অনেক সময় বাধ্য হয়ে দূরে কোথাও দাফন করা হয়, কিন্তু পরে পরিবারের সদস্যরা আবেগের বশবর্তী হয়ে লাশ তুলে নিজেদের পারিবারিক গোরস্থানে আনতে চান।

প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

২০ নভেম্বর থেকে চালু হতে পারে এই কর্মসূচি।

সপ্তাহে প্রতি শুক্রবার ট্রাকে করে এই চাল বিক্রি করা হবে।

উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কার্যক্রমে একজন পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এই বিশেষ ওএমএস কার্যক্রম চলবে তিন মাস। এই সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।

জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, পোশাকশ্রমিকদের জন্য এই বিশেষ ওএমএস চলতি মাসেই শুরু হবে। ২০ নভেম্বর শুক্রবার কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ এই ওএমএস কার্যক্রম বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয় গতকাল অর্থ মন্ত্রণালয়ের কাছে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বা বিশেষ অর্থ বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন।

অর্থ মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয় দেশের বাজারে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তি সহজলভ্য এবং তাঁদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা প্রদানের জন্য নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় হ্রাস এবং তাঁদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।

অর্থ মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে সরকারি পর্যায়ে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে প্রস্তাবিত বিশেষ ওএমএস কার্যক্রমের জন্য প্রয়োজনীয় চাল বিদ্যমান সরকারি মজুত থেকে সরবরাহ করা সম্ভব হবে। সরকারি খাদ্যশস্যের বিদ্যমান পর্যাপ্ত মজুতের যথাযথ ব্যবহার নিশ্চিত ও তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল সংস্থান এবং ট্রাক পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য চলতি অর্থবছরের বাজেটে অতিরিক্ত বা বিশেষ বরাদ্দের অনুরোধ করে খাদ্য মন্ত্রণালয়।

দরিদ্র মানুষকে সহায়তা ও বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার নিজের গুদামে খাদ্যশস্য মজুত করে। মূলত চাল ও গম মজুত করা হয়। এই খাদ্যের একটি অংশ সরকার বাজারে স্বল্প মূল্যে বিক্রি করে। আরেকটি অংশ ত্রাণ ও সহায়তা হিসেবে বিতরণ করা হয়। সরকারের সবচেয়ে বড় কর্মসূচির নাম খাদ্যবান্ধব কর্মসূচি। খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া হয় কার্ডের বিপরীতে। যাঁরা কার্ড পাননি, তাঁরা এই সহায়তা নেওয়ার সুযোগ পান না। কার্ডহীনদের ভরসা ওএমএসের দোকান বা খোলা ট্রাকে বিক্রির কর্মসূচি।

সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চালুর সিদ্ধান্ত এমন এক সময় নিল, যখন মজুরি বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চলে অস্থিরতা চলছে। এদিকে নিম্নতম মজুরি বোর্ডও কাজ শুরু করেছে। ইতিমধ্যে বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবারের সভায় ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি।

জানতে চাইলে বিশেষ এই ওএসএস পোশাকশ্রমিকদের জন্য সম্মানজনক হবে না বলে মন্তব্য করলেন মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি প্রথম আলোকে বলেন, ছয় দিন হাড়ভাঙা পরিশ্রম করার পর ছুটির দিনে শুধু ওএমএসের চালের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ৩০০ টাকা বাঁচাতে এই উদ্যোগ কার্যকর সমাধান নয়। তা ছাড়া পোশাকশ্রমিকদের জন্য এটি সম্মানজনক হবে না। সাশ্রয়ী মূল্যের পণ্য শ্রমিকদের কারখানা গেট থেকেই দিতে হবে। আর শুধু চাল নয়, নিত্যপ্রয়োজনীয় সব পণ্য যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি সাশ্রয়ী মূল্যে দেওয়ার উদ্যোগ নিলেই শ্রমিকেরা কিছুটা স্বস্তি পাবেন।

ম্যাপড ইন বাংলাদেশের তথ্যানুযায়ী, দেশে ৩ হাজার ৩২০ পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন ২৯ লাখ ৮৭ হাজার পোশাকশ্রমিক। তার মধ্যে ৫৭ শতাংশ নারী।

তিনটি পা ওয়ালা টুল বা টুলের মতো এটিতে তিনটি পা কেন রাখা হলো না? চার পাই বা রাখা হলো না কেন? আর যদি বেশি পা দিলে চেয়ার আরও শক্তপোক্ত হয়, তবে ছয় বা আটটি পা দেওয়া হলো না কেন?
বাস্তব দুর্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে মেক্সিকান সিনেমা ‘সারভাইভিং হারিকেন অটিস’। কী আছে এর গল্পে?

সিঙ্গেল আছেন? বুক ফুলিয়ে বলুন; কারণ, আপনারই জন্য রয়েছে বিশেষ দিবস!

