ক্রিকেট

তোয়ালে যেভাবে বাঁচিয়ে দিল বোল্ড হওয়া ব্যাটসম্যানকে

অক্টোবর ২০, ২০২৬
তোয়ালে যেভাবে বাঁচিয়ে দিল বোল্ড হওয়া ব্যাটসম্যানকে
তোয়ালে যেভাবে বাঁচিয়ে দিল বোল্ড হওয়া ব্যাটসম্যানকে
আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়েছিলেন ব্রায়ান বেনেট। কিন্তু সাজঘরে ফেরার বদলে তিনি পেয়েছেন নতুন জীবন।

Prothomalo

View more
ব্যাংকের এমডি হতে চাইলে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না
ব্যাংকের এমডি হতে চাইলে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না

রাষ্ট্রমালিকানাধীন ছয়টি ব্যাংকে নতুন এমডি নিয়োগের শর্ত শিথিল করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপন দিয়ে নীতিমালা সংশোধন করেছে। এ নিয়ে ৯ মাসে তিনবার নীতিমালায় বদল এসেছে।

অক্টোবর ২০, ২০২৬
বিদেশে পড়াশোনা শেষে চাকরি, প্রস্তুতি শুরু করবেন যেভাবে
বিদেশে পড়াশোনা শেষে চাকরি, প্রস্তুতি শুরু করবেন যেভাবে

বিদেশে উচ্চশিক্ষা শেষে চাকরির বাজার বোঝা, দক্ষতা অর্জন ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে আগেই প্রস্তুতি নেওয়া জরুরি।

অক্টোবর ২০, ২০২৬
রিকশাচিত্রে স্বাস্থ্যশিক্ষা, রামপালের এক উদ্ভাবনী উদ্যোগ
রিকশাচিত্রে স্বাস্থ্যশিক্ষা, রামপালের এক উদ্ভাবনী উদ্যোগ

ফুল-পাখি আর লতাপাতার বর্ণিল নকশা। পাশে গ্রামের ঘর, নদী ও পালতোলা নৌকা। এই চেনা দৃশ্যের মাঝখানে বড় অক্ষরে লেখা, সব টিউমার ক্যানসার নয়।

অক্টোবর ২০, ২০২৬
আবাসন খাতের ব্যবসায়ীদের উপস্থিতিতে সম্মাননা পেল কোন তিনটি প্রতিষ্ঠান | রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ
আবাসন খাতের ব্যবসায়ীদের উপস্থিতিতে সম্মাননা পেল কোন তিনটি প্রতিষ্ঠান | রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ

প্রথম আলো ডটকমের নবম অনলাইন আবাসন মেলার বিশেষ সংযোজন ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’। ১০ অক্টোবর, শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল আবাসন খাতের ব্যবসায়ীদের সম্মিলন।

এবারের মেলায় অংশ নেওয়া তিনটি প্রকল্পকে দেওয়া হয় ‘মোস্ট ভিজিটেড প্রজেক্ট’–এর সম্মাননা।

জানতে দেখুন পুরো ভিডিওটি...

অক্টোবর ২০, ২০২৬
ছবিতে দেখুন চট্টগ্রাম মহানগরীর ৫টি মণ্ডপের পূজার আয়োজন
ছবিতে দেখুন চট্টগ্রাম মহানগরীর ৫টি মণ্ডপের পূজার আয়োজন

চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা ‘রিপু রজনী’র মুগ্ধতায় বুঁদ হয়ে আছে সারা দেশ। সেই সঙ্গে আছে ‘রক্তাঞ্জলি’ পূজা আয়োজন। আরও আছে আকবর শাহ রোডের ছোট কালীবাড়ির ‘রাজ গোর্খা’, বড় কালীমন্দিরের ‘অবিনশ্বর’ ও কোতোয়ালির ষোড়শীকুঞ্জ সার্বজনীন পূজা উদ্যাপন পরিষদের ‘সাঁকো’। চোখ ফেরানো যায় না পাথরঘাটার মনোহরখালী নব প্রতীক সংঘের প্রতিমা থেকেও। শুধু প্রতিমাই নয়, বিচিত্র ধরনের আলোকসজ্জা, পৌরাণিক নৃত্য-গীত ও আখ্যান উপস্থাপনের মধ্য দিয়ে এ বছর চট্টগ্রাম দুর্গোৎসবের নগরী। নগরীর আনাচকানাচে ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক পূজা আয়োজন থেকে ঘুরে এলেন অনন্যা গোস্বামী। ছবিতে দেখে নিন এবারের চট্টগ্রাম মহানগরীর পূজার আয়োজনগুলো।

