রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর, স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বান

নভেম্বর ১৩, ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর, স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বান
খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর, স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বান
এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

Prothomalo

View more
ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা
ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা

আজ শুক্রবার ভোর চারটার দিকে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নভেম্বর ১৩, ২০২৬
এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে
এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে

ইউজিসির সভার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির সুযোগ দিতে সময়সূচি বদলেছে। তবে কেউ কেউ আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীরা
বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীরা

টেলিভিশনের পর্দায় যাকে দেখেছে এত দিন, সেই রাষ্ট্রপতিকে এবার সামনাসামনি দেখার সুযোগ পেল রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৩২ শিক্ষার্থী ও চার শিক্ষক বঙ্গভবন ঘুরে দেখে। তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পর দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে তারা। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং মনোযোগ দিয়ে লেখাপড়ার পরামর্শ দেন। বঙ্গভবন ঘুরে দেখা ও রাষ্ট্রপতির আতিথেয়তা পাওয়ার অভিজ্ঞতাকে স্বপ্নের মতো বলে জানিয়েছে শিক্ষার্থীরা। ছবি তুলেছেন সাজিদ হোসেন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

বঙ্গভবনের দরবার হলে শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০১৪ সালে থাইল্যান্ডের নবম রাজা বাংলাদেশের রাষ্ট্রপতিকে উপহার দিয়েছিলেন ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের একটি প্রতিরূপ। বঙ্গভবনের তোশাখানা জাদুঘরে রাখা সেই স্মারকটি ঘুরে দেখছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বঙ্গভবনের তোশাখানা জাদুঘরের গ্যালারি ঘুরে দেখছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বঙ্গভবনে প্রদর্শিত প্রেসিডেনশিয়াল স্টেট কার ঘুরে দেখছে শিক্ষার্থীরা।

বঙ্গভবনের এয়ার রেইড শেল্টারের সামনে দাঁড়িয়ে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এটি নির্মাণ করা হয়। এখানে রয়েছে তিনটি কক্ষ—গভর্নরের কার্যালয়, বিশ্রামকক্ষ ও গভর্নরের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত কক্ষ। ১৯৭১ সালের পর থেকে এটি অব্যবহৃত ছিল। ২০২১ সালের ডিসেম্বরে এর সংস্কারকাজ শুরু হয় এবং ২০২২ সালের নভেম্বরে শেষ হয়।

এয়ার রেইড শেল্টারের ভেতরে থাকা ১৯৭১ সালের আগে ব্যবহৃত গভর্নরের কার্যালয় ঘুরে দেখছে শিক্ষার্থীরা।

বঙ্গভবনের এয়ার রেইড শেল্টারে থাকা গভর্নরের বিশ্রামকক্ষ। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এটি নির্মাণ করা হয়েছিল।

এয়ার রেইড শেল্টারে থাকা গভর্নরের পরিবারের সদস্যদের বিশ্রামকক্ষ ঘুরে দেখছেন শিক্ষার্থীরা।

বঙ্গভবনের দরবার হলের করিডরের গ্যালারিতে থাকা জাতীয় নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিকদের পেইন্টিং দেখছে শিক্ষার্থীরা।

বঙ্গভবনের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস সম্পর্কে কর্মকর্তাদের বক্তব্য শুনছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

নভেম্বর ১৩, ২০২৬
ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী
ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী

তুরস্ক জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে বিশ্বনেতারা ইরান প্যাভিলিয়ন দেখেছেন কি না, জানি না। ফুলের মালা গলায় হাসিমুখে শিশুরা সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছে। পাশে ভাঙা স্কুল ঘর, পোড়া ব্যাগ, ব্যাগের চেইনে ঝোলানো শখের পুতুল আর সামনে এক ভাঙা ব্ল্যাকবোর্ড। বোর্ডে গণিত, ব্যাকরণ বা কোনো বাড়ির কাজ নেই। চক দিয়ে লেখা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১৬৮ শিশু নিহত।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি অন্যায্য যুদ্ধ শুরুর প্রথম দিনই দেশটির দক্ষিণাঞ্চলের মিনাবে শাহজারেহ তাইয়েবাহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় এই শিশুরা নিহত হয়। এই শিশুরা নাম-পরিচয় হারিয়ে ‘সংখ্যা’ হয়ে গেছে।

