লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

নভেম্বর ১৪, ২০২৬
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।
চট্টগ্রামের বাঁশখালীতে ঘরে মিলল বাবা ও ২ যমজ কন্যার লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে ঘরে মিলল বাবা ও ২ যমজ কন্যার লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে মো. জাহেদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর ৭ মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নভেম্বর ১৪, ২০২৬
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান, সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান, সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে এসব জরিমানা করা হয়।

নভেম্বর ১৪, ২০২৬
শ্রীপুরে ১৪৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২
শ্রীপুরে ১৪৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১৪৫ বোতল ভারতীয় মদসহ মাদক বিক্রির ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নভেম্বর ১৪, ২০২৬
পঞ্চগড়ে থ্রি-হুইলারকে ট্রাকের ধাক্কা, নারী শিশুসহ নিহত ৩
পঞ্চগড়ে থ্রি-হুইলারকে ট্রাকের ধাক্কা, নারী শিশুসহ নিহত ৩

পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবোঝাই থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতদের মধ্যে একজন সাংবাদিকের স্ত্রী ও তার ৮ বছরের কন্যা রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নভেম্বর ১৪, ২০২৬
নড়াইলে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী ও পরিবেশবিষয়ক উৎসব
নড়াইলে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী ও পরিবেশবিষয়ক উৎসব

পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী। একই আয়োজনে শিশুদের আঁকা ছবি ও লেখা চিঠির প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুদের অংশগ্রহণের পাশাপাশি চলচ্চিত্র, পটগান ও মুক্ত আলোচনার মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

নভেম্বর ১৪, ২০২৬
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।

নভেম্বর ১৪, ২০২৬
জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার উপায় ও করণীয় নিয়ে আলোচনা করতে একটি উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নভেম্বর ১৪, ২০২৬
আগুনের শিখা সবসময় ওপরের দিকে ওঠে কেন?
আগুনের শিখা সবসময় ওপরের দিকে ওঠে কেন?

এ ছাড়া ২০২৪ সালের আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির ঘটনায় শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১৭৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়। পৃথক আরও কয়েকটি মামলাতেও তাদের নাম রয়েছে।

নভেম্বর ১৪, ২০২৬
মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক
মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কুষ্টিয়ায় শিক্ষক আটক

কুষ্টিয়া শহরের একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আবির হাসান নামে ওই শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। গুরুতর অসুস্থ ভুক্তভোগী শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।