ফুটবল

দিয়াবাতের গোলেও মোহামেডানের জয় নেই, শীর্ষে বসুন্ধরা কিংস

অক্টোবর ২০, ২০২৬
দিয়াবাতের গোলেও মোহামেডানের জয় নেই, শীর্ষে বসুন্ধরা কিংস
দিয়াবাতের গোলেও মোহামেডানের জয় নেই, শীর্ষে বসুন্ধরা কিংস

সুলেমান দিয়াবাতের গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ালেন ইয়োহান মাবিদা। ক্যামেরুনের এই ফরোয়ার্ডের দুর্দান্ত এক ওভারহেড কিকে শেষ পর্যন্ত জয় হাতছাড়া হলো সাদা-কালোদের। ফেডারেশন কাপে আজ পিডব্লুডির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান।

মোহামেডান যখন পয়েন্ট হারানোর হতাশায় পুড়ছে, বসুন্ধরা কিংস তখন জয়ের আনন্দে। সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে কিংস। দিনের অন্য ম্যাচে আরামবাগের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে এখন বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান।

মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। সেই আক্রমণের সুফল পেতে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি তাদের।

১৭ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসনকে নিজেদের বক্সে ফাউল করেন সিটি ক্লাবের গাম্বিয়ান ডিফেন্ডার ফোদায়ে ডার্বো। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি আলমগীর সরকার। পরের মিনিটেই স্পটকিক থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন রবসন।

বসুন্ধরা কিংস জিতেছে ২-১ গোলে

প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে কিংস। রাকিব হোসেনের শট ফিরিয়ে দিয়েছিলেন সিটি ক্লাবের গোলকিপার ইসহাক আকন্দ। কিন্তু বিপদ পুরোপুরি কাটাতে পারেননি। ফিরতি বল পেয়ে হেডে জালে পাঠান এমেকা ওগবুগ। প্রথমার্ধেই পাওয়া দুই গোলের ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

অন্যদিকে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডানের গল্পটা শুধুই সুযোগ নষ্ট আর শেষ মুহূর্তের হতাশার।

পিডব্লুডির বিপক্ষে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেছে সাদা-কালোরা। প্রতিপক্ষের গোলমুখে ছয়টি শটও রেখেছে লক্ষ্যে। কিন্তু গোলের দরজাটা কিছুতেই খুলতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয় মোহামেডানকে।

অবশেষে ৬১ মিনিটে মোহামেডানের অপেক্ষা ফুরোয়। ডান দিক থেকে ফয়সাল আহমেদের বাড়ানো লম্বা পাস বক্সে পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান দিয়াবাতে। এগিয়ে যায় সান্তিয়াগো ভারেলার দল।

মোহামেডান ১-১ ড্র করেছে পিডব্লুডির সঙ্গে।

কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো মাত্র ১৫ মিনিট। ৭৬ মিনিটে পিডব্লুডিকে সমতায় ফেরান ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োহান মাবিদা। সেটিও যেনতেন কোনো গোল নয়। দুর্দান্ত এক ওভারহেড কিকে মোহামেডানের জালে বল পাঠান তিনি।
সমতায় ফেরার পরও অবশ্য জয়ের আশা ছাড়েনি মোহামেডান। আক্রমণে চাপ ধরে রেখে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু পিডব্লুডির রক্ষণ আর ভাঙতে পারেনি তারা। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সাদা-কালোদের।
দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের লড়াই শেষ হয়েছে ২-২ গোলের সমতায়।
ফেডারেশন কাপে তাই দিনটা দুই দলের জন্য দুই রকম। বসুন্ধরা কিংস মাঠ ছাড়ল তিন পয়েন্ট আর গ্রুপের শীর্ষস্থান নিয়ে। আর মোহামেডানের সঙ্গী হলো এগিয়ে গিয়েও জিততে না পারার আক্ষেপ।

Prothomalo

View more
ফ্রান্সে বিক্ষোভের সময় সিটি হলে আগুন দেওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার, কী পরিচয় তাঁর
ফ্রান্সে বিক্ষোভের সময় সিটি হলে আগুন দেওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার, কী পরিচয় তাঁর

গ্রেপ্তার ৪০ বছর বয়সী ওই সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আগেও সরকারি কর্মকর্তাদের ওপর সহিংসতার অভিযোগ রয়েছে। তাঁকে ‘এস’ শ্রেণিভুক্ত ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

