায় ছারপোকার উপদ্রব, মুক্তির উপায় কী
বাসায় ছারপোকার উপদ্রব, মুক্তির উপায় কী

ছারপোকা হলো Cimicidae গোত্রের (মূলত Cimex গণের) ছোট, ডানাহীন পরজীবী পোকা, যা সাধারণত রাতে মানুষের রক্ত খায়। এদের আকার প্রায় ১ থেকে ৭ মিলিমিটার হয় এবং এরা না খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
চবিতে হলে মাদক সেবনের অভিযোগ, ৭ শিক্ষার্থীসহ আটক ৮

চবিতে হলে মাদক সেবনের অভিযোগ, ৭ শিক্ষার্থীসহ আটক ৮

নিয়মিত রাত জেগে কাজ করেন? হৃদযন্ত্রে যে প্রভাব পড়তে পারে

নিয়মিত রাত জেগে কাজ করেন? হৃদযন্ত্রে যে প্রভাব পড়তে পারে

সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে

সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে

শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক
শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন শিশু, দুই নারীসহ ৬ ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সবার বাড়ি ভারতের হুগলি জেলার ডানকুনি থানার মনহারপুর মল্লীকপাড়া গ্রামে।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার

আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে অন্যায্য বললো মিয়ানমার

পোল্যান্ডে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত
পোল্যান্ডে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত

পোল্যান্ডে দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও জেট-চালিত ড্রোন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় এগুলো বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন মিত্র দেশগুলো বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
নতুন ফসলের আনন্দে গাজীপুরে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব

নতুন ফসলের আনন্দে গাজীপুরে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব

কালিয়াকৈরে শুরু হচ্ছে টেপবল বিপিএল, খেলবেন বিদেশিরাও

কালিয়াকৈরে শুরু হচ্ছে টেপবল বিপিএল, খেলবেন বিদেশিরাও

আমি ভালো আছি, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জুয়েল

আমি ভালো আছি, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: জুয়েল

0 Comments