ইরান প্যাভিলিয়নে যুদ্ধের নিদারুণ ঘটনার স্থাপনাকর্মের ব্ল্যাকবোর্ডে লেখা ১৬৮ সংখ্যাটি আমাকে অবশ করে দেয়। মানুষসহ প্রাণবৈচিত্র্য ও প্রতিবেশের নিদারুণ সব মৃত্যুকে কেবল সংখ্যা দিয়ে উপস্থাপনের মাধ্যমে তাদের পরিচয়-অস্তিত্ব এবং ক্ষমতার রাজনীতিকে আড়াল করা হয়।

ফ্রান্সে তাপপ্রবাহে ১ হাজার ৫০০ কিংবা বাংলাদেশের রানা প্লাজা হত্যাকাণ্ডে ১ হাজার ১৩৪, ভোলা ঘূর্ণিঝড়ে ৫ লাখ নিহতের উপস্থাপনগুলো আমাদের ভাবতে বাধ্য করায় মৃত্যুর পর মানুষ বা গাছ কেবলই এক ‘সংখ্যামাত্র’। বাংলাদেশের সুন্দরবনে ঘূর্ণিঝড় সিডরে নিহত ১টি বাঘ ও ৪১ লাখ গাছ, ১৯৯৮ সালের বন্যায় ২২ লাখ টন ধান কিংবা ব্রাজিলের আমাজনের ৪ দশমিক ৭ হেক্টর বন অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়ার ঘটনাকেও কেবলই ‘গাণিতিক সংখ্যা’ বানিয়ে তোলা হয়।

নিহত মানুষ, পাখি, বাঘ, গাছপালা, বন্য প্রাণী—সবাই কেবল শরীরী সত্তা নয়; এক বিপুল প্রাণময় স্মৃতির দুনিয়ার ঐতিহাসিক সাক্ষী। প্রাণসত্তার এই স্মৃতিস্বাক্ষর জলবায়ুমঞ্চে পাঠোদ্ধারের কোনো তৎপরতা নেই।

ক্ষয়ক্ষতি বিবেচনা, প্রকাশ ও উপস্থাপনের ক্ষেত্রে এসব আধিপত্যকে জায়েজ করা যাবে না। এই আধিপত্য তৈরি হয়েছে অন্যায্য পুঁজি আর কর্তৃত্ববাদী ক্ষমতার পাপের দগদগে ক্ষত থেকে। জলবায়ুমঞ্চের বয়ানকে পাপের এই ক্ষত মুক্ত করে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষগুলোকে জলবায়ু ব্যবস্থাপনার কাঠামোকে অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য, বৈচিত্র্যবান্ধব, জনকেন্দ্রিক করে গড়ে তুলতে হবে।

নিহত মানুষ, পাখি, বাঘ, গাছপালা, বন্য প্রাণী—সবাই কেবল শরীরী সত্তা নয়; এক বিপুল প্রাণময় স্মৃতির দুনিয়ার ঐতিহাসিক সাক্ষী। প্রাণসত্তার এই স্মৃতিস্বাক্ষর জলবায়ুমঞ্চে পাঠোদ্ধারের কোনো তৎপরতা নেই। তাই মৃত্যুর মতো ক্ষয় কিংবা একটা সেতু ভেঙে যাওয়ার মতো ক্ষতিকে বরাবরই কেবল টাকাপয়সার মাপকাঠিতে ‘অর্থনৈতিক’ হিসেবে বিবেচনা করা হয়। জলবায়ু কাঠামোতে ‘অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতির’ বয়ান যুক্ত হলেও তা শর্ষেদানার চেয়েও ক্ষুদ্র।

আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনে ইথিওপিয়ার প্যাভিলিয়ন। আগামী জলবায়ু সম্মেলনের (কপ৩২) আয়োজক দেশ ইথিওপিয়া। তুরস্ক, ১২ নভেম্বর ২০২৬

গাছের বাঁচার স্বাধীনতা কি বন্দীই থাকবে

তুরস্কের ‘ন্যাশনাল অ্যাফরেস্টেশন ডে’ উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনের তৃতীয় দিনের লিডার্স সামিট শুরু করেন জলপাই চারা রোপণের মাধ্যমে। গণমাধ্যমে বৃক্ষরোপণের ছবিটি দেখে এই জলপাই চারাদের হারানো আত্মীয়স্বজনের কথা মনে হয়, যুদ্ধের কারণে ফিলিস্তিনে যারা নিষ্ঠুরভাবে খুন হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় দপ্তর (ইউএনওসিএইচএ) ২০২৩ সালের ‘গাজা হিউম্যানিটারিয়ান রেসপন্স আপডেট’ জানায়, যুদ্ধের কারণে ২০২৩ সালে গাজায় ১০ লাখের বেশি জলপাইগাছ ধ্বংস হয়েছে।

গাছ রোপণ হবে, বেঁচে থাকবে না মেরে ফেলা হবে—এই স্বাধীনতা কি নয়া উদারবাদী (নিওলিবারেল) দুনিয়ায় গাছেদের আছে? গাছ বা পাখি, মাছ কী মানুষ, জলবায়ু কী সাংস্কৃতিক বৈচিত্র্য টিকে থাকার সিদ্ধান্ত নির্ভর করছে বিশ্বায়িত অসম ক্ষমতা কাঠামোর ওপর। বিশ্বের বৃহত্তম বর্ষারণ্য আমাজন খুন করে গড়ে তোলা হচ্ছে খনিপ্রকল্প ও বাণিজ্যিক খামার কিংবা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প।

বাংলাদেশ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইরান, সিরিয়া, কুয়েত, ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধানেরা অংশ নিলেও যুক্তরাষ্ট্রের মতো বহু বৃহৎ দূষণকারী দেশ লিডার্স সামিটে অংশ নেয়নি। তাহলে জলবায়ু অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন কীভাবে সম্ভব?

সম্মেলনের চতুর্থ দিন আদিবাসী প্যাভিলিয়নে অনুষ্ঠিত এক আলোচনায় আর্জেন্টিনার কুয়োল্লা আদিবাসী প্রতিনিধি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের বনজঙ্গল, জাতীয় উদ্যান, গাছপালা, বন্য প্রাণী এবং বসতি ধ্বংস করে কোম্পানিরা খনন প্রকল্প করছে। বন ও পরিবেশের বাঁচার অধিকার কোম্পানির দয়ার ওপর নির্ভর করবে কেন?’ মানুষসহ প্রকৃতির ব্যক্তিসত্তার অধিকারকে জলবায়ুমঞ্চে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের হাইকোর্ট নদীর ব্যক্তি-আইনি সত্তা বা জীবন্ত সত্তার স্বীকৃতি দিয়েছেন।

জলবায়ু সম্মেলনের আলোচনাগুলোতে জাতিসংঘের ছয়টি ভাষার লাইভ অনুবাদ থাকে, হেডফোন দিয়ে শুনতে হয়। সম্মেলনের ব্লুজোনে একজন সবুজ কচ্ছপ সেজে সুরক্ষার বার্তা দিচ্ছেন, অনেকেই কচ্ছপরূপী মানুষকে জড়িয়ে ছবি তুলছেন। দুনিয়ার নিহত, আহত, জলবায়ু-দুর্গত গাছপালা ও বন্য প্রাণী ও তাদের স্বজনেরা যদি কোনো দিন জলবায়ু সম্মেলনে চলে আসে, সেসব ভাষা অনুবাদ করার মতো ইন্টারপ্রেটর (দোভাষী) কি জাতিসংঘে আছে?

