নাটোরে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

নভেম্বর ১৬, ২০২৬
নাটোরে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোরে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোর শহরতলীর দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাসে করে এসে ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ সময় সুন্দর কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্কুলে গিয়েছিল ফারুক, বাড়ি ফেরা হলো না আর
স্কুলে গিয়েছিল ফারুক, বাড়ি ফেরা হলো না আর

সকালে প্রতিদিনের মতো হাসিমুখে স্কুলে গিয়েছিল আট বছরের শিশু ওমর ফারুক। ক্লাস শেষে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ছিল তার। কিন্তু বিদ্যালয়ের সামনেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার ছোট্ট জীবনের পথচলা। অটোরিকশার ধাক্কায় প্রাণ হারাল শিশুটি।

নভেম্বর ১৬, ২০২৬
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। তবে দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নভেম্বর ১৬, ২০২৬
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: জাতীয় সংসদে এমপি মনিরুল হক
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: জাতীয় সংসদে এমপি মনিরুল হক

কুমিল্লাকে দ্রুত বিভাগ ও মেট্রোপলিটন নগরী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি কুমিল্লার দীর্ঘদিনের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারের প্রতি কুমিল্লার মানুষের সম্মান ও ইজ্জত রক্ষার আকুল আবেদন জানান।

নভেম্বর ১৬, ২০২৬
দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত
দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল। তাদের চাকরি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।

নভেম্বর ১৬, ২০২৬
হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবি
হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবি

হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি বিশাল সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে জানানো হয়। 

নভেম্বর ১৬, ২০২৬
‘ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না’
‘ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না’

কবি আবদুল হাই শিকদার বলেছেন, মৃত্তিকার আদি স্তুর থেকে উঠে এসেছিলেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তার জীবনের প্রতিটি ধাপ ছিল একটি যুদ্ধ— শোষন, নির্যাতিত, নিপীড়িত পক্ষে কাজ করে গেছেন। মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর কোনো নেতা আসবেন না।

নভেম্বর ১৬, ২০২৬
নাটোরে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোরে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

নাটোর শহরতলীর দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাসে করে এসে ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ সময় সুন্দর কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নভেম্বর ১৬, ২০২৬
সংসদে কৃষকদের ‘অশিক্ষিত-মূর্খ’ বলে বিতর্ক, শব্দ এক্সপাঞ্জ করলেন ডেপুটি স্পিকার
সংসদে কৃষকদের ‘অশিক্ষিত-মূর্খ’ বলে বিতর্ক, শব্দ এক্সপাঞ্জ করলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদে খাদ্য গুদামে ধান বিক্রির অনলাইন আবেদন জটিলতা নিয়ে আলোচনাকালে কৃষকদের সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের বিরুদ্ধে। পরবর্তীতে চিফ হুইপের আপত্তির মুখে সংসদীয় কার্যবিবরণী থেকে বিতর্কিত ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ (বাতিল) করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

নভেম্বর ১৬, ২০২৬
এবার গোপালগঞ্জে তিন থানার ওসি বদলির আদেশ
এবার গোপালগঞ্জে তিন থানার ওসি বদলির আদেশ

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির আদেশ করা হয়েছে।  রবিবার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

নভেম্বর ১৬, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।