biology

শিগগিরই কি ক্যানসার ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে

অক্টোবর ১০, ২০২৬
শিগগিরই কি ক্যানসার ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে
শিগগিরই কি ক্যানসার ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে

ধরা যাক, একজন মানুষের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে। অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু পরে জানা গেল, রোগটি শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়েছে। চিকিৎসকেরা বলছেন, প্রচলিত অনেক কেমোথেরাপি হয়তো তাঁর ক্ষেত্রে আর কাজ করবে না। এমন অবস্থায় ক্যানসারে আক্রান্ত মানুষের আশা হারিয়ে যাওয়ারই কথা। এমন পরিস্থিতিতেই পড়েছিলেন ৩১ বছর বয়সী মলি হোনেস। তিনি ভেবেছিলেন, হয়তো তাঁর হাতে আর বেশি সময় নেই। তিনি ঠিক করেছিলেন, চিকিৎসার পেছনে না ছুটে বাকি সময়টা নিজের মতো করে কাটাবেন।

কিন্তু ২০২৪ সালের এপ্রিল মাসে তিনি একটি পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ পেলেন। সেটি ছিল ক্যানসারের ভ্যাকসিন। মাত্র পাঁচ মাস পর সেপ্টেম্বরে পরীক্ষা করে দেখা গেল, তাঁর শরীরে ক্যানসারের আর কোনো লক্ষণ নেই! এখন পর্যন্ত তিনি ক্যানসারমুক্ত অবস্থায় আছেন।

মলির মতো ক্যানসারের ভ্যাকসিন যে সবার জন্য কাজ করবে, এমনটা নিশ্চিত নয়। তবে তাঁর মতো কিছু রোগীর ক্ষেত্রে পাওয়া ফলাফল বিজ্ঞানীদের নতুন আশার আলো দেখাচ্ছে। ক্যানসারের চিকিৎসায় ভ্যাকসিন এখন চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে আলোচিত গবেষণার ক্ষেত্রগুলোর একটি।

যেভাবে পেলাম ক্যানসার চিকিৎসায় এমআরএনএ ভ্যাকসিন

কেমোথেরাপি বা রেডিওথেরাপি সরাসরি ক্যানসার কোষ ধ্বংস করার চেষ্টা করে; আর ক্যানসারের ভ্যাকসিন অনেকটা শরীরের নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থাকে প্রশিক্ষণ দেওয়ার মতো কাজ করে।

ক্যানসারের বিরুদ্ধে ভ্যাকসিন কীভাবে কাজ করে

আমরা সাধারণত ভ্যাকসিন বা টিকা বলতে এমন কিছু বুঝি যা হাম, পোলিও বা ফ্লুর মতো সংক্রামক রোগ থেকে আমাদের রক্ষা করে। কিন্তু ক্যানসারের ভ্যাকসিনের ধারণাটা একটু আলাদা। মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থা প্রতিদিন শরীরকে নানা ধরনের ক্ষতিকর জীবাণু ও অস্বাভাবিক কোষ থেকে রক্ষা করে। কিন্তু ক্যানসারের কোষ অনেক সময় শরীরের এই প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। ফলে অস্বাভাবিক কোষগুলো বাড়তে থাকে এবং টিউমার তৈরি করে।

ক্যানসারের টিকার লক্ষ্য ইমিউন সিস্টেমকে ক্যানসার কোষ চিনতে শেখানো। ভ্যাকসিন শরীরকে ক্যানসার কোষের নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দেয়। এরপর রোগ প্রতিরোধব্যবস্থা সেই বৈশিষ্ট্য চিনে ক্যানসার কোষকে আক্রমণ করার চেষ্টা করে। বর্তমানে এবং ভবিষ্যতে একই ধরনের ক্যানসার কোষ দেখা দিলেও ইমিউন সিস্টেম যেন তাকে চিনতে পারে, সেটিও ভ্যাকসিনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। অর্থাৎ কেমোথেরাপি বা রেডিওথেরাপি সরাসরি ক্যানসার কোষ ধ্বংস করার চেষ্টা করে; আর ক্যানসারের ভ্যাকসিন অনেকটা শরীরের নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থাকে প্রশিক্ষণ দেওয়ার মতো কাজ করে।