অক্টোবর ২০, ২০২৬
অভিযান নিয়ে আলোচনা–বিতর্ক, ক্ষমতা হাতে পর্দায় কী করেছিলেন এই মন্ত্রীরা
অভিযান নিয়ে আলোচনা–বিতর্ক, ক্ষমতা হাতে পর্দায় কী করেছিলেন এই মন্ত্রীরা

ক্ষমতার চেয়ারে বসে দুর্নীতি দমন থেকে শুরু করে পুরো রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করেছেন এ মন্ত্রীরা।

অক্টোবর ২০, ২০২৬
পিএসজিকে সেই ৬-১ মনে করিয়ে নিজেদের ক্ষতও দেখাল বার্সেলোনা
পিএসজিকে সেই ৬-১ মনে করিয়ে নিজেদের ক্ষতও দেখাল বার্সেলোনা

কিছু রাত কখনো পুরোনো হয় না। ক্যালেন্ডারের পাতা উল্টে যায়, বদলে যায় খেলোয়াড়, কোচ, এমনকি দুই দলের শক্তির সমীকরণও। কিন্তু স্মৃতির দেয়ালে কিছু রাত চিরকাল একই রকম উজ্জ্বল থাকে। বার্সেলোনার কাছে ২০১৭ সালের ৮ মার্চ তেমনই এক রাত। যেদিন প্যারিস সেন্ট–জার্মেইকে (পিএসজি) ৬-১ গোলে হারিয়ে ফুটবল ইতিহাসেরই অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল কাতালানরা।

আজ চ্যাম্পিয়নস লিগে আবার মুখোমুখি পিএসজি ও বার্সেলোনা। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে দুই ইউরোপীয় পরাশক্তির লড়াইয়ের আগে সেই রাতের স্মৃতি ফিরিয়ে এনেছে বার্সেলোনা। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে পিএসজির বিপক্ষে অতীতের লড়াইয়ের গল্প বলতে গিয়ে মনে করিয়ে দিয়েছে বিখ্যাত সেই ‘রেমোন্তাদা’র কথা।

তবে শুধু গৌরবের স্মৃতিতে ডুবে থাকেনি বার্সেলোনা। স্বীকার করেছে অস্বস্তিকর এক সত্যও। সাম্প্রতিক সময়ে দুই দলের দ্বৈরথে শেষ হাসিটা বেশির ভাগ সময়ই হেসেছে পিএসজি।

২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিসে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ফিরতি লেগের আগে তাদের বিদায় প্রায় নিশ্চিতই ধরে নিয়েছিলেন অনেকে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এর আগে প্রথম লেগে চার গোলের ব্যবধানে হেরে কোনো দল পরের রাউন্ডে উঠতে পারেনি।

বার্সেলোনার বিপক্ষে ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিসে ৪-০ গোলে জিতেছিল পিএসজি।

কিন্তু সেদিন ন্যু ক্যাম্পে যেন ফুটবলের সব প্রচলিত হিসাব উল্টে দিয়েছিল বার্সেলোনা। ৮৮ মিনিট পর্যন্তও পরের রাউন্ডে ওঠার জন্য আরও ৩ গোল দরকার ছিল তাদের। এরপর নেইমারের জোড়া গোল এবং যোগ করা সময়ের শেষ মুহূর্তে সের্হি রবার্তোর অবিশ্বাস্য গোলে ৬-১ ব্যবধানের জয়। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে বার্সেলোনা।

ইউরোপে কোন দলের আক্রমণভাগ এখন সবচেয়ে ভয়ংকর

সেই রাতের আনন্দে ন্যু ক্যাম্প যেন কেঁপে উঠেছিল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তন হিসেবে জায়গা করে নেয় ম্যাচটি।

কিন্তু ফুটবল তো শুধু অতীতের গৌরবে বেঁচে থাকে না। সময়ের সঙ্গে বদলে যায় গল্পের নায়কও।
বার্সেলোনার ওয়েবসাইটেই মনে করিয়ে দেওয়া হয়েছে, এরপর ২০২০-২১ ও ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে দুই দলের লড়াইয়ে জয়ী হয়েছে পিএসজি।

২০২০-২১ মৌসুমের শেষ ষোলোয় প্রথম লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে হারায় পিএসজি। ফিরতি লেগে ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে বিদায় নেয় বার্সেলোনা।

২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ন্যু ক্যাম্পে যেন ফুটবলের সব প্রচলিত হিসাব উল্টে দিয়েছিল বার্সেলোনা।

