বিশ্ববাজারে সোনার দাম কমে গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে মূল্যবান এই ধাতুর দাম আগের সেশনের তুলনায় ২.৯ শতাংশ হ্রাস পায়।
আইনি জটিলতায় চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পচে নষ্ট হচ্ছে অর্ধশত ইঞ্জিন চালিত জেলে নৌকা। এ নৌকাগুলো বর্তমানে নৌ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন এবং অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়া এই প্রজ্ঞাপনে বিদ্যমান নিট পেনশনের পরিমাণের ওপর ভিত্তি করে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। অনুমতি না মিললেও মঞ্চ তৈরির কাজ চালু রেখে মাহফিল সফল করতে অনড় অবস্থানে রয়েছে জামায়াত। একই স্থানে পাল্টা মাদকবিরোধী সমাবেশ ডেকেছে সচেতন কালীগঞ্জবাসী নামে একটি সংগঠন। এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে সাধারণ মানুষ।
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় ‘কক্স অ্যাম্বাসেডর’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৮ তলার একটি কক্ষে এসি (AC) থেকে আগুনের সূত্রপাত হলে হোটেলে অবস্থানরত শতাধিক পর্যটকের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা রাস্তায় অবস্থান নেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটনা এড়ানো গেছে।
খুলনায় দুর্বৃত্তরা মো. জাকির হোসেন শেখ ওরফে জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতার ভাইকে গুলি করে হত্যা করেছে।
ঝালকাঠির রাজাপুরে বাড়ির সামনের খাল থেকে পলি আক্তার তিন্নি (২৬) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বেসরকারি খাতের দুটি ব্যাংকে প্রায় ৪০৭ কোটি টাকা ঋণখেলাপি হয়েছেন আলোচিত চিত্রনায়ক এম এ জলিল অনন্ত (অনন্ত জলিল) ও তাঁর স্ত্রী খাদিজা পারভীন (বর্ষা)। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ৯২ কোটি ২৯ লাখ টাকার চেক ডিজঅনার হওয়ায় তাঁদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংকও প্রায় ১৪০ কোটি টাকার বকেয়া আদায়ে আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে তিস্তাপাড়ে লালমনিরহাটের মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। ১৯ নভেম্বরের প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক জনসভাকে সফল করার লক্ষ্যে সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।