activities

বীরের কণ্ঠে একাত্তরের গল্প

অক্টোবর ৩১, ২০২৬
বীরের কণ্ঠে একাত্তরের গল্প
বীরের কণ্ঠে একাত্তরের গল্প
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ। তিনি ১৯ বছর বয়সে তারুণ্য ও একবুক সাহস নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ১১ নম্বর সেক্টরের অধীন যুদ্ধ করেন তিনি।

Prothomalo

View more
খাবার না দেওয়ায় কাঠের চলা দিয়ে পিটুনি, বাবুর্চির পর আহত নারীর মৃত্যু
খাবার না দেওয়ায় কাঠের চলা দিয়ে পিটুনি, বাবুর্চির পর আহত নারীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি মাদ্রাসায় খাবার পরিবেশনের সময় এক ব্যক্তির হামলায় বাবুর্চির মৃত্যুর পর তাঁর সহকারী আহত সোনাবান বিবিও (৬৫) মারা গেছেন।

অক্টোবর ৩১, ২০২৬
কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি
কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি

শূন্য পাস প্রতিষ্ঠানগুলোকে নিবিড় পর্যবেক্ষণে আনা হয়েছে। শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়া, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের পদ্ধতি খতিয়ে দেখছে কুমিল্লা শিক্ষা বোর্ড।

অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

অক্টোবর ৩১, ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, ১৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেননি
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, ১৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেননি

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের ১০২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অক্টোবর ৩১, ২০২৬
সুপারহিরোদের সুপার ফিজিকস
সুপারহিরোদের সুপার ফিজিকস

কল্পনার ডানা মেলতে ভালোবাসে মানুষ। কল্পনার সবচেয়ে জমজমাট ক্যানভাস হলো কমিকস বইয়ের পাতা। স্পাইডারম্যানের দেয়াল বেয়ে তরতর করে ওঠা, সুপারম্যানের এক লাফে বহুতল ভবন টপকে যাওয়া কিংবা দ্য ফ্ল্যাশের আলোর চেয়েও দ্রুতবেগে ছুটে চলা—পাঠক বুঁদ হয়ে উপভোগ করেন। পাঠক পড়েন বটে, হয়তো সিনেমার পর্দায় দেখেও রোমাঞ্চিত হন, তাই বলে কি সুপারহিরোদের অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বাস করেন? করার কোনো কারণ নেই। কেউ কেউ তো এককাঠি সরেস—বলেন, এসব স্রেফ গাঁজাখুরি, বৈজ্ঞানিক বাস্তবতার সঙ্গে এর কোনো দূরতম সম্পর্কও নেই। কিন্তু আসলেই কি তাই? কমিকসের লেখকেরা কোনো নিয়মের তোয়াক্কা না করেই এগুলো লেখেন বা এঁকেছেন? নাকি তাঁদের অজান্তেই সেখানে ঘাপটি মেরে বসে আছে পদার্থবিজ্ঞানের নিখুঁত সব সূত্র?

কমিকস মানেই পদার্থবিজ্ঞানকে বুড়ো আঙুল দেখানো নয়। পাঠকের চিরায়ত ভুল ধারণা ভাঙিয়ে কমিকস আর পদার্থবিজ্ঞানের ভেতর জুড়ে থাকা অদৃশ্য সেতুটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মার্কিন পদার্থবিদ জেমস ক্যাকালিওস, তাঁর লেখা অনন্য এক জনপ্রিয় বিজ্ঞানের বই দ্য ফিজিকস অব সুপারহিরোজ-এ।

আপেক্ষিকতার গভীরে

স্পাইডারম্যানের দেয়াল বেয়ে তরতর করে ওঠা, সুপারম্যানের এক লাফে বহুতল ভবন টপকে যাওয়া কিংবা দ্য ফ্ল্যাশের আলোর চেয়েও দ্রুতবেগে ছুটে চলা—পাঠক বুঁদ হয়ে উপভোগ করেন।

জেমস ক্যাকালিওস যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জটিল মেকানিকস আর সমীকরণ শেখাতে গিয়ে তিনি এক অভিনব উপায় বেছে নিয়েছিলেন। গতানুগতিক কপিকলের অঙ্ক বাদ দিয়ে তিনি ক্লাসরুমে হাজির করেছিলেন সুপারহিরোদের। সুপারম্যান আকাশচুম্বী দালান ডিঙোয় কীভাবে? এ সময় তার পায়ে ঠিক কত নিউটন বল তৈরি হতে হয়? কিংবা স্পাইডারম্যানের কথা ধরা যাক। তার প্রেমিকা গোয়েন স্টেসি অনেক ওপর থেকে পড়ে যাচ্ছে, তাকে বাঁচাতে জাল ছুড়ছে স্পাইডারম্যান। তখন জালের আকস্মিক টানে স্টেসির ঘাড়ের ওপর কতখানি ভরবেগ ও ঘাত বল প্রযুক্ত হয়েছিল?