চট্টগ্রামের উত্তর কাট্টলীর আকবর শাহ রোডের বড় কালীমন্দিরে নজর কাড়ছে ‘অবিনশ্বর’ থিমের পূজা–আয়োজন। এই থিমের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মহামুক্তি, মহাশ্মশান, মহাকাল ও অঘোরী সাধনার আবহ

নগরীর উত্তর কাট্টলী তালুকদারবাড়ির মণ্ডপ ‘রিপু রজনী’। এই থিমে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের ভেতরের ছয়টি রিপু—কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য বা অন্ধকারের মুখোমুখি হয়ে নিজের অন্তর্জগতের সঙ্গে লড়াই ও আত্মকথন

ঢাকার কাছেই আপনার জন্য অপেক্ষা করছে এই নদীর পাড়, পূজার ছুটিতে ঘুরে আসতে পারেন

‘রিপু রজনী’ থিমের পূজায় আসা দর্শনার্থীদের যত আগ্রহ মহাদেবের এই প্রতিমাকে ঘিরেই

দক্ষিণ নালাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ ‘আত্মকথন’। এতে আয়োজকেরা তুলে ধরেছেন পাড়া ও এলাকাভিত্তিক সৌহার্দ্যের বাণী। যেমন ‘আলো শুধু মণ্ডপে নয়, জ্বলুক সম্পর্কেও’, ‘অল্প অল্প করে গড়ে ওঠে আমাদের পূজা’, ‘এক পাড়া একসাথে, ভিন্ন ঘর এক উঠান’ ইত্যাদি

ঢাকার ভাইরাল এই কাশবনে যেভাবে যাবেন

দক্ষিণ নালাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ ‘আত্মকথন’ এর দুর্গাপ্রতিমার সঙ্গেই নজর কাড়ছে পাহাড়তলীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী সূর্য সেন ও তাঁর সঙ্গীদের বৈঠকের ভাস্কর্য

দক্ষিণ নালাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ ‘আত্মকথন’ এর দুর্গাপ্রতিমার সঙ্গেই নজর কাড়ছে পাহাড়তলীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী সূর্য সেন ও তাঁর সঙ্গীদের বৈঠকের ভাস্কর্য

সুন্দরবনের ২১০ জাতের মাছ আছে এই জাদুঘরে, দেখুন তো কয়টি চেনেন

নগরের উত্তর নালাপাড়া ‘কাত্যায়নী ধাম’ মন্দিরে শোভা পাচ্ছে দুর্গাপ্রতিমা ‘নিকুম্ভিলা’। এই প্রতিমার অনুপ্রেরণা এসেছে নিকুম্ভিলা যজ্ঞাগার থেকে। এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ কাব্য’র একটি গুরুত্বপূর্ণ অংশ। লঙ্কার বীর রাজপুত্র মেঘনাদ কুলদেবী দেবী নিকুম্ভিলার আরাধনা করতেন। বিশ্বাস ছিল, যজ্ঞ সম্পন্ন হলে মেঘনাদ অপরাজেয় শক্তি লাভ করবেন। কিন্তু বিভীষণের সহায়তায় লক্ষ্মণ যজ্ঞাগারে প্রবেশ করে যজ্ঞ চলাকালীন মেঘনাদকে হত্যা করেন। এ ঘটনা কাব্যের ষষ্ঠ স্বর্গে বিশেষ নাটকীয়তার সৃষ্টি করে। সেটিরই অনুপ্রেরণা এই মণ্ডপের মূল ভিত্তি

ফিরিঙ্গীবাজারের শিববাড়ি লেনে শ্রীশ্রী শ্মশানেশ্বর শিববিগ্রহ মন্দিরের এবারের দুর্গাপূজার থিম ‘নির্বাণ’। এখানে শোভা পাচ্ছে মাতৃরূপী দেবীর সৌন্দর্য

