ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সংযোজন এবং শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি এ ঘটনাকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনর্বহালের দাবি জানিয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ধর্মের ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রের জনক মুহাম্মদ আলী জিন্নাহ তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণের ওপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিলেন। ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেছিলেন। এর প্রতিবাদে তৎকালীন পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণ আন্দোলন গড়ে তোলে এবং রক্তের বিনিময়ে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা করে।
ছাত্র ইউনিয়নের নেতারা দাবি করেন, বাঙালিদের ওপর নিপীড়নের বীজ বপনকারী হিসেবে যাকে তারা উল্লেখ করছেন, তার ছবি ডাকসুর সংগ্রহশালায় স্থান দেওয়ার মধ্য দিয়ে বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে শেখ মুজিবুর রহমানের বিষয়ে তারা বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে তার শাসনামল নিয়ে নির্মোহ পর্যালোচনা হতে পারে। তবে স্বাধীনতার ইতিহাস থেকে তাকে জোর করে মুছে ফেলার চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল।

বিবৃতিতে ডাকসুর নেতৃত্ব নিয়েও সমালোচনা করেন ছাত্র ইউনিয়নের নেতারা। তারা ডাকসুর বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির চেষ্টা করার অভিযোগ তোলেন।
এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবিলম্বে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
দাবি বাস্তবায়ন না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
আরটি/এমআইএইচএস
রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।
জোহানেসবার্গ টেস্টে ইনিংস হারের শঙ্কা এখনো কাটেনি বাংলাদেশের।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতা করে রাজধানীতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বুধবার জানিয়েছেন, উত্তর কোরিয়া তাদের ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সে অবস্থিত মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানার একটি সম্প্রসারিত অংশ নির্মাণ করেছে। এর মাধ্যমে দেশটি অস্ত্র তৈরির উপযোগী উপাদানের উৎপাদন অব্যাহতভাবে বাড়িয়ে চলেছে। খবর রয়টার্স।
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলটি প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়।”
রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে সামিরা খান মাহির এখন সবচেয়ে বড় চাওয়া—দেশের মানুষের সমর্থন।