জাতীয়

এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল হজম বাংলাদেশের

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৭, ২০২৬ 0
এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল হজম বাংলাদেশের
এবার দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোল হজম বাংলাদেশের

এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ নারী ফুটবল দল। ওসাকার নাগাই স্টেডিয়ামে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৮ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াও শক্তি, র‍্যাঙ্কিং ও অভিজ্ঞতার বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। দক্ষিণ কোরিয়া পাঁচবার বিশ্বকাপ খেলেছে। এশিয়ান গেমসে অংশ নিয়েছে নয়বার, জিতেছে তিনটি ব্রোঞ্জপদক।

প্রথম ম্যাচের মতো আজ আর তারুণ্যনির্ভর একাদশ সাজাননি বাংলাদেশ কোচ পিটার বাটলার। শুরু থেকেই রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শিউলি আজিম ও শামসুন্নাহারকে মাঠে নামান। তাতে ম্যাচের প্রথম ১৫ মিনিট দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভালোই লড়াই করেছে বাংলাদেশ।

ঋতুপর্নাকে আজ শুরু থেকেই খেলান কোচ পিটার বাটলার

তবে সময় গড়ানোর সঙ্গে দক্ষিণ কোরিয়ার আক্রমণের ধার বেড়েছে। বাংলাদেশও ধীরে ধীরে রক্ষণাত্মক হয়ে পড়ে। ১৬ মিনিটে কিম মিনজির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির ঠিক আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জং দাবিন।

উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধের তুলনায় আজ অবশ্য অনেক ভালো খেলেছে বাংলাদেশ। গোল করতে না পারলেও প্রতিপক্ষকে আটকে রাখার চেষ্টা ছিল দেখার মতো। প্রথমার্ধে চারটি সেভ করেন গোলকিপার রুপনা। দক্ষিণ কোরিয়ার দুটি শট রুখে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। গোলমুখে কোনো শট নিতে পারেনি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করেছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের রক্ষণভাগ বেশির ভাগ সময় তা সামলেছে, যদিও গোলের স্রোত আটকানো যায়নি! ৬৫ মিনিটে চোয়ে ইউরির গোলে ৩-০ করে দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজম করে মেয়েরা

ম্যাচের শেষ দিকে বাংলাদেশের মেয়েদের কিছুটা ক্লান্ত মনে হয়েছে। রক্ষণে বারবার দেখা গেছে ছন্নছাড়া অবস্থা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৭ মিনিটে চতুর্থ গোল করেন জি সো-ইউন। দুই মিনিট পরই হিয়ন সুলগির গোলে ব্যবধান হয় ৫-০। যোগ করা সময়ে কো ইউজিন করেন ষষ্ঠ গোল।

ম্যাচে বাংলাদেশের দখলে বল ছিল প্রায় ৩০ শতাংশ। প্রতিপক্ষের গোলমুখে মাত্র একটি শট নিতে পেরেছে তারা। দক্ষিণ কোরিয়ার ছয়টি শট ঠেকান বাংলাদেশের গোলরক্ষক রুপনা।

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচেই হারল বাংলাদেশ। এতে কোয়ার্টার ফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে পড়ল। ২১ সেপ্টেম্বর শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে তারা।

Popular post
আজ সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে সংবর্ধনাসহ নানা কর্মসূচি

যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) দেশজুড়ে উদযাপিত হচ্ছে ‘সশস্ত্র বাহিনী দিবস’। দেশ ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের সূচনা হবে।

বৃষ্টিতে ব্যাহত আমন ধান কাটা, সরিষা বপন নিয়েও শঙ্কায় কাপাসিয়ার কৃষকেরা

গাজীপুরের কাপাসিয়ায় বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে সময়মতো ফসল কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। একই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন ধান কাটতে দিনাজপুর থেকে আসা শ্রমিকেরাও। বৃষ্টির কারণে সরিষা বপনেও বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা

আগামী ডিসেম্বরে সারা দেশে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেলসদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

খাগড়াছড়ি জেলা সদরের শালবাগান এলাকার পল্লীটিলায় মাটি খননকালে ৮২ মিলিমিটার মর্টার শেলসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১  

কুষ্টিয়ায় মাইকোবাসের ধাক্কায় দীলিপ ওরফে টুটুল পাল (৫৩) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বাসায় ছারপোকার উপদ্রব, মুক্তির উপায় কী

ছারপোকা হলো Cimicidae গোত্রের (মূলত Cimex গণের) ছোট, ডানাহীন পরজীবী পোকা, যা সাধারণত রাতে মানুষের রক্ত খায়। এদের আকার প্রায় ১ থেকে ৭ মিলিমিটার হয় এবং এরা না খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

জাতীয়

View more
আজ সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে সংবর্ধনাসহ নানা কর্মসূচি
আজ সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে সংবর্ধনাসহ নানা কর্মসূচি

যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) দেশজুড়ে উদযাপিত হচ্ছে ‘সশস্ত্র বাহিনী দিবস’। দেশ ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের সূচনা হবে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
বৃষ্টিতে ব্যাহত আমন ধান কাটা, সরিষা বপন নিয়েও শঙ্কায় কাপাসিয়ার কৃষকেরা

বৃষ্টিতে ব্যাহত আমন ধান কাটা, সরিষা বপন নিয়েও শঙ্কায় কাপাসিয়ার কৃষকেরা

ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা

ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা

খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেলসদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেলসদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে
সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

0 Comments