হার্টে কেন সহজে ক্যানসার হয় না

ভ্যাকসিন শরীরকে ক্যানসার কোষের নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দেয়। এরপর রোগ প্রতিরোধব্যবস্থা সেই বৈশিষ্ট্য চিনে ক্যানসার কোষকে আক্রমণ করার চেষ্টা করে।

সবার জন্য কি একই ভ্যাকসিন

এখানেই ক্যানসারের ভ্যাকসিনকে সাধারণ টিকার চেয়ে আলাদা করে দেখার কারণ আছে। কিছু ক্যানসারের ক্ষেত্রে অনেক রোগীর টিউমারে একই ধরনের অস্বাভাবিক বৈশিষ্ট্য পাওয়া যায়। সেসব ক্ষেত্রে একই ধরনের ভ্যাকসিন অনেক রোগীর জন্য ব্যবহার করা সম্ভব হতে পারে। মলি হোনেস যে ভ্যাকসিন পেয়েছিলেন, সেটিও এ ধরনের অফ-দ্য-শেলফ ভ্যাকসিন। তাঁর ক্যানসার, ফাইব্রোল্যামেলার কার্সিনোমায় সাধারণত একটি নির্দিষ্ট অস্বাভাবিকতা দেখা যায়। তাই গবেষকেরা এমন ভ্যাকসিন তৈরি করতে পেরেছেন, যা একই ধরনের ক্যানসারে আক্রান্ত একাধিক মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

কিন্তু বেশির ভাগ ক্যানসার এভাবে কাজ করে না। একজন মানুষের ক্যানসার কোষে যে পরিবর্তন থাকে, অন্যজনের ক্যানসার কোষে তা না-ও থাকতে পারে। এমনকি একই টিউমারের বিভিন্ন কোষেও আলাদা আলাদা পরিবর্তন থাকতে পারে। এ কারণে তৈরি হচ্ছে পারসোনালাইজড ক্যানসার ভ্যাকসিন। এ ক্ষেত্রে প্রথমে রোগীর ক্যানসার কোষের ডিএনএ বিশ্লেষণ করা হয়। কোন কোন পরিবর্তন ক্যানসার কোষকে আলাদা করে তুলেছে, তা খুঁজে বের করে সেই নির্দিষ্ট ব্যক্তির জন্য তৈরি করা হয় বিশেষ ভ্যাকসিন। অর্থাৎ একজনের জন্য তৈরি ভ্যাকসিন আরেকজনের জন্য একইভাবে কাজ না-ও করতে পারে।

ব্যায়াম করলেই কাবু হবে ক্যানসার!

মলি হোনেস যে ভ্যাকসিন পেয়েছিলেন, সেটিও এ ধরনের অফ-দ্য-শেলফ ভ্যাকসিন। তাঁর ক্যানসার, ফাইব্রোল্যামেলার কার্সিনোমায় সাধারণত একটি নির্দিষ্ট অস্বাভাবিকতা দেখা যায়।

চিকিৎসা কতটা এগিয়েছে

ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা অবশ্য একেবারে নতুন নয়। এর পেছনে রয়েছে এক শতাব্দীরও বেশি সময়ের গবেষণা। তবে গত দুই দশকে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে ক্যানসার কোষের জিনগত পরিবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের জ্ঞান বৃদ্ধি পাওয়া এবং নতুন ধরনের প্রযুক্তির উন্নতির কারণে ব্যক্তিভিত্তিক ভ্যাকসিন তৈরি করা আগের চেয়ে অনেক সহজ হয়েছে।