এরপর ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনাল। প্রথম লেগে প্যারিসে গিয়ে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। মনে হচ্ছিল, এবার বুঝি ভাগ্যের চাকা ঘুরবে। কিন্তু ফিরতি লেগে নিজেদের মাঠেই ৪-১ গোলে হেরে বসে কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের জয়ে সেমিফাইনালে ওঠে পিএসজি।
গত মৌসুমেও বদলায়নি গল্প। চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে বার্সেলোনার অস্থায়ী ঘরের মাঠ লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে গিয়ে ২-১ গোলে জিতে ফেরে প্যারিসের দলটি।

অর্থাৎ বার্সেলোনার কাছে ২০১৭ সালের সেই ৬-১ যেমন গর্বের স্মৃতি, তেমনি সাম্প্রতিক অতীত তাদের জন্য অস্বস্তিরও। পুরোনো ক্ষতটা তাই নতুন করে মনে করিয়ে দিয়েছে নিজেদের ওয়েবসাইটই।

আজকের ম্যাচে অবশ্য দুই দলের লড়াই শুধু অতীতের হিসাব মেটানোর নয়, চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শীর্ষস্থান ধরে রাখারও।

দুই ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৬। গোল পার্থক্যও সমান, ৭। তবে একটি গোল বেশি করায় পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি।

প্রথম দুই ম্যাচে পিএসজি স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ এবং ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে। অন্যদিকে বার্সেলোনা ফেইনুর্ডকে ৫-১ এবং গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট পেয়েছে।

১১ ম্যাচেই ৪৮ গোল, এই বার্সেলোনাকে থামাবে কে

তবে প্যারিসে যাওয়ার আগে চোটের ধাক্কা খেয়েছে বার্সেলোনা। রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন জুলস কুন্দে ও এরিক গার্সিয়া। আগে থেকেই চোটের কারণে বাইরে থাকা আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও রুনি বারদজির সঙ্গে তাঁরাও যোগ দিয়েছেন অনুপস্থিতির তালিকায়।
চোটের সমস্যা আছে পিএসজিরও। নুনো মেন্দেস ও তরুণ গোলরক্ষক আলেসান্দ্রো লঙ্গোনিকে পাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নরা।

অক্টোবর ২০, ২০২৬
হোয়াইট হাউসে কি সত্যিই অস্থিরতা চলছে
হোয়াইট হাউসে কি সত্যিই অস্থিরতা চলছে

অবশ্য ট্রাম্প ও বুশের প্রেসিডেন্সির মধ্যে পার্থক্য রয়েছে।

অক্টোবর ২০, ২০২৬
গাড়ির ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের যত্নে অ্যাডিটিভস কতটা সহায়ক
গাড়ির ইঞ্জিনের ফুয়েল সিস্টেমের যত্নে অ্যাডিটিভস কতটা সহায়ক

দীর্ঘদিন ব্যবহৃত সাধারণ পেট্রলচালিত গাড়িতে ফুয়েল ইনজেকশন সিস্টেমে ডিপোজিট জমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।

অক্টোবর ২০, ২০২৬
আগে পদ ছেড়েছেন প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী
আগে পদ ছেড়েছেন প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগে পদ ছেড়েছেন প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী

অক্টোবর ২০, ২০২৬
নবমীর বিদায়ী সুরে ঢাকেশ্বরীতে উপচে পড়া ভিড় ও শান্তির প্রার্থনা
নবমীর বিদায়ী সুরে ঢাকেশ্বরীতে উপচে পড়া ভিড় ও শান্তির প্রার্থনা

ঢাকের বাদ্য, অঞ্জলি আর মন্ত্রোচ্চারণে মুখর ঢাকেশ্বরী মন্দির। নবমীর আনন্দের সঙ্গে ভক্তদের মনে বাজছে দেবীর বিদায়ের সুর। কেমন হলো নবমীর আয়োজন? বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…

অক্টোবর ২০, ২০২৬
নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক
নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক

মাদকাসক্ত উদ্দিন সরদার আজ সকালে মায়ের কাছে টাকা চান। মা তখন রান্নাঘরে রান্না করছিলেন। টাকা না পেয়ে তিনি মায়ের গলা কাস্তে দিয়ে কেটে দেন।

অক্টোবর ২০, ২০২৬
অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপায় হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন
অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপায় হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