তারিখটা একটু ভালো করে খেয়াল করুন—১১/১১। যেন একা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চারজন পরম আত্মমর্যাদাশীল সিঙ্গেল মানুষ। চীনে নাকি এই দিনটিকে জাঁকজমক করে ‘সিঙ্গেলস ডে’ বলে পালন করা হয়। অথচ বাংলাদেশে বানিয়ে দিয়েছে ‘মেগা ডিসকাউন্ট সেল’! এ এক জাতীয় অবহেলা।

কিন্তু আমার অবহেলা করলে তো চলবে না। ১১/১১ তারিখে সকালে উঠেই বুক ফুলিয়ে বললাম, 'Happy Single Day to me!' তারপর পাড়ার মোড়ের চায়ের দোকানে গিয়ে দেখি তীব্র বিতর্ক। ‘এ সমস্ত ডে ফে কারা বানায় ভাই? আমাদের মতো যারা আজীবন সিঙ্গেল, তারা তো বছরের ৩৬৫ দিনই জ্বলছি। ডে দিয়ে কী বিশেষ সুবিধা পেলুম?’

বুঝলাম সিঙ্গেলদেরও একটা সংগঠন থাকা দরকার। সবাই একবাক্যে আমাকেই দায়িত্ব দিল। কারণ, আমি তো জন্মগতভাবেই ‘সিঙ্গেল কমিটির সভাপতি’!

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আমার জন্মই হয়েছিল এই ১১ নভেম্বরের পুণ্যলগ্নে। এত বছর পর আজ ক্যালেন্ডারের দিকে তাকিয়ে হঠাৎ দিব্যজ্ঞান লাভ করলাম, এই দিনে জন্ম হওয়ার কারণেই আজ দুই যুগ ধরে আমি একা! কারণ, প্রেমের বাজারে দীর্ঘদিনের অনভিজ্ঞতা থাকলেও সাংগঠনিক কাজে আমি একেবারে নতুন নই।

‘ভাই, আপনাদের কমিটিতে যোগ দিয়েছি, যদি এখান থেকেই কোনো গতি হয়। সভা-সেমিনার করতে গিয়েও নাকি মানুষের লা...লা...লা...লালা হয়ে যায়। প্রেমটা হয়ে গেলে পদত্যাগ করব।’

একটা হাজিরা খাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে তুলতে বললাম, সাথে কমিটির ভিশন মিশন লিখে। সকলের সম্মতিতে নাম ঠিক হয়ে গেল ‘অবিবাহিত অধিকার সংরক্ষণ কল্যাণ পরিষদ’।

যাদের মোটো: একলা চলো রে

কমিটির প্রথম সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপিত হলো।

প্রথমত, সিঙ্গেল ভাতা চালু করতে হবে: কারণ, কাপলরা রেস্টুরেন্টে Buy One Get One অফার পায়, কাপলরা রিকশায় চড়লে যে ভাড়া দেয়, সিঙ্গেলরা একা চড়লেও পুরো ভাড়া দিতে হয়।

দ্বিতীয়ত, আত্মীয়স্বজনের ‘বিয়ে করছ না কেন?’ প্রশ্নের বিরুদ্ধে আইন করতে হবে। কেউ এ প্রশ্ন করলে তাকে অন্তত ডিম ছুড়ে মারার স্বাধীনতা দেওয়া হোক।

তৃতীয়ত, ১৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করতে হবে। কারণ, ওই দিন সিঙ্গেলদের মানসিক পুনর্বাসন প্রয়োজন।

আর একটা জাতীয় দাবি ফোন কোম্পানির সতর্কতা বার্তা: ‘ঘুমিয়ে পড়ুন ভাই, আপনার ইনবক্সে আর কেউ নক দেবে না।’

সবশেষে হাজিরা খাতা বন্ধ করতে গিয়ে দেখি, সদস্যদের মধ্যে যার দাড়ি গজায়নি এখনো ভালো করে, তার নামের পাশে লেখা, ‘সিঙ্গেল, তবে মিঙ্গেল হতে ইচ্ছুক।’

তাঁকে জিজ্ঞেস করলাম, ‘তাহলে সদস্য হয়েছেন কেন?’

তিনি বললেন, ‘ভাই, আপনাদের কমিটিতে যোগ দিয়েছি, যদি এখান থেকেই কোনো গতি হয়। সভা-সেমিনার করতে গিয়েও নাকি মানুষের লা...লা...লা...লালা হয়ে যায়। প্রেমটা হয়ে গেলে পদত্যাগ করব।’

কমিটির সদস্য ধরে রাখতে যে কী দারুণ বেগ পেতে হবে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি।

এবার সেলিব্রেশনের পালা। কারণ, ইতিহাস সাক্ষী, সিঙ্গেল মানে কোনো অপূর্ণতা নয়, সিঙ্গেল মানে একটা সম্পূর্ণ স্বাধীন জীবন! ফোনে কয়টা মেসেজ ঢুকল, গিফট কিনতে মানিব্যাগ গড়ের মাঠ হচ্ছে কি না, ‘বাবু, তুমি খেয়েছ?’ শুনতে শুনতে কানের পর্দা ফাটছে কি না—এসব পার্থিব টেনশন থেকে মুক্ত থাকার নামই তো পরম স্বাধীনতা।

সভা শেষে চা-পানের বিল ভাগাভাগি করতে করতে বুক ফুলিয়ে সবাই বললাম—

‘হ্যাপি সিঙ্গেল দিবস টু আস!’