ফিরিঙ্গীবাজারের শিববাড়ি লেনে শ্রীশ্রী শ্মশানেশ্বর শিববিগ্রহ মন্দিরের এবারের দুর্গাপূজার থিম ‘নির্বাণ’। এখানে শোভা পাচ্ছে মাতৃরূপী দেবীর সৌন্দর্য

ঘোষবাড়ির পূজা দেখতে ঢাকা থেকে মুন্সিগঞ্জ

অক্টোবর ২০, ২০২৬
একঝলক (২০ অক্টোবর ২০২৬)
একঝলক (২০ অক্টোবর ২০২৬)

শিমখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়াখুড়ি গ্রামে। ২০ অক্টোবর

বিকেলে পশ্চিম আকাশের সূর্যের সোনালি আলো কাশফুলের ওপর পড়ে হলুদাভ রং ধারণ করেছে। কুদঘাটা, বরিশাল নগর, ২০ অক্টোবর

ঝালকাঠি ও পিরোজপুরের বিভিন্ন এলাকায় আমড়ার ভালো ফলন হয়। বাগান থেকে তুলে আমড়া নৌকায় করে নিয়ে আসেন চাষিরা। প্রতিদিন বিকেলে বসে জমজমাট হাট। স্থানীয় আড়তে চলে বেচাকেনা, ওজন ও বস্তাবন্দী করার কাজ। এরপর সড়কপথে এসব আমড়া পাঠানো হয় দেশের বিভিন্ন এলাকায়। বর্তমানে প্রতি মণ আমড়া ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। জিন্দাকাঠি, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ২০ অক্টোবর

কালগ্রাসী যমুনা নদী। শুষ্ক মৌসুমে কোথাও শুকিয়ে চর জেগেছে, কোথাও হাঁটু বা কোমরসমান পানি জমে আছে। হেঁটেই কোমরপানি মাড়িয়ে যমুনার চরে যাচ্ছেন বয়োজ্যেষ্ঠ নারী ও পুরুষ। চালালকান্দি গ্রাম, সোনাতলা উপজেলা, বগুড়া, ২০ অক্টোবর

হেমন্তের সকালে পথের পাশে মাটিতে পড়ে আছে শিউলি ফুল। সাদা পাপড়ি আর কমলা বোঁটার মেলবন্ধনে মাটির ওপর তৈরি হয়েছে মনোরম এক দৃশ্য। ঋতু বদলের এই সময়ে শিউলির সৌন্দর্য যেন প্রকৃতিতে ছড়িয়ে দেয় এক মায়াবী আবহ। কাজীটুলা, সিলেট, ২০ অক্টোবর

ঘুরে ঘুরে উড়ে উড়ে বটগাছের ডালে বসেছে চঞ্চল চড়ুই পাখিটি। বাগমারা, খুলনা নগর। ২০ অক্টোবর

নিজের খেত থেকে পুঁইশাক তুলছেন পাহাড়ি এক নারী। গামারী বাগান এলাকা, রাঙামাটি। ২০ অক্টোবর

মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশের উৎপাদন বাড়াতে সারা দেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে। ৮ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কিন্তু যমুনা নদীতে নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরছেন জেলেরা। কালীতলা গ্রোয়েন এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২০ অক্টোবর

ডোরাকাটা মৌটুসী পাখিটি ওড়াউড়ি করে ফুল থেকে রস খাচ্ছে। কুমড়া টিল রাঙামাটি। ২০ অক্টোবর

হেমন্তের রোদমাখা সকালে গবাদিপশুকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছেন এই ব্যক্তি। চিলারঝার, রংপুর। ২০ অক্টোবর

অক্টোবর ২০, ২০২৬
প্রথম সেঞ্চুরিকেই ডাবল বানালেন নাঈম, আজিজুলের ১০ ছক্কার সেঞ্চুরি
প্রথম সেঞ্চুরিকেই ডাবল বানালেন নাঈম, আজিজুলের ১০ ছক্কার সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর নাঈম আহমেদ।