২০২৬ সালে মডার্নার তৈরি ব্যক্তিভিত্তিক ক্যানসার ভ্যাকসিন মেলানোমা বা একধরনের ত্বকের ক্যানসার নিয়ে তৃতীয় ধাপের পরীক্ষায় সফল হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তৃতীয় ধাপের পরীক্ষা সাধারণত বড় পরিসরে করা হয় এবং কোনো চিকিৎসা বাজারে আনার আগে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ভ্যাকসিন ফুসফুস, মূত্রথলি, কিডনি, অগ্ন্যাশয় ও পাকস্থলীর ক্যানসার নিয়েও পরীক্ষা করা হচ্ছে। তবে এর মানে এই নয় যে এখনই সব ধরনের ক্যানসারের জন্য ভ্যাকসিন পাওয়া যাবে। বেশির ভাগ ক্যানসার ভ্যাকসিন এখনো ক্লিনিক্যাল ট্রায়াল বা মানুষের ওপর পরীক্ষার পর্যায়ে রয়েছে।

নতুন এই রক্ত পরীক্ষায় ক্যানসার ধরা পড়বে ১০ বছর আগে

২০২৬ সালে মডার্নার তৈরি ব্যক্তিভিত্তিক ক্যানসার ভ্যাকসিন মেলানোমা বা একধরনের ত্বকের ক্যানসার নিয়ে তৃতীয় ধাপের পরীক্ষায় সফল হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

বাস্তবে যেভাবে ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে

আরেকজন রোগীর নাম আরি নাকাতা। স্তন ক্যানসারের চিকিৎসার পর আবার জানতে পারেন, তাঁর ক্যানসার পিঠ, হাড়, ফুসফুস ও যকৃতে ছড়িয়ে পড়েছে। প্রচলিত চিকিৎসার পাশাপাশি তিনি ক্যানসারের ভ্যাকসিনের একটি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ খুঁজছিলেন।

শেষ পর্যন্ত তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি ভ্যাকসিন পরীক্ষায় অংশ নেন। তাঁর ক্ষেত্রে ভ্যাকসিনটি শরীরে পৌঁছে দিতে ইলেকট্রোপোরেশন নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। এতে অল্প সময়ের জন্য বৈদ্যুতিক স্পন্দন দিয়ে কোষের পর্দায় ক্ষুদ্র পথ তৈরি করা হয়, যাতে ভ্যাকসিনের উপাদান কোষের ভেতরে সহজে ঢুকতে পারে।

তিনি মাসে একটি করে মোট ছয়টি ভ্যাকসিন নেন। পরে দেখা যায়, তাঁর ক্যানসারের ৫৯টি লক্ষ্যবস্তুর মধ্যে ২৪টি চিকিৎসায় সাড়া দিয়েছে। নাকাতা এখনো অন্যান্য চিকিৎসার পাশাপাশি এই পরীক্ষামূলক চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

কম বয়সীদের মধ্যে কেন ছড়িয়ে পড়ছে ক্যানসার

শেষ পর্যন্ত আরি নাকাতা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি ভ্যাকসিন পরীক্ষায় অংশ নেন। তাঁর ক্ষেত্রে ভ্যাকসিনটি শরীরে পৌঁছে দিতে ইলেকট্রোপোরেশন নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়।

ক্যানসার কি পুরোপুরি সেরে যাবে

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ক্যানসারের ভ্যাকসিনকে এখনো কোনো জাদুকরী চিকিৎসা বলা যাবে না। গবেষণায় কিছু আশাব্যঞ্জক ফল পাওয়া গেলেও আরও অনেক পরীক্ষা দরকার। কোন ধরনের ক্যানসার, কোন রোগীর ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কোন ভ্যাকসিন কতটা কার্যকর হবে—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা।