সিক্রেট কোড অব পাসপোর্ট অফিস

বেকারত্ব দূরীকরণের উপায়

করপোরেট তেল

আজব দেশে মীনা

একটা বাসা খুঁজছি!

সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্ট

সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ একটি যুগান্তকারী গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, আকাশে প্রজাপতির এলোমেলো উড়ান আর ডানার বর্ণিল আলো-ছায়ার নকশা কেবল সৌন্দর্যই প্রকাশ করে না; বরং তা শিকারির চোখকে বিভ্রান্ত করার এক মোক্ষম বায়োলজিক্যাল ট্রিক বা জৈবিক কৌশল।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষক জর্জ আর এ হ্যানকক, জোলিয়ন ট্রসিয়াঙ্কো ও তাঁদের দলের গবেষণায় প্রমাণিত হয়েছে, প্রজাপতির ডানা ঝাপটানো ও ভেসে থাকার বিশেষ উড্ডয়ন গতিবিদ্যা এবং ডানার সুস্পষ্ট বৈপরীত্যের নকশা যৌথভাবে শিকারি পাখির চোখে গতির এক জটিল দৃষ্টিভ্রম সৃষ্টি করে।

পাখিদের ভিজ্যুয়াল সিস্টেমের গতি শনাক্তকারী নিউরোনাল নেটওয়ার্ককে বিভ্রান্ত করে ডানার এই প্যাটার্নটি। এটি সামনের গতির দৃশ্যমান সংকেত কমিয়ে দেয়। ফলে শিকারি পাখি প্রজাপতির সঠিক গতি ও দিক অনুমানে ভুল করে বসে। পাশাপাশি পাখির আক্রমণের নিখুঁত টাইমিং গুলিয়ে যায়। ফলে শিকার আক্রমণ প্রজাপতির দেহের দৈর্ঘ্যের প্রায় ৩৮ শতাংশ পর্যন্ত পেছনে বা পাশে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে একটি ক্ষুদ্র প্রজাপতির ডানায় এই জাদুকরী আলোর খেলা কেবল শত্রুকে ধাঁধায় ফেলার বাহ্যিক কৌশল নয়; বরং এর আড়ালে লুকিয়ে আছে ন্যানো-পদার্থবিজ্ঞান, জটিল আণবিক রসায়ন এবং কোটি কোটি বছরে আয়ত্ত্ব করা অসাধারণ এক জৈবিক প্রকৌশল।

ছদ্মবেশী সাঁঝপরী: সন্ধ্যা নামলেই জেগে ওঠে যে অদ্ভুত প্রজাপতি

পাখিদের ভিজ্যুয়াল সিস্টেমের গতি শনাক্তকারী নিউরোনাল নেটওয়ার্ককে বিভ্রান্ত করে ডানার এই প্যাটার্নটি। এটি সামনের গতির দৃশ্যমান সংকেত কমিয়ে দেয়।

ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে প্রজাপতির ডানা এক অলৌকিক ন্যানো-কলাক্ষেত্রের রূপ নেয়। ডানাগুলো মূলত কাইটিন ও বায়ুর সূক্ষ্ম স্তরে গঠিত হাজার হাজার আংশিক সমাপতিত আঁশ বা স্কেলে ঢাকা। ডানার এই বর্ণিল রূপ দুটি উপায়ে ফুটে ওঠে—পিগমেন্টারি বা রঞ্জকভিত্তিক রং এবং স্ট্রাকচারাল বা গাঠনিক রং। মেলানিন বা ক্যারোটিনয়েডের মতো রাসায়নিক অণু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে হলুদ, বাদামি বা লাল রং তৈরি করে। তবে মরফো প্রজাপতির (Morpho peleides) ডানায় যে চোখধাঁধানো তীব্র নীল আভা দেখা যায়, তার পেছনে কোনো নীল পিগমেন্ট বা রঞ্জক নেই!

নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষক ভুকাসিক ও স্যাম্বলসের (২০০৩) গবেষণা অনুযায়ী, ডানার স্কেলে থাকা ন্যানো-স্কেল ক্রিসমাস-ট্রি আকৃতির খাঁজগুলোর মধ্য দিয়ে আলো ঢোকার সময় বিভিন্ন স্তরে প্রতিফলিত আলোকতরঙ্গগুলোর মধ্যে গঠনমূলক ব্যতিচার ঘটে। সেটাই শুধু তীব্র নীল আলো আমাদের চোখে প্রতিফলিত করে।

শুধু আলোকবিজ্ঞানের খেলাই নয়; সায়েন্স সাময়িকীতে প্রকাশিত তসাই ও তাঁর সহকর্মীদের (২০২০) এক গবেষণায় দেখা যায়, ডানার এই ন্যানো-কাঠামো শক্তিশালী ইনফ্রারেড বা অবলোহিত বিকিরণ নির্গত করে প্রজাপতির দেহকে অতিরিক্ত উত্তপ্ত হওয়া থেকে রক্ষা করে। একই সঙ্গে এর বিশেষ সূক্ষ্ম গঠন পানিকে আটকে থাকতে না দিয়ে ডানাকে করে তোলে পুরোপুরি জলনিরোধক বা সুপারহাইড্রোফোবিক। প্রকৃতির এই ন্যানো-প্রযুক্তি অনুকরণ করে বর্তমানে বিজ্ঞানীরা বিষাক্ত রঞ্জক ছাড়াই টেকসই বায়োমাইমেটিক কালার ডিসপ্লে, বিদ্যুৎহীন ভবন শীতলীকরণ কোটিং (প্যাসিভ রেডিয়াটিভ কুলিং) এবং স্ব-পরিষ্কারক সৌরপ্যানেল উদ্ভাবন করছেন।