জলবায়ু সংকটে কৃষি ও খাদ্যব্যবস্থার পথ কী

বাংলাদেশ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইরান, সিরিয়া, কুয়েত, ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধানেরা অংশ নিলেও যুক্তরাষ্ট্রের মতো বহু বৃহৎ দূষণকারী দেশ লিডার্স সামিটে অংশ নেয়নি। তাহলে জলবায়ু অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন কীভাবে সম্ভব? ধরিত্রীর জীবনমরণের প্রশ্ন নিয়ে বিশ্বনেতৃত্বকে জবাবদিহির আওতায় আনার কাঠামো তৈরি করতে হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের আন্তর্জাতিক কাঠামো ইউএনএফসিসিসিকে।

সম্মেলনের চতুর্থ দিনের এক আলোচনায় আদিবাসীরা জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানান। আন্তালিয়া, তুরস্ক, ১২ নভেম্বর ২০২৬

লিডার্স সামিটের অঙ্গীকার

লিডার্স সামিটের প্রথম দিন ২০৩৫ সালের ভেতর বৈশ্বিক বিদ্যুতায়ন ২৩ থেকে ৩৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার হয়েছে। নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, স্বল্পোন্নত দেশের অর্থায়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, মিথেন নিঃসরণ এবং উষ্ণতা দেড় ডিগ্রি লক্ষ্য বিষয়গুলো আলোচনায় এসেছে। বাস্তবায়নভিত্তিক সমাধানের রাজনৈতিক সমর্থন বিষয়ে আলাপ হলেও কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি হয়নি।

সম্মেলনের চতুর্থ ও লিডার্স সামিটের শেষ দিনে জলবায়ু অর্থায়ন, প্যারিস চুক্তির বাস্তবায়ন, নগর অভিযোজন, জ্বালানি রূপান্তর নিয়ে আলাপ হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো জলবায়ু ক্ষয়ক্ষতির জন্য ঋণমুক্ত অর্থায়ন এবং দ্রুত নির্গমন হ্রাসের দাবি জানিয়েছে। যুক্তরাজ্য প্রথম জলবায়ু নিরাপত্তাবিষয়ক বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে।

গ্রেটা থুনবার্গ, অধিকারকর্মী, সুইডেনবছর বছর প্রতারণা আর সময়ক্ষেপণের মধ্য দিয়ে জলবায়ু সম্মেলনগুলো ক্রমাগতভাবে গ্রিন ওয়াশ হয়ে উঠছে।

লিডার্স সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানান। জলবায়ু অর্থায়নের ৫০ ভাগ অভিযোজন কার্যক্রমে বরাদ্দের পাশাপাশি, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা কমানো, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ, সবুজ কর্মসংস্থান ও বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পেয়েছে।

লিডার্স সামিটের আলাপ ও প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশ্বনেতৃত্বকে তৎপর হতে হবে। একই সঙ্গে বাংলাদেশসহ রাষ্ট্রপক্ষগুলোকে জলবায়ু ব্যবস্থাপনার কাঠামোকে অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য, বৈচিত্র্যবান্ধব, জনকেন্দ্রিক করে গড়ে তুলতে হবে।

জলবায়ু সম্মেলনে একটি প্যাভিলিয়নে শিশুদের আঁকা ছবি স্থান পেয়েছে। আন্তালিয়া, তুরস্ক, ১২ নভেম্বর ২০২৬