আর ক্যানসারের ভ্যাকসিনকে সাধারণত আলাদা চিকিৎসা হিসেবে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে না। কেমোথেরাপি, ইমিউনোথেরাপি বা অন্য চিকিৎসার সঙ্গে ভ্যাকসিন মিলিয়ে ব্যবহার করলে ফল আরও ভালো হতে পারে কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে। মডার্নার নতুন ভ্যাকসিনের ক্ষেত্রেও ইমিউনোথেরাপির সঙ্গে এটি ব্যবহার করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো, ক্যানসার কোষ যেন রোগ প্রতিরোধব্যবস্থার আক্রমণ থেকে লুকিয়ে থাকতে না পারে। পাশাপাশি ভ্যাকসিনের মাধ্যমে তৈরি হওয়া ইমিউন সিস্টেম যেন কোষগুলো ধ্বংস করতে পারে।

ভবিষ্যতে ক্যানসারের চিকিৎসা হয়তো শুধু ক্যানসার কোষ ধ্বংস করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রোগীর নিজের রোগ প্রতিরোধব্যবস্থাকেই প্রশিক্ষিত করে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করানো হতে পারে। ব্যক্তিভেদে তৈরি ভ্যাকসিন, এমআরএনএ প্রযুক্তি, ডিএনএ, ভাইরাস বা ব্যাকটেরিয়াভিত্তিক প্রযুক্তিসহ বিভিন্ন উপায় নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন। তবে এটি এখনো পুরোপুরি আমাদের হাতে এসে পৌঁছায়নি। ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা দ্রুত এগোলেও আরও বড় ও দীর্ঘমেয়াদি পরীক্ষার ফল পাওয়া প্রয়োজন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ভাইরাস সংক্রমণে কি ক্যানসার হতে পারে

Prothomalo

View more
পেশা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে প্রতিমাশিল্পীদের
পেশা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে প্রতিমাশিল্পীদের

প্রতিমা তৈরিতে বিশেষ ধরনের এঁটেল মাটি লাগে। বাঁশ, খড়, শণ, সুতলি, নাড়া, চট, রংসহ নানা উপকরণ প্রয়োজন হয়।

অক্টোবর ১০, ২০২৬
যুব উন্নয়ন: প্রশ্নপত্র ফাঁস, চাকরিপ্রার্থীরা কেন ভুগবেন?
যুব উন্নয়ন: প্রশ্নপত্র ফাঁস, চাকরিপ্রার্থীরা কেন ভুগবেন?

একটি সরকারি চাকরির জন্য কতটা পরিশ্রম করতে হয়, কতটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়, তা যাঁরা পরীক্ষা দেন তাঁরাই ভালো জানেন। অনেকের জন্য পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি থাকে দূরের জেলা থেকে ঢাকায় আসার খরচ, আবাসনের ব্যবস্থা এবং সেই সঙ্গে যুক্ত হয় পরিবারের প্রত্যাশা পূরণের চাপ।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়া প্রার্থীদেরও এমন প্রস্তুতি ছিল। ১১তম গ্রেডের এই পদে প্রতিটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছিলেন ১ হাজার ২৬২ জন। মোট শূন্য পদ ২৪২টি। তার মানে বিপুল প্রার্থী আবেদন করেছেন। কিন্তু পরীক্ষার দিন কেন্দ্রে পৌঁছে তাঁরা জানতে পারলেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কারণ, পরীক্ষার আগের রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। ছড়িয়ে পড়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।

এখানে প্রশ্ন শুধু প্রশ্নপত্র ফাঁসের নয়। যাঁরা মাসের পর মাস প্রস্তুতি নিয়ে, অর্থ খরচ করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছালেন, তাঁদের এই ভোগান্তির দায় নেবে কে? যাঁরা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, তাঁদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দায়িত্ব যাঁদের, তাঁদের ব্যর্থতার মূল্য কেন চাকরিপ্রার্থীদের দিতে হবে?