প্রজাপতি কি শুঁয়োপোকার স্মৃতি মনে রাখে, উত্তর খুঁজে পেল ১০ বছরের এক শিশু

ডানাগুলো মূলত কাইটিন ও বায়ুর সূক্ষ্ম স্তরে গঠিত হাজার হাজার আংশিক সমাপতিত আঁশ বা স্কেলে ঢাকা। ডানার এই বর্ণিল রূপ দুটি উপায়ে ফুটে ওঠে—পিগমেন্টারি এবং স্ট্রাকচারাল।

তবে কেবল আলোর খেলায় আবদ্ধ নয় প্রজাপতির টিকে থাকার যুদ্ধ। লার্ভা বা শুঁয়োপোকা অবস্থায় শুরু হয় এদের ভয়ংকর রাসায়নিক প্রস্তুতি। যেমন, মনার্ক প্রজাপতি (Danaus plexippus) লার্ভা দশায় মিল্কউইড নামক বিষাক্ত উদ্ভিদের পাতা খায়। তাতে অতিমাত্রায় কার্ডিয়াক গ্লাইকোসাইড, বিশেষ করে ক্যালোট্রোপিন, ক্যালাক্টিন, উসচারিডিন এবং অ্যাসক্লেপিনের মতো মারাত্মক উদ্ভিজ্জ বিষ থাকে। শুঁয়োপোকা এই বিষ হজম না করে অক্ষত অবস্থায় নিজস্ব টিস্যুতে জমা করে রাখে। রহস্যময় ব্যাপার হলো, হৃদ্যন্ত্র ও স্নায়ুতন্ত্র পক্ষাঘাতকারী এই তীব্র বিষ প্রজাপতির নিজের কোনো ক্ষতি করে না কেন?

নেচার সাময়িকীতে প্রকাশিত কারাজিওর্গিও ও তাঁর সহকর্মীদের (২০১৯) ক্রিসপ্যার-ক্যাস৯ জিন-সম্পাদনাভিত্তিক গবেষণায় দেখা যায়, বিবর্তনের ধারায় মনার্ক প্রজাপতির কোষীয় সোডিয়াম-পটাশিয়াম এটিপিএস এনজাইমে নির্দিষ্ট কিছু অ্যামিনো অ্যাসিডের উৎপরিবর্তন ঘটেছে। ফলে উদ্ভিজ্জ বিষের ক্ষতিকর প্রভাবকে নিষ্ক্রিয় করে দেয়। রূপান্তরের পরও এই বিষ তাদের টিস্যু ও ডানায় সক্রিয় থাকে, যা কোনো শিকারি পাখি খেলে তীব্র অসুস্থতা তৈরি করে। এই রাসায়নিক প্রতিরক্ষা ব্যবস্থার মেকানিজম উদ্ঘাটন কৃষি বিজ্ঞানে সুনির্দিষ্ট বায়ো-ইনসেক্টিসাইড তৈরি। আবার চিকিৎসাবিজ্ঞানে ক্যানসার ও হৃদ্রোগের নতুন ওষুধ আবিষ্কারে অভাবনীয় সম্ভাবনাও খুলে দিয়েছে।

প্রজাপতি যা দেখে, আমরা তা দেখি না

সায়েন্স সাময়িকীতে প্রকাশিত মাজো-ভার্গাস ও তাঁর সহকর্মীদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে, ডানার এই বিচিত্র রূপ ও বর্ণিল নকশার মূলে রয়েছে দুটি মাস্টার জিন—ডব্লিউএনটি-এ এবং অপটিক্স।

নিজেদের দেহে বিষ ধারণ করে প্রজাপতিরা তা লুকিয়ে রাখে না; বরং শত্রুকে সতর্ক করতে তারা ডানায় ফুটিয়ে তোলে কমলা, লাল বা সাদার তীব্র সতর্কবার্তা। একে বলা হয় অ্যাপোসেমাটিজম। শিকারি প্রাণীরা একবার এদের খেয়ে অসুস্থ হলে আজীবন সেই দৃশ্যমান সংকেত মনে রাখে। এই প্রাকৃতিক নিয়মের সুযোগ নিয়ে বিবর্তিত হয়েছে বেটিসিয়ান মিমিক্রি। এতে সম্পূর্ণ বিষহীন ও সুস্বাদু প্রজাপতি (যেমন Papilio dardanus) বিবর্তিত হয়ে বিষাক্ত প্রজাতির ডানার রূপ নকল করে টিকে থাকে। আবার একাধিক বিষাক্ত প্রজাতি যৌথ সুরক্ষার জন্য একই সতর্ক সংকেত শেয়ার করে। সেটা মুলারিয়ান মিমিক্রি নামে পরিচিত। অন্যদিকে, ওক-লিফ প্রজাপতির (Kallima inachus) মতো প্রজাতি ডানার উল্টো পিঠকে শুকনো পাতার চেহারা দিয়ে ক্যামোফ্লেজ করে শত্রুর চোখ ফাঁকি দেয়।