গল্পচ্ছলে ব্ল্যাকবোর্ডে এসবের বৈজ্ঞানিক ব্যবচ্ছেদ করেন ক্যাকালিওস। তাতে শিক্ষার্থীদের কাছে তাঁর লেকচার তাই নিছক কাঠখোট্টা বক্তৃতা থাকে না। বরং সুপারহিরোদের সঙ্গে অভিযানে নেমে তারা পদার্থবিজ্ঞানের তত্ত্বানুসন্ধান করে, তা-ও আবার দারুণ আনন্দের সঙ্গে। ক্যাকালিওসের সেই বিখ্যাত লেকচার দুই মলাটে বন্দী হয়ে বাজারে এসেছে আগেই—ইংরেজি ভাষায়, দ্য ফিজিকস অব সুপারহিরোজ নামে। সম্প্রতি সেই বইয়ের আংশিক বাংলা রূপান্তর করেছেন লেখক ইশতিয়াক চৌধুরী, ফিজিকস অব সুপারহিরোজ নামে।

গণিতে হিরো হতে চাইলে

ফিজিকস অব সুপারহিরোজ বইয়ের প্রচ্ছদ

একনজরে

ফিজিকস অব সুপারহিরোজ

মূল: জেমস ক্যাকালিওস

রূপান্তর: ইশতিয়াক চৌধুরী

প্রচ্ছদ: আবুল বাসার

প্রকাশক: প্রথমা প্রকাশন

পৃষ্ঠা: ১৪৪

দাম: ৩৮০ টাকা

অজানা পৃথিবীর খোঁজে

কমিকভক্ত যেকোনো পাঠকের জন্য এই বই অবশ্যপাঠ্য এবং পরম প্রাপ্তি। এ কথা যেমন ইংরেজি বইয়ের পাঠকদের জন্য সত্যি, রূপান্তরের পর বাংলাভাষী পাঠকদের জন্যও সমানভাবে প্রযোজ্য।

ক্যাকালিওস পুরো বইটিকে সাজিয়েছেন বেশ কয়েকটি মূল ভাগে। চিরায়ত বলবিদ্যা, তাপগতিবিদ্যা, তড়িৎ ও চুম্বকত্ব থেকে শুরু করে আধুনিক কোয়ান্টাম মেকানিকস—সবই তিনি বুঝিয়েছেন সুপারহিরোদের কার্যকলাপের ব্যবচ্ছেদ করে। আটলান্টিসের গভীরে অ্যাকুয়াম্যানের বেঁচে থাকার রহস্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফ্লুইড ডায়নামিকসের জটিল সব সমীকরণ রূপকথার মতো সহজ করে তুলেছেন। এমনকি অ্যান্টম্যানের ক্ষুদ্রাতিক্ষুদ্র রূপ ধারণের পেছনের পারমাণবিক ঘনত্বের বিষয়টি ব্যাখ্যা করেছেন সহজ-সাবলীল ভাষায়। হ্যাঁ, এই বইয়ে অল্পবিস্তর গণিতের ব্যবহার আছে। তবে জটিল গাণিতিক সমীকরণে জেরবার করেননি বইটাকে। তাই পাঠক সহজেই সুপারহিরোদের চোখধাঁধানো কার্যকলাপের বৈজ্ঞানিক কারণ অনুসন্ধান করতে করতেই অনুভব করে ফেলেন পদার্থবিজ্ঞানের মূল সুর।

কমিকভক্ত যেকোনো পাঠকের জন্য এই বই অবশ্যপাঠ্য এবং পরম প্রাপ্তি। এ কথা যেমন ইংরেজি বইয়ের পাঠকদের জন্য সত্যি, রূপান্তরের পর বাংলাভাষী পাঠকদের জন্যও সমানভাবে প্রযোজ্য।

বইটির বাংলা রূপান্তর প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। মজবুত বাঁধাই, উন্নত কাগজে স্পষ্ট ছাপা এ বইটি পাওয়া যাচ্ছে সারাদেশের বইয়ের দোকানে। ঘরে বসে কিনতে পারবেন অনলাইন বুকশপগুলো থেকেও।

