জাতীয়

জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বৈঠকে ব্যবসায়ীদের স্বস্তি

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বৈঠকে ব্যবসায়ীদের স্বস্তি
জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বৈঠকে ব্যবসায়ীদের স্বস্তি

ফ্যাসিবাদের রেখে যাওয়া পুঞ্জীভূত সমস্যা স্বল্প সময়ে সমাধান করা সম্ভব নয়। তবে সবাই মিলে একসঙ্গে কাজ করলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে মনে করে সরকার।

অন্যদিকে, সরকারের সঙ্গে আলোচনা শেষে জ্বালানি সংকট সমাধানের বিষয়ে দীর্ঘমেয়াদি স্বস্তি প্রকাশ করেন ব্যবসায়ীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ জন শীর্ষ ব্যবসায়ী ও ব্যবসায়িক সংগঠনের নেতাদের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এসব কথা জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের জ্বালানি সংকট সমাধানের নানা দিক নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন

বৈঠকে দেশের সার্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় জ্বালানি নিরাপত্তা নিয়ে ২, ৩ ও ৫ বছর মেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়। গ্যাস কূপ খননে চলমান কার্যক্রমের পাশাপাশি সৌরবিদ্যুতে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বৈঠক শেষে এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক বলেন, আগামী দিনে জ্বালানি সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি। আলোচনা শেষে ব্যবসায়ীরা স্বস্তি নিয়ে ফিরছেন। এই স্বস্তি দীর্ঘমেয়াদি হবে বলেও তিনি বিশ্বাস করেন।

আরও পড়ুন

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে জ্বালা‌নি খাত সংকটে পড়েছে: তিতুমীর

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিগত ফ্যাসিবাদের শাসনামলে তৈরি হওয়া পুঞ্জীভূত সমস্যা খুব অল্প সময়ে সমাধান করা কঠিন। তবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে।

কেএইচ/এমকেআর

Popular post
বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক

রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।

৫ উইকেট হারিয়ে শতরান বাংলাদেশের, আলোক স্বল্পতায় বন্ধ খেলা

জোহানেসবার্গ টেস্টে ইনিংস হারের শঙ্কা এখনো কাটেনি বাংলাদেশের।

রাজধানীতে পুলিশের চিরুনি অভিযান

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতা করে রাজধানীতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া 

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বুধবার জানিয়েছেন, উত্তর কোরিয়া তাদের ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সে অবস্থিত মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানার একটি সম্প্রসারিত অংশ নির্মাণ করেছে। এর মাধ্যমে দেশটি অস্ত্র তৈরির উপযোগী উপাদানের উৎপাদন অব্যাহতভাবে বাড়িয়ে চলেছে। খবর রয়টার্স।

সিরাজগঞ্জে আ.লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

তারা কোনো রাজনৈতিক দল নয়, তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলটি প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়।”

জাতীয়

View more

0 Comments