অক্টোবর ২০, ২০২৬
সোনমের পুরোনো সাজে নতুন বার্তা
সোনমের পুরোনো সাজে নতুন বার্তা

যেকোনো অনুষ্ঠান কিংবা উৎসবের সাজে নতুনত্ব আনতে বরাবরই পছন্দ করেন সোনম কাপুর। তবে এ বছর সেই ধারা থেকে বের হয়ে এসেছেন। দুর্গাপূজার সাজ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি পোস্ট না করে পুরোনো অনুষ্ঠান ও উৎসবের কিছু লুক আবারও সামনে এনেছেন সোনম। বারবার নতুন পোশাক না পরে পুরোনো সাজকে নতুন করে তুলে ধরার এই উদ্যোগ কি টেকসই ফ্যাশনের বার্তাই দিচ্ছে? দেখে নেওয়া যাক, সোনমের সেই পুরোনো অথচ নজরকাড়া সাজগুলো।

আইভরি শাড়িতে গোলাপি আভা

পাঞ্জাবি লাচার আধুনিক ভারতীয় ডিজাইনার পুনিত বালানার বিশেষ নকশায় তৈরি এই পোশাকে ঐতিহ্যবাহী পাঞ্জাবি লাচার আদলকে আধুনিকভাবে তুলে ধরা হয়েছে। দুই-তিন মাস আগেই চাচাতো বোন আনশুলা কাপুরের মেহেদি অনুষ্ঠানে পরেছিলেন এটি

গালে হালকা গোলাপি ব্লাশ–অনের কারণে সাজে চলে এসেছে স্নিগ্ধতা। চোখের সাজে প্রাধান্য পেয়েছে টেনে আঁকা কালো আইলাইনার। ঠোঁটে ছিল হালকা গোলাপি আভাযুক্ত ন্যুড লিপস্টিক। চুল পেছনে টেনে পরিপাটি নিচু করে খোঁপা করা হয়েছে

প্রচলিত চোলি বা ছোট ব্লাউজের বদলে এখানে ব্যবহার করা হয়েছে সাটিন সিল্কের বোতামযুক্ত শার্ট, যা লম্বা কুর্তার মতো করে পরা হয়েছে। শার্টটির রং ধূসর আভাযুক্ত হালকা নীল। এতে রয়েছে সূক্ষ্ম ফুলের নকশা, অলংকৃত কলার এবং কয়েন ও আয়নার কাজ করা বোতামপট্টি। সাধারণ লেহেঙ্গার বদলে শার্টের সঙ্গে পরা হয়েছে আগে থেকেই কুঁচি দিয়ে তৈরি চান্দেরি সিল্কের লুঙ্গি ঘরানার স্কার্ট। এতে রয়েছে একই রঙের রেশমি সুতার কারুকাজ, কয়েন বসানো পাড় এবং সূক্ষ্ম বুটি নকশা

পোশাকটির অন্যতম আকর্ষণ দুই রঙের ওড়না পরার ধরন। এক কাঁধে আটকানো হয়েছে হালকা পাউডার নীল রঙের সাটিন ওড়না, যা পোশাকের মূল রঙের সঙ্গে মানানসই। অন্য দিক দিয়ে নেমে এসেছে গাঢ় পান্না সবুজ রঙের সিল্কের ওড়না। এতে রয়েছে সোনালি রঙের সূক্ষ্ম ফুলের নকশা ও কারুকাজ করা পাড়। দুই ওড়নার রঙের বৈপরীত্য পোশাকটিতে এনেছে স্বতন্ত্র আভিজাত্য। কানের বড় সোনালি চাঁদবালি দুলও পেয়েছে বিশেষ গুরুত্ব

আইভরি শাড়িতে গোলাপি আভা

শাড়িটি ডিজাইনার আনাভিলার নকশা করা। ২০২৩ সালে করবা চৌথে (সনাতন ধর্মাবলম্বী বিবাহিত নারীদের অন্যতম ও ঐতিহ্যবাহী উৎসব) পরেছিলেন এটি

শাড়ির সঙ্গে পরেছেন স্ট্রবেরি গোলাপি রঙের ব্লাউজ। নৌকার মতো গলার কাট ও ছোট হাতার ব্লাউজটিতে রয়েছে রুপালি সুতার ঐতিহ্যবাহী জালিকাটা নকশা