অধ্যাপক জামাল নজরুল ও তাঁর বিজ্ঞানী-জীবন

অক্টোবর ৩১, ২০২৬
মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন
মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, শীর্ষে কুইন্সি জোন্স, মাইকেল জ্যাকসন

ফোর্বসের হিসাবে, ২০২৬ সালে প্রয়াত তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন কুইন্সি জোন্স। শীর্ষ পাঁচে রয়েছেন মাইকেল জ্যাকসন, ড সিউস, এলভিস প্রিসলি ও ডলি পার্টন।

অক্টোবর ৩১, ২০২৬
ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ
ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ

রাজধানী রোমে কলোসিয়ামের কাছে বড় একটি মিছিল বের করেন বিক্ষোভকারীরা। তাঁরা জানান, সেখানে তাঁবু খাটিয়ে পুরো সপ্তাহান্ত অবস্থান করবেন।

অক্টোবর ৩১, ২০২৬
তাহসিফ হত্যা মামলায় ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
তাহসিফ হত্যা মামলায় ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ শনিবার আহমেদ শাহরিয়ার রেজাকে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।

অক্টোবর ৩১, ২০২৬
এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ
এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ

ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। পরস্পরকে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করেন। বাদ্যযন্ত্র বাজিয়েও ফল উদ্‌যাপন করেন শিক্ষার্থীরা।

অক্টোবর ৩১, ২০২৬
Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে পরীক্ষার চাপ ও সামাজিক প্রত্যাশা

দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান পরীক্ষার চাপ এবং পরিবারের পাশাপাশি সমাজের অযৌক্তিক প্রত্যাশা। এ দুটি কারণ মিলেই শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণ্নতা এবং আত্মবিশ্বাসের সংকট বেড়ে চলেছে বলে জানিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীরা।   ফলাফলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বাড়াচ্ছে উদ্বেগ বর্তমান শিক্ষাব্যবস্থায় ভালো ফলাফল করা যেন শিক্ষার্থীর একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। পরিবার, স্কুল এবং সমাজ—সব জায়গা থেকেই উচ্চ ফলাফলের প্রত্যাশা তৈরি করছে মানসিক চাপের একটি অব্যক্ত বলয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইহান কবির বলেন, “পরীক্ষায় নম্বর কম পেলে মনে হয়, শুধু আমি না, আমার পুরো পরিবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা সহ্য করা খুব কঠিন।” শুধু রাইহান নয়, দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা একই অভিজ্ঞতার কথা বলছে।   সামাজিক চাপ ও তুলনার সংস্কৃতি পরিস্থিতি করছে আরও জটিল পরীক্ষার নম্বর নিয়ে প্রতিযোগিতা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়—এখন তা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গর্ব বা অপমানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কে কোন কলেজে ভর্তি হলো, কে কতো পেল—এসব তুলনার চাপে পড়াশোনার আনন্দ অনেকটাই হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা তাবাসসুম বলেন, “প্রত্যাশা থাকা ভালো, কিন্তু তা যদি অতিরিক্ত হয়ে যায় এবং একজন শিক্ষার্থীর নিজস্ব সক্ষমতা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা আত্মসম্মানবোধ নষ্ট করে দেয়। এ থেকেই জন্ম নেয় আত্মগ্লানি, হতাশা এবং মাঝে মাঝে আত্মহননের চিন্তা।”   জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, শহরাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ নিয়মিত মানসিক চাপে থাকে। এর মধ্যে ১২ শতাংশ বিষণ্নতায় ভোগে এবং বড় একটি অংশ কোনো রকম চিকিৎসা ছাড়াই দিন পার করে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে একটি বড় অংশ কর্মজীবনে প্রবেশের আগেই মানসিকভাবে ভেঙে পড়বে, যা ব্যক্তিগত ও সামষ্টিক উভয় পর্যায়ে ক্ষতিকর।   সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ মনোবিজ্ঞানীরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং, শিক্ষকদের প্রশিক্ষণ, এবং পরিবারের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণ এই সমস্যার নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ শিশু একাডেমির এক গবেষণায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত কার্যক্রম হয়, সেখানে তাদের একাডেমিক পারফরম্যান্স ও আত্মবিশ্বাস তুলনামূলকভাবে বেশি দেখা যায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে কেবল ফলাফলের সীমায় না এনে একটি মানবিক ও ব্যক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা চাপ নয়, ভালোবাসা থেকে শিখবে, এবং গড়ে উঠবে একটি সুস্থ প্রজন্ম।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।