সায়েন্স সাময়িকীতে প্রকাশিত মাজো-ভার্গাস ও তাঁর সহকর্মীদের (২০১৭) গবেষণায় প্রমাণিত হয়েছে যে, ডানার এই বিচিত্র রূপ ও বর্ণিল নকশার মূলে রয়েছে দুটি মাস্টার জিন—ডব্লিউএনটি-এ এবং অপটিক্স। মূলত এই দুই জিনের আণবিক সংকেতই নির্ধারণ করে দেয় ডানার কোথায় কোন আঁশ বা স্কেল বসবে এবং তার রং কেমন হবে।

মিষ্টি প্রজাপতি

নিজেদের দেহে বিষ ধারণ করে প্রজাপতিরা তা লুকিয়ে রাখে না; বরং শত্রুকে সতর্ক করতে তারা ডানায় ফুটিয়ে তোলে কমলা, লাল বা সাদার তীব্র সতর্কবার্তা। একে বলা হয় অ্যাপোসেমাটিজম।

প্রজাপতির জীবনে সবচেয়ে বিস্ময়কর অধ্যায় হলো শুঁয়োপোকা থেকে ক্রিসালিস বা পিউপা দশায় রূপান্তর বা মেটামরফসিস। বাহ্যিকভাবে পিউপা নিশ্চল মনে হলেও আণবিক পর্যায়ে এটি এক অভূতপূর্ব জৈবিক বিপ্লব। রূপান্তরের পুরো প্রক্রিয়াটি প্রধানত তিনটি হরমোনের প্রভাবে সম্পন্ন হয়। মস্তিষ্কের সংকেতে নিঃসৃত পিটিটিএইচ (প্রথোরাসিকোট্রপিক) হরমোন শরীরকে একডিসোন হরমোন তৈরিতে উদ্দীপিত করে। সেটা কাজ করে খোলস মোচন ও দৈহিক পরিবর্তনের মূল কারিগর হিসেবে। একই সঙ্গে ক্ষরিত হয় জুভেনাইল হরমোন। এই হরমোন লার্ভা দশাকে টিকিয়ে রাখে। রক্তে জুভেনাইল হরমোনের মাত্রা হঠাৎ শূন্যে নেমে এলে এবং একডিসোন উচ্চমাত্রায় সক্রিয় থাকলে শরীর সংকেত পায় যে রূপান্তরের সময় উপস্থিত।

এ সময় জিনের নির্দেশে ঘটে কোষের পরিকল্পিত মৃত্যু বা অ্যাপোপটোসিস। এর ফলে শুঁয়োপোকার পুরোনো পেশি ও পরিপাকতন্ত্র সম্পূর্ণ গলে গিয়ে এক পুষ্টিকর তরলে পরিণত হয়। বৈজ্ঞানিক পরিভাষায় একে বলা হয় হিস্টোলাইসিস। অবিশ্বাস্য হলেও সত্য, ডিম থেকে ফোটার মুহূর্ত থেকেই লার্ভার দেহে সুপ্ত অবস্থায় থাকে অতি ক্ষুদ্র কিছু স্টেম-সদৃশ কোষগুচ্ছ—যা ইমাজিনাল ডিস্ক নামে পরিচিত। পুরোনো টিস্যুর গলিত উপাদানকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে এই ইমাজিনাল ডিস্কগুলো দ্রুত বিভাজিত হয়। আর হিস্টোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে প্রজাপতির নতুন ডানা, পা, দীর্ঘ শুঁড় ও জটিল যৌগিক চোখ গঠন করে।

প্রজাপতি ও মথের বৈচিত্র্যময় জীবন

মস্তিষ্কের সংকেতে নিঃসৃত পিটিটিএইচ বা প্রথোরাসিকোট্রপিক হরমোন শরীরকে একডিসোন হরমোন তৈরিতে উদ্দীপিত করে। সেটা কাজ করে খোলস মোচন ও দৈহিক পরিবর্তনের মূল কারিগর হিসেবে।

রয়্যাল সোসাইটি সাময়িকীতে প্রকাশিত ট্রুম্যানের (২০১৯) গবেষণায় দেখা যায়, পতঙ্গজগতের প্রায় ৮৫ শতাংশ প্রজাতিই এই সম্পূর্ণ চার ধাপের (ডিম > লার্ভা > পিউপা > পূর্ণাঙ্গ) হলোমেটাবোলিক জীবনচক্র অনুসরণ করে সফলতার শীর্ষে পৌঁছেছে। এর প্রধান সুবিধা হলো সম্পদের নিখুঁত বণ্টন। অর্থাৎ শুঁয়োপোকা খায় গাছের পাতা আর পূর্ণাঙ্গ প্রজাপতি পান করে ফুলের মধু। ফলে একই প্রজাতির দুই রূপের মধ্যে খাদ্যের কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না। পাশাপাশি চরম শীত বা প্রতিকূল পরিবেশে পিউপা দশায় নিজেদের বিপাকীয় ক্রিয়া প্রায় বন্ধ করে দেয়। এভাবে তারা ডায়াপজ অবস্থায় দীর্ঘদিন সুপ্ত থেকে বেঁচে থাকে।