প্রাথমিকের প্রশ্নপত্র ফাঁস কি বন্ধ হবে না

চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

প্রতিবছর দেশে আনুমানিক ২০ থেকে ২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করেন। তাঁদের প্রায় এক-তৃতীয়াংশের কর্মসংস্থান হয় বিদেশে। বাকিদের কাজের সুযোগ খুঁজতে হয় দেশের শ্রমবাজারে। কাজের সুযোগ ও চাকরির নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে সরকারি চাকরি অনেক তরুণের কাছে কাঙ্ক্ষিত হয়ে ওঠে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ ২৪ হাজার। তবে এই হিসাব দিয়ে কর্মসংস্থানের পুরো চিত্র বোঝা যায় না।

পরীক্ষা স্থগিতের পর বিষয়টি নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের একজন পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি জানান, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। দূর–দূরান্ত থেকে ঢাকায় এসে কেন্দ্রে উপস্থিত হওয়া প্রার্থীদের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি ‘দুর্ঘটনা’। দুর্ঘটনা ঘটলে সবাইকেই ভুগতে হয়।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে পরীক্ষা বাতিল হওয়ার ঘটনায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পরীক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায়

প্রশ্ন হলো, এই দুর্ঘটনা কি চাকরিপ্রার্থীরা ঘটিয়েছেন? যাঁরা মাসের পর মাস প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য অপেক্ষা করেছেন, যাঁরা দূর–দূরান্ত থেকে কেন্দ্রে পৌঁছেছেন, তাঁরা কি প্রশ্নপত্র তৈরি করেছেন, ছাপিয়েছেন কিংবা বিতরণ করেছেন? অবশ্যই না। তাহলে অন্যের ব্যর্থতার দায় তাঁদের বহন করতে হবে কেন?

প্রশ্নপত্র তৈরি, মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণের দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যকার কোনো পর্যায় থেকেই যে প্রশ্নপত্র বাইরে এসেছে তা জানার জন্য ‘রকেট সায়েন্টিস্ট’ হওয়া লাগে না। কীভাবে প্রশ্নপত্র ফাঁস হলো, তা তদন্ত করে বের করতে হবে। কারও অবহেলা বা যোগসাজশ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। সেই নিরাপত্তাব্যবস্থা ব্যর্থ হলে পরীক্ষা স্থগিত করা প্রয়োজন হতে পারে। কিন্তু পরীক্ষা স্থগিতের কারণে যে ভোগান্তি তৈরি হলো, তার দায় কি সবাইকে সমানভাবে নিতে হবে? যাঁরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন, তাঁদের কেন সময়, অর্থ ও শ্রমের ক্ষতি মেনে নিতে হবে?

চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

এখানেই ‘দুর্ঘটনা’ শব্দটি যথেষ্ট নয়। দুর্ঘটনা বললেই ঘটনার কারণ ব্যাখ্যা হয়ে যায় না, দায়িত্বও শেষ হয়ে যায় না।

দেশে সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে এর আগেও বড় ধরনের অভিযোগ ও তদন্তের ঘটনা ঘটেছে। পিএসসির অধীন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও সামনে এসেছে। এসব ঘটনা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শিক্ষা নেওয়ার কথা। প্রশ্নপত্রের নিরাপত্তা আরও জোরদার করা, দায়িত্বের প্রতিটি ধাপে নজরদারি এবং অনিয়মের ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়ার কথা।

তারপরও যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় এমন ঘটনা ঘটল কেন? আগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলোর পর প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল? এবার সেই ব্যবস্থায় কোথায় ঘাটতি ছিল? দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কারও অবহেলা বা যোগসাজশ ছিল কি না? এসব প্রশ্নের উত্তর অধিদপ্তরকেই দিতে হবে।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে পরীক্ষা স্থগিত হওয়ার ঘটনায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করে পরীক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা

প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ হয়তো অন্যায্য প্রতিযোগিতা ঠেকিয়েছে। কিন্তু তাতে প্রশ্নপত্র ফাঁসের উৎস বন্ধ হয়েছে, এমন নিশ্চয়তা নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার ঘটনায় শুধু নতুন পরীক্ষার তারিখ ঘোষণার অপেক্ষায় থাকলে চলবে না। প্রশ্নপত্র ফাঁসের উৎস খুঁজে বের করতে হবে। নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করতে হবে। তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে।

