জাতীয়

সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৭, ২০২৬ 0
সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাভারের আমিনবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রীর সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা সাক্ষাৎ করতে আসেন। তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তখন এ নির্দেশনা দেন। সাক্ষাৎকালে মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারটিকে দ্রুত বিচার নিশ্চিত করার সর্বাত্মক আশ্বাস দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মন্ত্রী জানান, নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সার্বিক কল্যাণে ইতিমধ্যে পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে ছয় লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া নিহত এসআইয়ের পারিবারিক ব্যবসা সচল রাখার সুবিধার্থে ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ থেকে প্রয়োজনীয় ঋণসহ সার্বিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মজীবনে আলতাফ হোসেনের নৈতিকতা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন মন্ত্রী।

৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভারের আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্ক-বিতর্ক থামাতে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন এসআই আলতাফ হোসেন। প্রাণ বাঁচাতে তিনি তাঁর বড় ছেলের ব্যবসাপ্রতিষ্ঠানে আশ্রয় নিলে সন্ত্রাসীরা দেশি অস্ত্র, রড, পাইপ, হাতুড়ি ও লাঠি নিয়ে সেখানে হামলা চালান। বাবাকে বাঁচাতে গিয়ে তাঁর ছোট ছেলে আরিফুল ইসলামও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আলতাফ হোসেনের স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আলতাফ হোসেন ১৯৮৬ সালে সিরাজগঞ্জ জেলা থেকে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে তিনি ডিএমপি, রাঙামাটি, আরআরএফ রাজশাহী, আরএমপি ও বরিশাল জেলায় অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১১ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি এসবি, ঢাকায় কর্মরত ছিলেন।

Popular post
আজ সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে সংবর্ধনাসহ নানা কর্মসূচি

যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) দেশজুড়ে উদযাপিত হচ্ছে ‘সশস্ত্র বাহিনী দিবস’। দেশ ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের সূচনা হবে।

বৃষ্টিতে ব্যাহত আমন ধান কাটা, সরিষা বপন নিয়েও শঙ্কায় কাপাসিয়ার কৃষকেরা

গাজীপুরের কাপাসিয়ায় বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে সময়মতো ফসল কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। একই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন ধান কাটতে দিনাজপুর থেকে আসা শ্রমিকেরাও। বৃষ্টির কারণে সরিষা বপনেও বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা

আগামী ডিসেম্বরে সারা দেশে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেলসদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

খাগড়াছড়ি জেলা সদরের শালবাগান এলাকার পল্লীটিলায় মাটি খননকালে ৮২ মিলিমিটার মর্টার শেলসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১  

কুষ্টিয়ায় মাইকোবাসের ধাক্কায় দীলিপ ওরফে টুটুল পাল (৫৩) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বাসায় ছারপোকার উপদ্রব, মুক্তির উপায় কী

ছারপোকা হলো Cimicidae গোত্রের (মূলত Cimex গণের) ছোট, ডানাহীন পরজীবী পোকা, যা সাধারণত রাতে মানুষের রক্ত খায়। এদের আকার প্রায় ১ থেকে ৭ মিলিমিটার হয় এবং এরা না খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

জাতীয়

View more
আজ সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে সংবর্ধনাসহ নানা কর্মসূচি
আজ সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে সংবর্ধনাসহ নানা কর্মসূচি

যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) দেশজুড়ে উদযাপিত হচ্ছে ‘সশস্ত্র বাহিনী দিবস’। দেশ ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের সূচনা হবে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
বৃষ্টিতে ব্যাহত আমন ধান কাটা, সরিষা বপন নিয়েও শঙ্কায় কাপাসিয়ার কৃষকেরা

বৃষ্টিতে ব্যাহত আমন ধান কাটা, সরিষা বপন নিয়েও শঙ্কায় কাপাসিয়ার কৃষকেরা

ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা

ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা

খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেলসদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেলসদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে
সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

0 Comments