জলবায়ুর সিদ্ধান্ত কোম্পানি নয়, মানুষ নেবে

ব্লুজোন থেকে প্রস্থানের পথে বিশাল বিলবোর্ডে দেওয়া পরিবেশ ও জলবায়ু প্রশ্নে বিতর্কিত করপোরেট কোম্পানিদের স্পনসর লোগো মনে শঙ্কা জাগায়। তুরস্কের বৃহৎ জীবাশ্ম জ্বালানি ও তেল শোধনাগার কোম্পানি টুপরাসের নিয়ন্ত্রক ‘কোচ হোল্ডিং’ কপের গ্লোবাল বিজনেস পার্টনার। কয়লাখনি, বৃহৎ বাঁধ নির্মাণ, বন উজাড় ও উপকূল বাস্তুতন্ত্র বিনষ্টের জন্য বিতর্কিত কোম্পানিরাও আছে। তাহলে কী আন্তালিয়াতেও মরণরেখায় দাঁড়ানো এই গ্রহের সঙ্গে প্রতারণা ও অঙ্গীকারভঙ্গের ‘গ্রিন ওয়াশ’ নাটক মঞ্চস্থ হতে চলেছে? তুরস্কে সম্মেলনে যোগ দেওয়া সুইডেনের নাগরিক জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও বলেন, বছর বছর প্রতারণা আর সময়ক্ষেপণের মধ্য দিয়ে জলবায়ু সম্মেলনগুলো ক্রমাগতভাবে গ্রিন ওয়াশ হয়ে উঠছে।

সুন্দরবন থেকে আমাজন বন ঝাঁঝরা কেন

যদি বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থাকে নিরাপদ করা যায়, তবে জলবায়ু তহবিলের একটা বড় অংশ খাদ্যব্যবস্থার অবদান হতে পারে। প্রশ্ন হলো বিশ্বনেতৃত্ব আর কতগুলো সম্মেলন নাটকের পর রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার গ্রহণ করবেন?

সম্মেলনের প্যাভিলিয়ন এলাকায় আলাপ হয় ব্রাজিলের একরি রাজ্যের আদিবাসী প্রতিনিধি ফ্রান্সিসকা আরারা, ঘানার মাইকেল সেলাসি সেৎজি, শ্রীলঙ্কার অর্গানিক খাদ্য আন্দোলনের নেতা থিলাক কিরুয়াৎস্বোয়াম, পাপুয়া নিউগিনির জলবায়ুকর্মী জাপেত জেমস গাই, বাংলাদেশের আদিবাসী প্রতিনিধি সতেজ চাকমা, থাইল্যান্ডভিত্তিক আদিবাসী নেটওয়ার্ক এআইপিপির সোহেল হাজং, হন্ডুরাসের পরিবেশকর্মী মার্লেন মরিশল চিনচিলাদের সঙ্গে। তাঁদের সবার মত, জলবায়ুর সিদ্ধান্ত নেবে জনগণ এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, কোনোভাবেই জলবায়ুমঞ্চকে কোম্পানি বা এজেন্সির কাছে বন্ধক রাখা যাবে না।

জলবায়ু সম্মেলনে ব্রাজিলের প্যাভিলিয়ন। আন্তালিয়া, তুরস্ক, ১২ নভেম্বর ২০২৬

পরাজিত হবে না পৃথিবী

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘দ্য ইমপ্যাক্ট অব ডিজাস্টার অন অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি (২০২৫)’ প্রতিবেদন জানায়, ১৯৯১ থেকে ২০২৩ সালে বিশ্বব্যাপী দুর্যোগের কারণে ৪৬০ কোটি টন শস্য এবং ২৮০ কোটি টন ফল ও সবজি উৎপাদন হারিয়েছে বিশ্ব। বৈশ্বিক মোট কৃষি ক্ষয়ক্ষতির ৪৭ ভাগ হয়েছে এশিয়ায়। কেবল উৎপাদন বিনষ্ট নয়, আমাদের সামগ্রিক খাদ্যব্যবস্থা নানামুখী দূষণ ও দখলে বন্দী।