একটি পরীক্ষা স্থগিত হওয়া কর্তৃপক্ষের জন্য প্রশাসনিক জটিলতা হতে পারে। কিন্তু একজন চাকরিপ্রার্থীর জন্য তা কয়েক মাসের প্রস্তুতি, ধার করা টাকা, দূরের পথ পাড়ি দেওয়া এবং পরিবারের প্রত্যাশা নিয়ে কেন্দ্রে পৌঁছানোর পর হতাশ হয়ে ফিরে যাওয়া। পরীক্ষা আবার নেওয়া সম্ভব, কিন্তু মানুষের হারানো সময় ও অর্থ ফিরিয়ে দেওয়া যায় না।

সৈয়দ রিফাত মোসলেম প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক

মতামত লেখকের নিজস্ব

অক্টোবর ১০, ২০২৬
কুমিল্লার লালমাইয়ে ফসলের জমিতে কিশোরীর মরদহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন
কুমিল্লার লালমাইয়ে ফসলের জমিতে কিশোরীর মরদহ উদ্ধারের রহস্য উদ্ঘাটন

কুমিল্লায় বাসায় ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে অটোরিকশার চালকের বিরুদ্ধে। গ্রেপ্তার হয়েছেন সন্দেহভাজন চালক। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…

অক্টোবর ১০, ২০২৬
বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর জেলেদের হামলা, ১০টি ফাঁকা গুলি
বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের ওপর জেলেদের হামলা, ১০টি ফাঁকা গুলি

মা ইলিশ রক্ষায় গত বুধবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

অক্টোবর ১০, ২০২৬
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক আয়াস
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক আয়াস

শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।

অক্টোবর ১০, ২০২৬
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ, বিজিবির পাল্টা গুলি
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ, বিজিবির পাল্টা গুলি

ঘটনার পর পাল্টা গুলি ছুড়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

অক্টোবর ১০, ২০২৬
পর্তুগাল দল ছেড়ে যাওয়ায় কি শাস্তি পেয়েছেন রোনালদো, না পেলে আইন কী বলে
পর্তুগাল দল ছেড়ে যাওয়ায় কি শাস্তি পেয়েছেন রোনালদো, না পেলে আইন কী বলে

উয়েফা নেশনস লিগে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি লিগে আল নাসরের হয়ে গতকাল রাতে মাঠে নেমেছিলেন।

অক্টোবর ১০, ২০২৬
নতুন করে আবার গণভোটের প্রয়োজন কেন?
নতুন করে আবার গণভোটের প্রয়োজন কেন?

নতুন গণভোটের প্রয়োজনীয়তা নির্ভর করবে কয়েকটি বিষয়ের ওপর—প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তনের প্রকৃতি, রাজনৈতিক সমঝোতা এবং জনগণের সরাসরি অনুমোদনের প্রয়োজনীয়তা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামত গুরুত্বপূর্ণ। তবে সেই মতামত গ্রহণের প্রক্রিয়াও হতে হবে সুস্পষ্ট, কার্যকর ও যুক্তিসংগত।

অক্টোবর ১০, ২০২৬
যুব উন্নয়নের চাকরি পরীক্ষা দুই মিনিটের নোটিশে বাতিল, ক্ষতিপূরণ চান ৩ লাখ চাকরিপ্রার্থী
যুব উন্নয়নের চাকরি পরীক্ষা দুই মিনিটের নোটিশে বাতিল, ক্ষতিপূরণ চান ৩ লাখ চাকরিপ্রার্থী

সরকারি ছুটির দিন শনিবার সকাল থেকেই রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোয় ছিল বাড়তি ভিড়।

অক্টোবর ১০, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন