সম্পাদকীয়

দ্রুত সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিন

নভেম্বর ১২, ২০২৬
দ্রুত সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিন
দ্রুত সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিন

একটি সেতু যদি বছরের পর বছর ধরে ধরে ভাঙা ও দৈন্য অবস্থায় পড়ে থাকে, তবে তা অত্র অঞ্চলের সাধারণ জনগণের শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি ও দৈনন্দিন জীবনযাপনে কতটা গুরুতর প্রভাব ফেলতে পারে, তা সহজেই অনুমেয়। সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত পটুয়াখালীর দশমিনা এবং পিরোজপুর সদরের দুটি ভিন্ন সংবাদে স্থানীয় সরকারের অদূরদর্শিতা, তদারকির অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার ঘূর্ণিপাকে পড়ে সাধারণ জনগণের চরম মাশুল গোনার চিত্রই ফুটে উঠেছে।

পটুয়াখালীর দশমিনা উপজেলার সুতাবাড়িয়া নদীর ওপর ২০১৪-১৫ অর্থবছরে নির্মিত সেতুটি ২০১৬ সালে একটি বালুবোঝাই কার্গোর ধাক্কায় ভেঙে পড়ে। এতে এক শিশু নিহত হয়। তারপর থেকে টানা ১০ বছর ধরে পুনর্নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়া কেবল প্রশাসনিক উদাসীনতাই নয়, বরং সরকারি অর্থের অপচয়ের এক ভয়াবহ চিত্র তুলে ধরে। প্রায় ১০টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে, আর অসুস্থ রোগীদের জেলা বা উপজেলা সদরে নেওয়ার স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে পিরোজপুর সদরের ঝাউতলা এলাকার সেতুটির অবস্থা আরও করুণ। দীর্ঘ এক যুগ ধরে বেহাল পড়ে থাকা এই সেতু দিয়ে বর্তমানে যানবাহনের ন্যূনতম চলাচলেরও উপায় নেই। স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে কাঠ, বাঁশ ও সুপারিগাছ বিছিয়ে জীবন বাজি রেখে পারাপার হচ্ছেন। বৃদ্ধ কিংবা ছোট শিশুদের কোলে করে পার করার যে সচিত্র বিবরণ উঠে এসেছে, তা যেকোনো আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক।

এই দুটি বেহাল ও ভাঙা সেতুর কারণে দুই জেলার ২২টি গ্রামের প্রায় ২৬ হাজার মানুষের ভোগান্তি বছরের পর বছর অব্যাহত থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্প প্রস্তাব ও অনুমোদন প্রক্রিয়ার অজুহাত দেখিয়ে সময় পার করে দিচ্ছে। ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে’—এই গৎবাঁধা বক্তব্য এত বছরের দীর্ঘ ভোগান্তির কৈফিয়ত হতে পারে না, কিংবা এটি কোনো টেকসই স্থানীয় প্রশাসনের লক্ষণও নয়।

ফলে আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, একটি সেতু ভেঙে যাওয়ার পর বছরের পর বছর কীভাবে এভাবে পড়ে থাকে? পটুয়াখালীর দশমিনার সেতু ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে নাগরিকদের মনে আরও কিছু প্রশ্ন জাগা স্বাভাবিক—যেভাবে সেতুটি ভেঙে গিয়েছিল, তার কি কোনো তদন্ত হয়েছিল? কিংবা যে শিশুটি প্রাণ হারিয়েছিল, তার দায়ভার কি কেউ নিয়েছিল? একটি মানবিক রাষ্ট্র গঠন করতে হলে এই প্রশ্নগুলোর সদুত্তর পাওয়া জরুরি।

পটুয়াখালী ও পিরোজপুরের এই দুটি সেতুর পুনর্নির্মাণ ও সংস্কার এখন আর কেবল কোনো সাধারণ অবকাঠামোগত দাবি নয়; এটি দুটি অঞ্চলের মানুষের সুরক্ষার মৌলিক দাবি। আমরা আশা করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালবিলম্ব না করে সেতু দুটি পুনর্নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Prothomalo

View more
নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র
নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

কাতারে ১৯ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এ টুর্নামেন্ট থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

নভেম্বর ১২, ২০২৬
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

সারা দেশ থেকে আসেন রোগী। যন্ত্র নষ্ট। রেডিওথেরাপির সিরিয়াল কবে, তা জানতে খোঁজ নিতে বলা হয় ছয় সপ্তাহ পরপর।

নভেম্বর ১২, ২০২৬
আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম
আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম

গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথাগুলো বলেন বিরোধীদলীয় চিফ হুইপ।

নভেম্বর ১২, ২০২৬
জলবায়ু মঞ্চের লোকায়ত জিজ্ঞাসা
জলবায়ু মঞ্চের লোকায়ত জিজ্ঞাসা

পৃথিবীর এই বিপদের জন্য দায়ী ঐতিহাসিক দূষণকারী উত্তরের ধনী দেশগুলোও নিত্যনতুন ধকল ও যন্ত্রণার বাইরে থাকছে না।

নভেম্বর ১২, ২০২৬
নিউইয়র্কে ভবনধস, নিহত ২ জন
নিউইয়র্কে ভবনধস, নিহত ২ জন

নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জন নিহত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

নভেম্বর ১২, ২০২৬
মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি
মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি

একজনকে বড় করতে গিয়ে অন্যজনকে ছোট করার চেষ্টা—মেসি ও রোনালদোকে নিয়ে দুই দশকের বেশি সময় ধরে ফুটবলপ্রেমীদের খুনসুটি বেশ ভালোই চলেছে।

নভেম্বর ১২, ২০২৬
পানির বুকে ভাসমান সবজির বাগান
পানির বুকে ভাসমান সবজির বাগান

দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জলাভূমিতে কচুরিপানা ও টেপাপানা দিয়ে ভাসমান বেড তৈরি করে সবজির চারা উৎপাদন করেন কৃষকেরা। স্থানীয়ভাবে পরিচিত এই পদ্ধতির নাম ‘ধাপ চাষ’। প্রায় দেড় শ বছর ধরে চলে আসা এই চাষপদ্ধতিতে জোয়ার-ভাটার সঙ্গে তাল মিলিয়ে চলে কৃষিকাজ। উৎপাদিত চারা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বহু কৃষক। পানির বুকে ভাসমান সবজির চারা উৎপাদনের নানা কর্মকাণ্ড নিয়ে এ ছবির গল্প।

টেপাপানা ভরা একটি নৌকা। এগুলো দিয়ে তৈরি করা হবে ভাসমান বেড

বিক্রির জন্য টেপাপানা নিয়ে যাচ্ছেন বিক্রেতারা

দোউলা তৈরি শেষে বীজ বপনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে

গজিয়ে ওঠা ছোট চারা বেডে রোপণের জন্য ঝুড়িতে তোলা হচ্ছে

জলাভূমিতে বেড প্রস্তুত করছেন কৃষকেরা

বেডে সবজির বীজ বপন করা হচ্ছে

বেডে উৎপাদিত চারাগুলোতে টেপাপানা দিচ্ছেন এক শ্রমিক

ভাসমান বেডে নৌকা নিয়ে যে যাঁর নির্দিষ্ট কাজে ব্যস্ত

বেড থেকে তোলার পর ঝুড়িতে সবজির চারা মাথায় করে নিয়ে আসা হচ্ছে

নৌকাভর্তি সবজির চারা বেড থেকে তুলে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে

চাষি ও ব্যাপারীদের মধ্যে চলছে সবজির চারা বেচাকেনা

চাষির কাছ থেকে সবজির চারা কিনছেন ব্যাপারী

চাষিদের কাছ থেকে সবজির চারা কিনে ইঞ্জিনচালিত নৌকায় গন্তব্যে যাচ্ছেন ব্যাপারীরা

নভেম্বর ১২, ২০২৬
‘দেশে ফিরেছেন শেখ ইনান’ দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
‘দেশে ফিরেছেন শেখ ইনান’ দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান দেশে ফিরে এসেছেন—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

১০ নভেম্বর দেশব্যাপী ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে ‘দেশে ফিরেছে শেখ ইনান! মহাসড়ক অবরোধ ছাত্রলীগের’ এবং ‘শেখ ইনানের নেতৃত্বে সড়ক অবরোধ ছাত্রলীগের’ এমন শিরোনাম ও ক্যাপশনে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়।

এ ধরনের দাবিতে ভিডিওটি ৩০টির বেশি ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে। এর মধ্যে একটি পেজেই ভিডিওটি ৪০ লাখের বেশি বার দেখা হয়েছে। এতে প্রায় দুই লাখ প্রতিক্রিয়া পড়েছে, শেয়ার হয়েছে দুই হাজারের বেশি এবং মন্তব্য করেছেন প্রায় চার হাজার অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারী।

লিংক: এখানে

শেখ ইনানের দেশের ফেরা ও তাঁর নেতৃত্বে ছাত্রলীগের সড়ক অবরোধের দাবিতে ছড়ানো ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা যায়, এটি ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে ধারণ করা নয়। ২০২৩ সালের ডিসেম্বরে ছাত্রলীগ নেতা শেখ ইনানের হবিগঞ্জে যাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে হবিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান রবিনের ফেসবুক পেজে শেখ ইনানের দেশে ফেরার দাবিতে ছড়ানো ১ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওটি হুবহু পাওয়া যায়।

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে পুরোনো ও ভিন্ন ঘটনার ছবি-ভিডিও প্রচার

ভিডিওটি ২০২৩ সালের ২৩ ডিসেম্বর পোস্ট করা হয়েছিল। এর ক্যাপশনে লেখা ছিল, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ভাইকে রাত ৩:০০ ঘটিকায় বরণ করার সময়।’ তবে ক্যাপশনে শেখ ইনানকে বরণ করার কথা উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোনো স্থানের নাম পাওয়া যায়নি।

লিংক: এখানে

একই নামের একটি ফেসবুক প্রোফাইলেও ২০২৩ সালের ডিসেম্বরের শেষ দিকে শেখ ইনানের হবিগঞ্জে আসা, সেখান থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়া এবং তাঁর আসার আগে অপেক্ষা করার বিষয়ে একাধিক পোস্ট ও ছবি পাওয়া যায়।

লিংক: এখানে

অধিকতর যাচাইয়ে সজিব খান ও সৈকত আহমেদ নামের দুটি ফেসবুক প্রোফাইলে ২০২৩ সালের ২১ ডিসেম্বর শেখ ইনানের হবিগঞ্জে যাওয়ার কিছু ছবি পাওয়া যায়। ক্যাপশনে বলা হয়, ওই সময় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা–কর্মীরা কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেখ ওয়ালি আসিফ ইনানের ফেসবুক পেজে তাঁর দেশে ফেরার বিষয়ে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে হত্যা, গুলিবিদ্ধসহ ৪৭টি অপপ্রচার শনাক্ত

২০২৪ সালের আগস্টে গণ–অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ ওয়ালি আসিফ ইনান। এর পর থেকে তাঁর দেশে ফেরার বিষয়ে মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তথ্য পাওয়া যায়নি।

নভেম্বর ১২, ২০২৬
ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?
ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছে অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানকে। কেউ নির্বাসনে কাটিয়েছেন জীবনের বাকি সময়, কেউ মৃত্যুর পরও দেশে ফেরার অনুমতি পাননি। এমন কিছু ঘটনা জানুন ভিডিও প্রতিবেদনে…

নভেম্বর ১২, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।