বিপরীতে, ফড়িং বা ঘাসফড়িংয়ের মতো অসম্পূর্ণ রূপান্তরের হেমিমেটাবোলিক পতঙ্গদের কোনো পিউপা দশা থাকে না। তার বদলে তারা সরাসরি নিম্ফ থেকে বারবার খোলস পাল্টিয়ে বড় হয়। কাইটিনের পুরোনো এক্সোস্কেলেটন ফাটানোর এই প্রক্রিয়ায় বুরসিকন হরমোনের প্রভাবে নতুন ত্বক শক্ত হয়। তবে এই খোলস পাল্টানোর মুহূর্তটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ সামান্য আর্দ্রতার হেরফেরে কিংবা পুরোনো কঙ্কালে অঙ্গ আটকে গেলে ডানা স্থায়ীভাবে কুঁচকে যায় অথবা নিশ্চল অবস্থায় শিকারির পেটে চলে যেতে হয়।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, টিকটিকির লেজ বা উভচরের অঙ্গের মতো কেটে গেলে কি প্রজাপতির ডানা আবার গজাতে পারে? আধুনিক জীববিজ্ঞান স্পষ্ট জানায়, না। পূর্ণাঙ্গ প্রজাপতির ক্ষতিগ্রস্ত ডানা আর কখনোই পুনরুৎপাদিত হয় না। রূপান্তর বা মেটামরফসিস শেষ হওয়ার পরপরই ডানার কোষগুলোতে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া স্থায়ীভাবে স্তব্ধ হয়ে যায়।

শুঁয়োপোকার জন্ম রহস্য

বিপরীতে, ফড়িং বা ঘাসফড়িংয়ের মতো অসম্পূর্ণ রূপান্তরের হেমিমেটাবোলিক পতঙ্গদের কোনো পিউপা দশা থাকে না। তার বদলে তারা সরাসরি নিম্ফ থেকে বারবার খোলস পাল্টিয়ে বড় হয়।

মূলত প্রজাপতির ডানা হলো কাইটিন ও প্রোটিনের শুষ্ক ঝিল্লি এবং মৃত স্কেলের এক স্তর। সেখানে মানুষের ত্বকের মতো কোনো সক্রিয় কোষ বা রক্ত সঞ্চালন থাকে না। ফলে ডানার প্রধান অংশ ছিঁড়ে বা নষ্ট হয়ে গেলে এরা ওড়ার ভারসাম্য হারিয়ে ফেলে। তাতে খাদ্য সংগ্রহ ও প্রজননে ব্যর্থ হয়ে তারা করুণ মৃত্যুর মুখে পতিত হয়।

প্রজাপতির ডানায় গতির চাক্ষুষ দৃষ্টিভ্রম, ন্যানো-কাঠামোয় আলোর বৈজ্ঞানিক মেলবন্ধন, উদ্ভিজ্জ বিষকে প্রতিরক্ষায় রূপান্তরের জটিল আণবিক প্রক্রিয়া, জিনের সুনির্দিষ্ট মাস্টার-কোডিং এবং হরমোন-চালিত কোষীয় পুনর্গঠন কেবল বাহ্যিক রূপসৌন্দর্যের উদ্ভাস নয়। এটি মূলত পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের এক অনন্য আণবিক মহাকাব্য।

লেখক: ডিন, গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ; প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক, ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

সূত্র: ১. Hancock, G.R.A., Briolat, E.S., Hughes, A.E. et al. Butterfly wing patterns in flight create powerful illusory motion cues. Nature (2026). https://doi.org/10.1038/s41586-026-11062-w

২. Karageorgi, M., Groen, S.C., Sumbul, F. et al. Genome editing retraces the evolution of toxin resistance in the monarch butterfly. Nature 574, 409–412 (2019). https://doi.org/10.1038/s41586-019-1610-8

৩. Mazo-Vargas, A., Concha, C., Livraghi, L. et al. (2017) 'Macroevolutionary shifts in WntA function generate wing pattern diversity in butterflies', Proceedings of the National Academy of Sciences, 114(40), pp. 10701–10706. doi: 10.1073/pnas.1708149114.

৪. Truman, J.W. (2019) 'The evolution of insect metamorphosis', Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences, 374(1783), p. 20190066. doi: 10.1098/rstb.2019.0066.

৫. Tsai, CC., Childers, R.A., Nan Shi, N. et al. Physical and behavioral adaptations to prevent overheating of the living wings of butterflies. Nat Commun 11, 551 (2020). https://doi.org/10.1038/s41467-020-14408-8

৬. Vukusic, P., Sambles, J. Photonic structures in biology. Nature 424, 852–855 (2003). https://doi.org/10.1038/nature01941

বাংলাদেশি দুই বিজ্ঞানীর নতুন মথ আবিষ্কার

অনুর্ধ্ব–১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশের যুবারা। রাতে নেশনস লিগে মুখোমুখি ইতালি ও ফ্রান্স। খেলা আছে ইংল্যান্ড ও স্পেনেরও।
যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর পুনর্গঠন যুগে ১৮৭৪ সালে মিসিসিপি থেকে সর্বশেষ একজন কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হয়েছিলেন। তাঁর নাম ব্লাঞ্চ ব্রুস। তিনি আগে দাস ছিলেন।

‘হাঁড়িপাতিল নেবেন, হাঁড়িপাতিল! ঘরের দরকারি সদাই নেবেন?’—চলনবিলের বিস্তীর্ণ জলরাশিতে একসময় এমন চেনা ডাকেই মুখর হয়ে উঠত গ্রামবাংলার জনপদ। নৌকার পাটাতনে সারি সারি সাজানো মাটির হাঁড়িপাতিল, কলস, থালা-বাসনসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে মাঝিরা ঘুরে বেড়াতেন এক ঘাট থেকে অন্য ঘাটে। সেই ডাক শুনে ঘর থেকে ছুটে আসতেন গৃহিণীরা, কৌতূহলী চোখে নৌকাকে ঘিরে দাঁড়াত শিশুরা। নৌকাটি তখন কেবল যাতায়াতের বাহন ছিল না, ছিল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া এক ভাসমান বাজার। দুই-তিন দশক আগের চলনবিলের গ্রামীণ জীবনের সেই চেনা দৃশ্য আজ সময়ের স্রোতে প্রায় হারিয়ে গেছে।

একসময় চলনবিলের মানুষের জীবন ছিল জলকেন্দ্রিক। বর্ষা এলেই বিস্তীর্ণ বিল পানিতে থইথই। চারদিকে অথই জলরাশি, মাঝেমধ্যে জেগে থাকা গ্রামগুলোকে মনে হতো বিচ্ছিন্ন একেকটি দ্বীপ। এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া, আত্মীয়স্বজনের বাড়িতে পৌঁছানো কিংবা নিত্য প্রয়োজনে বাজারে যাওয়া—সবই ছিল কষ্টের। কোথাও কাঁচা রাস্তা, কোথাও গভীর পানি, আবার কোথাও কোমরসমান জল। ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়া কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও নৌকাই ছিল অন্যতম ভরসা। এমন বাস্তবতায় নৌকা হয়ে উঠেছিল মানুষের চলাচল, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জীবনধারণের প্রধান অবলম্বনগুলোর একটি।

এই জলনির্ভর জীবনব্যবস্থাকে ঘিরেই গড়ে উঠেছিল অনন্য ভ্রাম্যমাণ বাণিজ্যসংস্কৃতি। ক্ষুদ্র ব্যবসায়ীরা নৌকাকেই বানিয়ে নিয়েছিলেন তাঁদের চলমান দোকান। নৌকাভর্তি থাকত মাটির হাঁড়িপাতিল, কলস, থালাবাটি, রান্নার সামগ্রী এবং সংসারের প্রয়োজনীয় নানা পণ্যে। গ্রামের ঘাটে ঘাটে নৌকা ভিড়িয়ে তাঁরা পসরা সাজাতেন। কখনো বিক্রেতার চেনা হাঁক ভেসে আসত বিলের জল ছাপিয়ে, কখনো ক্রেতারা ঘাট থেকে ডাক দিতেন পছন্দের পণ্য দেখানোর জন্য। এভাবেই নদী, খাল ও বিলের জলপথ ধরে এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছে যেত মানুষের প্রয়োজনীয় সামগ্রী। এককথায়, জলপথই হয়ে উঠেছিল কেনাকাটার সহজ যোগাযোগব্যবস্থা।

যেসব পরিবারের পক্ষে দূরের হাটবাজারে যাওয়া কঠিন ছিল, তাদের কাছে এসব ভাসমান দোকান ছিল অনেকটা আশীর্বাদের মতো। ঘরের কাছেই পাওয়া যেত প্রয়োজনীয় জিনিসপত্র। বাঁচত সময়, কমত যাতায়াতের ভোগান্তি। বিশেষ করে মাটির তৈরি হাঁড়িপাতিল ছিল গ্রামীণ পরিবারের অপরিহার্য অনুষঙ্গ। রান্না করা, পানি সংরক্ষণ কিংবা খাবার পরিবেশনে মাটির তৈজসপত্রের ব্যবহার ছিল ব্যাপক। কুমারপাড়ায় তৈরি এসব সামগ্রী নৌকায় তুলে ব্যবসায়ীরা পৌঁছে দিতেন বিলের প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে। যেসব এলাকায় নিয়মিত বাজার বসত না, সেসব এলাকার মানুষের জন্য নৌকাদোকান ছিল প্রয়োজন মেটানোর সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম।

একটি নৌকার পেছনে কত মানুষের জীবিকা জড়িয়ে থাকত, তা হয়তো তখন কেউ আলাদা করে হিসাব করেননি। কুমার তৈরি করতেন মাটির পাত্র, ব্যবসায়ী সেগুলো সংগ্রহ করে নৌকায় তুলতেন, মাঝি বইঠা চালিয়ে পৌঁছে দিতেন গ্রাম থেকে গ্রামে। আর বিলপাড়ের সাধারণ মানুষ সেই পণ্য কিনে মেটাতেন সংসারের প্রয়োজন। অর্থাৎ একটি নৌকাকে কেন্দ্র করে যুক্ত ছিল মৃৎশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝি ও ক্রেতার জীবন-জীবিকা। এভাবেই গড়ে উঠেছিল গ্রামীণ অর্থনীতির ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ এক বাণিজ্যিক শৃঙ্খল। কেনাবেচার মধ্যেও মিশে থাকত বিশ্বাস, পরিচয় ও মানবিক সম্পর্কের উষ্ণতা। আজকের ব্যস্ত বাজারকেন্দ্রিক জীবনে সেই আন্তরিকতার দৃশ্য যেন ক্রমেই বিরল হয়ে উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নবীর উদ্দিন সরদার স্মৃতিচারণা করে বলেন, একসময় নৌকায় করে ব্যবসায়ীরা গ্রামে গ্রামে হাঁড়িপাতিলসহ প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতেন। তাঁদের ডাক শুনলেই মানুষ ঘাটে ছুটে আসতেন। এখন সেই দৃশ্য আর চোখে পড়ে না। সময়ের পরিবর্তনে হারিয়ে গেছে আমাদের গ্রামীণ জীবনের পরিচিত একটি ঐতিহ্য।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.com

কিন্তু সময় বদলেছে, বদলে গেছে চলনবিলের জীবনযাত্রাও। সড়ক যোগাযোগের বিস্তার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও অটোরিকশার প্রসার মানুষের যাতায়াত সহজ করেছে। গ্রামগঞ্জে গড়ে উঠেছে নতুন নতুন দোকানপাট ও বাজার। একসময় যে পণ্য কিনতে নৌকার অপেক্ষায় থাকতে হতো, এখন তা পাওয়া যায় বাড়ির কাছের দোকানেই।

অবশ্য পরিবর্তনকে অস্বীকার করার সুযোগ নেই। যোগাযোগব্যবস্থার উন্নয়ন মানুষের জীবনকে সহজ করেছে, কেনাকাটার সুযোগ বাড়িয়েছে। কিন্তু উন্নয়নের এই অগ্রযাত্রায় হারিয়ে যাওয়া জীবনধারা ও লোকজ ঐতিহ্যকেও আমাদের মনে রাখা প্রয়োজন। কারণ, চলনবিলের নৌকাদোকান কেবল একটি ব্যবসাপদ্ধতি ছিল না; এটি ছিল জলাভূমিনির্ভর মানুষের জীবনসংগ্রাম, সৃজনশীলতা, অভিযোজনক্ষমতা ও পারস্পরিক নির্ভরতার এক অনন্য উদাহরণ।

চলনবিলের ইতিহাস বলতে শুধু নদী, খাল, বিল, মাছ কিংবা কৃষির কথা বললে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে না। বলতে হবে এখানকার নৌকা, মাঝিমাল্লা, কুমার, জেলে, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং জলপথনির্ভর মানুষের কথাও। কারণ, এসব মানুষের জীবনযাত্রা, পেশা ও সংস্কৃতির সমন্বয়েই গড়ে উঠেছে চলনবিলের স্বতন্ত্র পরিচয়। তাঁদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অনুষঙ্গের মধ্যেই লুকিয়ে আছে একটি জনপদের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস।

এই ঐতিহ্য সংরক্ষণে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রবীণ মানুষের স্মৃতিচারণা, পুরোনো ছবি, স্থানীয় ইতিহাস ও লোকজ উপকরণ সংগ্রহ করে চলনবিলের হারিয়ে যাওয়া জীবনধারার একটি তথ্যভিত্তিক সংরক্ষণাগার গড়ে তোলা যেতে পারে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, গবেষক ও জনপ্রতিনিধিরা এগিয়ে এলে এসব স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এমনকি ঐতিহ্যবাহী নৌকাদোকানের একটি প্রতিকৃতি স্থানীয় জাদুঘর কিংবা সাংস্কৃতিক প্রদর্শনীতে স্থান পেতে পারে।

আজকের প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না, একসময় সংসারের হাঁড়িপাতিল কিংবা প্রয়োজনীয় সদাই কিনতে মানুষকে সব সময় বাজারে যেতে হতো না; বাজারই নৌকায় চড়ে চলে আসত তাদের বাড়ির ঘাটে। সেই দৃশ্যের মধ্যে লুকিয়ে ছিল এক অসাধারণ জীবনদর্শন—প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং সীমিত সামর্থ্যের মধ্যেও জীবনকে সহজ ও সুন্দর করে তোলার গল্প।

এই স্মৃতি নিছক নস্টালজিয়া নয়; এটি একটি জনপদের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক বিবর্তনের গুরুত্বপূর্ণ দলিল। সময়ের স্রোতে নৌকাদোকান হারিয়ে গেলেও তার ইতিহাস হারিয়ে যেতে দেওয়া যায় না। কারণ, একসময় চলনবিলের মানুষের কাছে বাজার কোনো নির্দিষ্ট জায়গায় বসে থাকত না, বাজার ভেসে বেড়াত মানুষের ঘাটে ঘাটে। আর সেই ভাসমান বাজারের প্রতিটি বইঠার টানে লেখা ছিল চলনবিলের মানুষের জীবন, জীবিকা ও ভালোবাসার এক অনন্য জলজ গল্প।

লেখক: মো. মাজেম আলী মলিন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজ, গুরুদাসপুর, নাটোর।

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।