বাণিজ্য

নদীর ওপর ভাসমান লোহাপট্টির টিকে থাকার লড়াই

নভেম্বর ৮, ২০২৬
নদীর ওপর ভাসমান লোহাপট্টির টিকে থাকার লড়াই
নদীর ওপর ভাসমান লোহাপট্টির টিকে থাকার লড়াই

দিনে দিনে ভৈরব নদের পানি গড়িয়েছে অনেক, তার সঙ্গে প্রকৃতির নিয়মে গতিপথ বদলে তীরের বাজারের অবস্থানেও এসেছে পরিবর্তন। এখানে যখন চার্লির হাট তথা বড় বাজার গড়ে উঠেছিল, তখন নদের পাড়েই ছিল লোহাপট্টি। কালের পরিক্রমায় এখন এটি ভাসমান অবস্থায় টিকে থাকার লড়াই করছে।

লোহাপট্টির মফজেল অ্যান্ড ব্রাদার্সে কাজ করা সত্তরোর্ধ্ব প্রবীণ কর্মচারী ভবেশ চন্দ্র শিকদার জানান, ৫০ বছরের বেশি আগে তিনি বড় বাজারে কাজের সন্ধানে এসেছিলেন। তখন নদ আরও দূরে ছিল। খরস্রোতা ভৈরব নদ ভাঙতে ভাঙতে এখন লোহাপট্টিতে চলে এসেছে।

সরেজমিনে লোহাপট্টিতে গিয়ে দেখা যায়, রাস্তার দুই দিক ধরে গড়ে ওঠা লোহাপট্টির যেই অংশ নদের দিকে, সেই দোকানগুলো আক্ষরিক অর্থেই পানিতে ভাসমান। এসব দোকানের নিচে কোনো মাটি নেই। নদের ভাঙনে ব্যবসায়ীরা বাধ্য হয়েই বাঁশ ও কাঠের পিলারের ওপর অস্থায়ী দোকান তৈরি করেছেন।

ভৈরব নদের পাড়ে লোহাপট্টি

নদীর পাড় ও বাজার সংরক্ষণের বিষয়ে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার মশিহুজ্জামান খান বলেন, ‘কয়েক বছর আগে কে এফ ডব্লিউ নামের একটি জার্মান ব্যাংক ক্লাইমেট ফান্ডের অধীন ভৈরব নদের তীরে কংক্রিটের তৈরি পাড়, হাঁটার জায়গা এবং ঘাট বানানোর জন্য অর্থায়ন করতে চেয়েছিল। এটি করলে বাজারের বেশ কিছু প্রতিষ্ঠানকে স্থানান্তর ও পুনর্বাসন করতে হতো। ব্যবসায়ীদের স্থানান্তরে অনিচ্ছা ও পুনর্বাসনের সক্ষমতা সিটি করপোরেশনের না থাকায় সম্ভাব্যতা যাচাইয়ে প্রকল্পটি এগোয়নি।’

লোহাপট্টির অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান সংরক্ষণে ও বড় বাজার সংরক্ষণে প্রকল্প বা পরিকল্পনা আছে কি না জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার বলেন, বড় বাজারের জমির মালিকানা নিয়ে সরকারি সংস্থাগুলোর মধ্যে বিরোধিতা রয়েছে। ফলে কোনো সংস্থাই উদ্যোগী হচ্ছে না।

লোহাপট্টির ব্যবসায়ীদের দাবি সরকার যেন বড় বাজার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

Prothomalo

View more
এইচএসসি সম্পূরক: সুফল নিয়ে প্রশ্ন
এইচএসসি সম্পূরক: সুফল নিয়ে প্রশ্ন

এইচএসসি সম্পূরক: সুফল নিয়ে প্রশ্ন

নভেম্বর ৮, ২০২৬
শেষ রাতে জেগে নবীজি ৭ আমল করতেন
শেষ রাতে জেগে নবীজি ৭ আমল করতেন

রাতের শেষভাগে ইবাদতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহর প্রিয় বান্দারা এ সময় জেগে উঠে ইবাদতে লিপ্ত হন। রাসুলের জীবনেও এ সময়ের বিশেষ গুরুত্ব ছিল।

নভেম্বর ৮, ২০২৬
পাখি ও পাখি
পাখি ও পাখি

শীতের সকালে তুমি একা একা ডেকে ফিরছ,/ সঙ্গিনী কোথায়? মর্মে কি পশে না সেই ডাক?/ বিরহের কুয়াশায় মনোব্যথা গুমরে গুমরে মরে/ বিলাপ বিস্তার পায় কুহকিনী পাথুরে প্রান্তরে।

নভেম্বর ৮, ২০২৬
সড়ক দুর্ঘটনা: ৬ বছরে প্রায় নিঃশেষ ৩০০ পরিবার, শেষকৃত্যের জন্য স্বজন খুঁজে পাওয়া যায় না
সড়ক দুর্ঘটনা: ৬ বছরে প্রায় নিঃশেষ ৩০০ পরিবার, শেষকৃত্যের জন্য স্বজন খুঁজে পাওয়া যায় না

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, পরিবারের সদস্যদের একসঙ্গে কাজে বা বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ায় একটি দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির ঝুঁকি তৈরি হচ্ছে।

নভেম্বর ৮, ২০২৬
চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছে ওঠা—গ্রামীণ খেলায় প্রাণবন্ত এক দিন
চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলাগাছে ওঠা—গ্রামীণ খেলায় প্রাণবন্ত এক দিন

আলোচনা পর্বে বক্তারা বলেন, মাদক, জুয়া ও মুঠোফোনে আসক্তির মতো সামাজিক সমস্যা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।

নভেম্বর ৮, ২০২৬
কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল, এখন কত নেন
কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল, এখন কত নেন

২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটক দিয়ে অভিনয়জগতে পা রাখেন তিনি। তাঁর সহশিল্পী এখন ঢালিউডের জনপ্রিয় নায়ক।

নভেম্বর ৮, ২০২৬
নেতানিয়াহুর বিদায় কি আসন্ন? আইজেনকট কি পারবেন সরকার গড়তে?
নেতানিয়াহুর বিদায় কি আসন্ন? আইজেনকট কি পারবেন সরকার গড়তে?

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/netaniyahur-biday-ki-asnn-aijenkt-ki-parben-srkar-grte

নভেম্বর ৮, ২০২৬
নেতানিয়াহুর বিদায় কি আসন্ন? আইজেনকট কি পারবেন সরকার গড়তে?
নেতানিয়াহুর বিদায় কি আসন্ন? আইজেনকট কি পারবেন সরকার গড়তে?

ইসরায়েলের ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহু নন, সরকার গঠন করতে যাচ্ছেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট। তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ কী?

নভেম্বর ৮, ২০২৬
ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে
ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে

তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, উদ্ধার হওয়া নয়জনের বিস্তারিত পরিচয় শনাক্তের কাজ চলছে। পালিয়ে যাওয়া মানব পাচাকারী দলের সদস্যদের আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নভেম্বর ৮, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।