ধাতব আভাযুক্ত আইভরি রঙের শাড়ির সঙ্গে স্ট্রবেরি গোলাপি ব্লাউজের বৈপরীত্য সাজটিতে এনেছে স্বতন্ত্র মাত্রা। শাড়ির বুনন, রঙিন সুতার কারুকাজ আর রুপার গয়নার সমন্বয়ে ঐতিহ্যবাহী সাজ পেয়েছে আধুনিক রূপ। স্বচ্ছ আইভরি রঙের টিস্যু সিল্কে তৈরি করা হয়েছে শাড়িটি। শাড়ির পাড় ও আঁচলে রয়েছে রঙিন রেশমি সুতার ফুলের নকশা। লাল, সবুজ ও গোলাপি রঙের এই কারুকাজ আইভরি জমিনে ফুটে উঠেছে উজ্জ্বলভাবে

মেকআপ রাখা হয়েছে স্নিগ্ধ ও উজ্জ্বল। ত্বকে রয়েছে শিশিরভেজা আভা, গালে গোলাপি রঙের আভাস। চোখের সাজে ব্যবহার করা হয়েছে আইলাইনার ও মাসকারা। ঠোঁটে গোলাপি আভাযুক্ত ম্যাট লিপস্টিক পুরো সাজে এনেছে রঙের সামঞ্জস্য। কপালে রয়েছে সূক্ষ্ম নকশার ঐতিহ্যবাহী রুপার মাং টিকা। এর সঙ্গে মানানসই রুপার বড় কানের দুল

রানি গোলাপি ও পান্না সবুজ পোশাকে

প্রথম দেখায় শাড়ির মতো মনে হলেও এটি আসলে লেহেঙ্গা-শাড়ি বা আধা শাড়ির আদলে সাজানো একটি পোশাক। এতে শাড়ির আঁচল একদিকে সামনে দিয়ে নামানো হয়েছে

পোশাকটির মূল আকর্ষণ রানি গোলাপি ও পান্না সবুজের বৈপরীত্য। স্কার্টের মতো নিচের অংশে রয়েছে ভারী বুননের সোনালি জরির নকশা। এর সঙ্গে গোলাপি রঙের হালকা, স্বচ্ছ ওড়না বা আঁচল ব্যবহার করা হয়েছে। ওড়নাজুড়ে ছড়িয়ে রয়েছে ছোট ছোট সোনালি বুটি, যা পোশাকের আভিজাত্য বাড়িয়েছে। গাঢ় পান্না সবুজ রঙের সিল্কের ব্লাউজের হাতায় রয়েছে সোনালি সুতার ঘন বুনন

সোনমের সাজের বিশেষ আকর্ষণ তাঁর মা সুনীতা কাপুরের ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া ঐতিহ্যবাহী গয়না। গলায় রয়েছে রত্নখচিত ভারী সোনার চোকার, সঙ্গে মানানসই বড় কানের দুল ও একাধিক স্তরের কুন্দনের চুড়ি। পুরোনো দিনের গয়নার নকশা পোশাকের ঐতিহ্যবাহী আবহকে আরও জোরালো করেছে

মাঝখানে সিঁথি করে চুল ছেড়ে রাখা হয়েছে নরম ঢেউখেলানো ভঙ্গিতে। চুলের এই স্বাভাবিক ধরন গলার ভারী গয়না ও পোশাকের নকশাকে বিশেষভাবে ফুটিয়ে তুলেছে। মেকআপে রাখা হয়েছে পরিমিত ভাব, যাতে পোশাকের উজ্জ্বল রং ও ঐতিহ্যবাহী গয়নাই থাকে মূল আকর্ষণ

হলুদ আনারকলিতে

গৌরাঙ্গ শাহের নকশা করা শর্ষে–হলুদ রঙের মেঝে–ছোঁয়া আনারকলি পোশাকে ফুটে উঠেছে ঐতিহ্য ও আভিজাত্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে পরা এই পোশাকের স্টাইলিং করেছিলেন রিয়া কাপুর। সোনালি কারুকাজ, পোশাকের ঘের আর সাদা ফুলে সাজানো খোঁপার সমন্বয়ে পুরো সাজে এসেছে উৎসবের আমেজ

কানে ভারী নকশার দুল, আঙুলে পরেছেন একাধিক বড় সোনালি আংটি। গয়নার আকার ও নকশায় এসেছে প্রাচীন ভারতীয় অলংকারের অনুষঙ্গ

পোশাকটির মূল আকর্ষণ মেঝে পর্যন্ত লম্বা, বহু ঘেরের আনারকলি কামিজ। লম্বা হাতা ও গলায় রাখা হয়েছে পরিমিত নকশা, যাতে পোশাকের বুনন ও কারুকাজ প্রাধান্য পেয়েছে। অনারকলির সঙ্গে পরেছেন একই রঙের হালকা, কিছুটা স্বচ্ছ অরগাঞ্জা বা কোটা কাপড়ের ওড়না

চুলের সাজ: চুল টেনে পেছনে নিয়ে করা হয়েছে মসৃণ, নিচু খোঁপা। খোঁপাটি ঘিরে সাজানো হয়েছে সাদা ফুল

পূজার মধ্যে কোন স্মৃতি ভাগ করে নিলেন মনামী ঘোষ, দেখুন ১২টি ছবি

বেগুনি লেহেঙ্গায় রাজকীয় সাজ

সোনম কাপুর দিল্লির একটি অনুষ্ঠানে মঞ্চে হেঁটেছিলেন ডিজাইনার জয়ন্তী রেড্ডির নকশা করা বেগুনি রঙের এই লেহেঙ্গা পরে। লেহেঙ্গাটির মূল আকর্ষণ এর ঘেরওয়ালা স্কার্ট। গাঢ় বেগুনি রঙের বিভিন্ন অংশে তৈরি পোশাকটিতে রয়েছে সোনালি জারদৌসি, জরি ও সূক্ষ্ম সুতার কারুকাজ। বিস্তৃত ঘের ও ঘন কারুকাজ লেহেঙ্গাটিকে দিয়েছে রাজকীয় আবহ

পরিপাটি করে আঁকা ভ্রু এবং গালের হাড়ে স্পষ্ট কনট্যুরিংয়ের মাধ্যমে মুখাবয়বকে আরও সুস্পষ্ট করে তোলা হয়েছে। ঠোঁটে রয়েছে হালকা গোলাপি আভাযুক্ত ম্যাট লিপস্টিক। সাজে ভারী পোশাক ও গয়নাকে প্রাধান্য দিতেই মেকআপ রাখা হয়েছে পরিমিত ও পরিশীলিত। চুল পেছনে টেনে নিচের দিকে পরিপাটি করে খোঁপা করা হয়েছে। চুলের এই ছিমছাম ধরন মুখাবয়ব ও ভারী গয়নাকে দিয়েছে বিশেষ গুরুত্ব

লেহেঙ্গার সঙ্গে পরেছেন একই রঙের সিল্কের ব্লাউজ। গোল গলার ব্লাউজটির কনুই পর্যন্ত লম্বা হাতায় রয়েছে জ্যামিতিক নকশার সোনালি সুতার কাজ। পরিমিত গড়নের ব্লাউজটি লেহেঙ্গার ভারী কারুকাজের সঙ্গে মানানসই। লেহেঙ্গার সঙ্গে রঙের সামঞ্জস্য রেখে ওড়নাটিতেও বজায় রাখা হয়েছে একই ধরনের কারুকাজ

রাজকীয় সাজ পূর্ণতা পেয়েছে ঐতিহ্যবাহী গয়নায়। গলায় পরেছেন একাধিক স্তরের ভারী সোনালি ও কুন্দনের চোকার, যা প্রায় পুরো গলা ঢেকে রেখেছে। এর সঙ্গে রয়েছে মানানসই টিকা, বড় আকারের কানের দুল, হাতে হাতফুল এবং একাধিক সোনালি চুড়ি

অষ্টমীতে পূজা চেরীর স্নিগ্ধ সাজ, দেখুন ১২টি ছবি

অক্টোবর ২০, ২০২৬
নীরব বসন্তের কালে অপরাধী ধরা যায়, ছোঁয়া যায় না
নীরব বসন্তের কালে অপরাধী ধরা যায়, ছোঁয়া যায় না

র‍্যাচেল কারসন বলেছিলেন কীটনাশক একদিন পাখির গান ও নদীতে মাছের লাফালাফি স্তব্ধ করে দেবে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনা তারই প্রমাণ। বিষের কারণে খালের ছোট-বড় মাছ ও রেণু পোনা, সাপ-ব্যাঙ, পোকামাকড়—সবই মারা যায়। থেমে যায় নদীতে মাছের দাপাদাপি।

অক্টোবর ২০, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন