ট্রান্সফার উইন্ডোতে বন্ধ হয়ে গেলেও অ্যাটলেটিকো মাদ্রিদেই রয়ে গেছেন হুলিয়ান আলভারেজ। এখন আপাতত আর দল বদলের কোনো সম্ভাবনাই নেই। তবে অ্যাটলেটিকোতে আগের জায়গা পুনরুদ্ধারের করা এবং সমর্থকদের মন জয় করাই চ্যালেঞ্জ এখন আর্জেন্টাইন তারকার জন্য।
এমন সময়ে আলভারেজ পড়লেন চোটে। ফলে রাখা হয়নি তাকে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের স্কোয়াদে। এক বিবৃতিতে তার পেশির চোটের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পেশির সমস্যার কারণে সান সেবাস্তিয়ান সফরে যেতে পারেননি হুলিয়ান। গতকাল অনুশীলনও করেননি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে এই ম্যাচ থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’
সোসিয়েদাদের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সোমবার ১টায় (এএম)।
গত জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের সময় অ্যাটলেটিকো ছাড়ার ইচ্ছা পোষণ করেন আলভারেজ। লক্ষ্য ছিল বার্সেলোনায় যোগ দেওয়ার। তাকে পেতে চেষ্টা চালায় ক্লাবটিও। কিন্তু মাদ্রিদের ক্লাবটি শেষ পর্যন্ত তাকে কিছুতেই বার্সেলোনার কাছে বিক্রি করতে রাজি হয়নি।
তাকে বিক্রি না করায় বিশ্বকাপের পর নামেন অ্যাটলেটিকোর জার্সিতেই। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমে ঘরের মাঠেই ক্লাবের সমর্থকদের থেকে তীব্র দুয়ো শোনেন আলভারেজ। এরপর টানা তিন দিন যোগ দেননি দলের অনুশীলনে।
গত সপ্তাহে বিলবাওয়ের বিপক্ষে ৩১ মিনিট খেলেন আলভারেজ।
আইএন
শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা এলাকার আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে।
জোহানেসবার্গ টেস্টে তৃতীয় দিনের শুরুতেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটের কারণে ওভার শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছে পেসার হাসান মাহমুদকে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তিনিই।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
ভারতীয় বাংলা সিনেমার প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি এবং ওপার বাংলা অভিনয় জগতের অন্যতম শক্তিশালী অভিনেত্রী লাবণী সরকার।
ল্যাবএইড-ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট ২০২৬ এর শিরোপা জিতেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার ফাইনালে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন ফখর জামান, সাদ বেগ ও আরাফাত মিনহাস।
অপেক্ষাটা এক রাতের। এক রানের আক্ষেপ নিয়ে শেষ হয়েছিল প্রথম দিনের খেলা।