বিনোদন

লাল শাড়িতে তিশার লাজুক হাসি, দিলেন রহস্যময় বার্তা

রতন লাল সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
লাল শাড়িতে তিশার লাজুক হাসি, দিলেন রহস্যময় বার্তা
লাল শাড়িতে তিশার লাজুক হাসি, দিলেন রহস্যময় বার্তা

প্রায় দুই দশক ধরে অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ও মডেল নুসরাত ইমরোজ তিশা। সাবলীল অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্য ও নিজস্ব ফ্যাশন স্টাইলও বরাবরই প্রশংসিত হয়েছে। এবার শাড়িতে তিশার মিষ্টি ও লাজুক হাসির ছবি নজর কেড়েছে ভক্তদের।

মডেলিংয়ের চেয়ে অভিনয়কেই বরাবর বেশি গুরুত্ব দিয়েছেন তিশা। ফ্যাশন স্টেটমেন্টেও তিনি প্রশংসিত হলেও সাধারণ ও ঐতিহ্যবাহী পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী। বিশেষ করে শাড়িতে তার উপস্থিতি বরাবরই আলাদা নজর কাড়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিশা। ছবিগুলোতে তাকে দেখা গেছে লাল শাড়িতে। সঙ্গে ছিল কাচের চুড়ি ও মানানসই অলংকার। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসি, আবার কখনো মুখ আড়াল করে লাজুক ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী।

তিশার এমন মায়াবী লুক ও লাজুক হাসি যে ভক্তদের নজর কেড়েছে, তা তাদের মন্তব্য দেখলেই বোঝা যায়। ছবি প্রকাশের পরপরই তার অনুসারীরা নানা প্রশংসাসূচক মন্তব্য করেছেন।

তবে শুধু ছবিই নয়, পোস্টের ক্যাপশনেও ছিল রহস্যের আভাস। ছবিগুলোর সঙ্গে তিশা লিখেছেন ‘কোয়ায়েটলি বিকামিং!’ অর্থাৎ নীরবে নিজেকে বদলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। সাম্প্রতিক সময়ে অভিনয়ে তার উপস্থিতি কিছুটা কমলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ, পরিবার ও জীবনের নানা বিশেষ মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

 

এলআইএ

Popular post
বাহরাইনে মার্কিন রাডার সিস্টেমে হামলার দাবি ইরানের

শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনে ডাকাতি, আহত ২

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দুধপা‌তিলা এলাকার আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে।

হাসানকে হারিয়ে চাপে বাংলাদেশ, ৩ বোলার নিয়ে খেলতে হবে 

জোহানেসবার্গ টেস্টে তৃতীয় দিনের শুরুতেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটের কারণে ওভার শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছে পেসার হাসান মাহমুদকে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তিনিই।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৪২ প্লাটুন বিজিবি

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালির ঘোষণা প্রশাসনের

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন লাবণী

ভারতীয় বাংলা সিনেমার প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি এবং ওপার বাংলা অভিনয় জগতের অন্যতম শক্তিশালী অভিনেত্রী লাবণী সরকার।

বিনোদন

View more
৫০ রুপি থেকে ১০ হাজার কোটি রুপির মালিক শাহরুখ
৫০ রুপি থেকে ১০ হাজার কোটি রুপির মালিক শাহরুখ

দিল্লির সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে বলিউড রাজত্ব করছেন শাহরুখ খান। খুব অল্প বয়সে বাবা-মাকে হারান কিং খান। কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করেন তিনি।

RIPOTER NEWS নভেম্বর ২, ২০২৬ 0
ঐশ্বরিয়ার জানা-অজানা ছয় অধ্যায়

ঐশ্বরিয়ার জানা-অজানা ছয় অধ্যায়

মাধুরীর তারকাখ্যাতিকে ভয় পান তার স্বামী?

মাধুরীর তারকাখ্যাতিকে ভয় পান তার স্বামী?

শিখরের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী

শিখরের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী

0 Comments