ইন্ডাই নির্বাচনী এলাকার এমপি হেলেন গাড়ির পেছনের অংশে মালপত্র তুলছিলেন। ওই সময় একটি ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে তাঁকে একাধিকবার ধাক্কা ও চাপা দেওয়া হয়।

অক্টোবর ২০, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের উৎপাদন হুমকিতে, কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কৃষিখাতকে চরমভাবে আঘাত করছে। অপ্রত্যাশিত আবহাওয়া, অনিয়মিত বৃষ্টি, দীর্ঘদিন খরা এবং হঠাৎ ঘূর্ণিঝড় বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এখন কৃষকের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ফসল উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটছে।   চলতি মৌসুমেই অনেক জেলায় ধান, গম, ভুট্টা এবং অন্যান্য মৌসুমি ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। কৃষকরা জানিয়েছেন, একদিকে যেমন আবহাওয়ার আচরণ বুঝে ওঠা যাচ্ছে না, অন্যদিকে সারের দাম, কীটনাশক ও বীজের উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ বেড়েছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে পোকার আক্রমণ ও রোগবালাইয়ের হারও বেড়ে গেছে। এই চাপে পড়ে অনেক কৃষকই ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।   জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ও প্রান্তিক কৃষকরা। তাদের পক্ষে বারবার ক্ষতির ধাক্কা সামলে উঠে আবার নতুনভাবে চাষাবাদ শুরু করা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো অঞ্চলে দেখা গেছে, কৃষকরা ঐতিহ্যবাহী ফসল বাদ দিয়ে কম ঝুঁকিপূর্ণ ও লাভজনক অন্য চাষাবাদের দিকে ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদে খাদ্য বৈচিত্র্য ও পুষ্টিমানেও প্রভাব ফেলতে পারে।   বিশেষজ্ঞদের মতে, কৃষিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, সহজ শর্তে কৃষিঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে এমন জাত ও পদ্ধতি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে যা কঠিন জলবায়ু পরিস্থিতিতেও টিকে থাকতে পারে।   দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কৃষি খাতকে সচল রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতাকে সামনে রেখে এখনই পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ব্যাটিং বিপর্যয়ে দিন শুরু, লড়াইয়ে ফিরতে মরিয়া টাইগাররা

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ময়দানে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট হাতে আবারও ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে টাইগাররা সংগ্রহ করে মাত্র ২২০ রান, যেখানে ব্যতিক্রম ছিলেন কেবল শোয়াড ইসলাম (৪৬), মুশফিকুর রহিম (৩৫) ও লিটন দাস (৩৪)। শ্রীলঙ্কার বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করে রাখে। ডেবিউ করা স্পিনার সোনাল দিনুষা ৩ উইকেট নিয়ে আলো ছড়ান, আর আসিথা ফার্নান্দো ও বিষ্ণু ফার্নান্দো নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সকালে শ্রীলঙ্কা উদ্বোধনী জুটি থেকে ভালো সূচনা পায়। ১৩.১ ওভারে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৬২ রান। ওপেনার পাথুম নিসান্কা ৩৩ এবং লাহিরু উদারা ২৮ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিং শুরু করলেও এখনও পর্যন্ত সাফল্যের দেখা মেলেনি। শ্রীলঙ্কা এখনো বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৫৮ রানে পিছিয়ে আছে, হাতে রয়েছে সকল উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব এই টেস্টটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই দলের জন্যই পয়েন্টের লড়াই গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে পরাজিত হওয়ায় বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। পরবর্তী চ্যালেঞ্জ স্লো পিচে বাংলাদেশ বোলারদের আরও পরিকল্পিত বোলিং করতে হবে। দ্রুত উইকেট তুলে না নিতে পারলে শ্রীলঙ্কা বড় লিড নিয়ে ম্যাচ থেকে ছিটকে দেবে টাইগারদের। ফিল্ডিংয়ে মনোযোগ এবং টাইট বোলিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ইনিংসে নিজেদের ফিরে পাওয়ার আশায় বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২, প্রথম সেশন পর্যন্ত): বাংলাদেশ (১ম ইনিংস): ২২০/১০ শ্রীলঙ্কা (১ম ইনিংস): ৬২/০ (১৩.১ ওভার) নিসান্কা: ৩৩*, উদারা: ২৮* বাংলাদেশ বোলার: তাইজুল, মিরাজ – উইকেটহীন