বিশ্বনেতৃত্ব জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে টালবাহানা করছে, অথচ কেবল খাদ্যব্যবস্থাকে নিরাপদ ও ন্যায্য করলে এখান থেকেও একটা বড় তহবিল সঞ্চিত হতে পারে। গত ৪ জুন প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক হিসাব অনুযায়ী ২০২১ সালে দূষিত খাদ্য গ্রহণের কারণে বিশ্বে প্রায় ৮৬ কোটি ৬০ লাখ মানুষ অসুস্থ হয়েছিল এবং প্রায় ১৫ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু ঘটেছিল। অনিরাপদ খাদ্যজনিত অসুস্থতার কারণে বিশ্বে উৎপাদনশীলতা ও চিকিৎসাজনিত ব্যয় হয় বছরে ৩১ হাজার কোটি মার্কিন ডলার। যদি বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থাকে নিরাপদ করা যায়, তবে জলবায়ু তহবিলের একটা বড় অংশ খাদ্যব্যবস্থার অবদান হতে পারে। প্রশ্ন হলো বিশ্বনেতৃত্ব আর কতগুলো সম্মেলন নাটকের পর রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার গ্রহণ করবেন?

পরিবেশমুখী জীবনব্যস্থা গড়ে তোলায় সক্রিয় ব্রাহ্মকুমারিস আন্দোলনের প্রধান মাওরিন গুডম্যান মনে করেন, বিশ্বব্যবস্থায় পরিবর্তন আসবেই। পৃথিবীর সর্বনাশ, আমাদের নিজেদের সর্বনাশ এটি উপলব্ধি করতে হবে। ‘আমিত্বের’ বড়াই খারিজ করে পৃথিবীর কথা শুনতে হবে। কোনোভাবেই পৃথিবীকে পরাজিত হতে দেওয়া যাবে না।

জলবায়ু সম্মেলন: অঙ্গীকারভঙ্গ ও ক্ষতের দাগ নিয়ে ‘বৈশ্বিক মুটিরাও’

নভেম্বর ১৩, ২০২৬
তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায়, নেপথ্যে কী?
তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায়, নেপথ্যে কী?

মাত্র দুই মাসের ব্যবধানে দুইবার বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও গভীর করার চেষ্টা চলছে। বিস্তারিত ভিডিওতে…

নভেম্বর ১৩, ২০২৬
গোপালগঞ্জে দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু
গোপালগঞ্জে দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু

প্রথমে একটি প্রাইভেট কারের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।

নভেম্বর ১৩, ২০২৬
জুবা
জুবা

বর্ষার এক রাতে নদী এমনভাবে ভাঙতে শুরু করল যে দেখতে দেখতেই গ্রামের অর্ধেক পানির নিচে চলে গেল। কারও ঘর, কারও জমি, কারও বাগান—সবকিছু হারিয়ে গেল মুহূর্তে। রাতুলদের বাড়িও রক্ষা পেল না। তার ঢাকায় পড়তে যাওয়ার স্বপ্ন মেঘনার স্রোতে ভেসে গেল।

নভেম্বর ১৩, ২০২৬
পিতা-পুত্র দুই নবীর রাজ্য শাসন
পিতা-পুত্র দুই নবীর রাজ্য শাসন

পবিত্র কোরআনে এক পিতা-পুত্রের শাসনজীবনের কথা উঠে এসেছে, যাঁরা নবী ছিলেন, পাশাপাশি রাজত্বও পরিচালনা করেছেন। তাঁরা হলেন নবী দাউদ ও সোলাইমান (আ.)।

নভেম্বর ১৩, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বোল্ড আউট করেছেন কোন বোলার
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বোল্ড আউট করেছেন কোন বোলার

চলুন, জেনে নিই তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি বোল্ড করেছেন কারা?

নভেম্বর ১৩, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।