সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাবেক এমপিদের ‘প্রটেকশন’ ও পুনর্বাসনের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
একই সঙ্গে আসিফের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব দাবি করেন রাশেদ।
পোস্টে তিনি লেখেন, ‘আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের প্রটেকশন দিয়েছে! অন্তত একজন আওয়ামী লীগের পদধারী নেতা ও ব্যবসায়ীকে সে পুনর্বাসন করেছে, সেটা আমি জানি। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ মাহমুদকে আমি সরাসরি কয়েকবার সতর্ক করেছি। কিন্তু সে তোয়াক্কা করেনি!’
‘এই বিষয়টা এনসিপির প্রত্যেক নেতা জানে। আমি তখন আসিফ মাহমুদের এই বিষয়টা তাদের জানালে তারা বলতো, ভাই, আসিফ তো আমাদের কেউ না! তার সাথে এনসিপির কোনো যোগাযোগ ও সম্পর্ক নাই! দুর্নীতি ও বিতর্কের দায় না নিতে নাহিদ ইসলাম তো বহুবার গণমাধ্যম বলেছে, দু’জন ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোন সম্পর্ক নাই!’
তিনি আরও লেখেন, ‘আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলো। যে তথ্য আমি নিজে জানি। এছাড়া সে সময় আসিফের এপিএস মোয়াজ্জেম বেশকিছু তথ্য আমার কাছে আসে। এই দুজনের বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টাকে অবহিত করেছিলাম।’

‘‘তিনি আমার দেওয়া তথ্য পেয়ে উত্তরে বলেছিলেন, ‘আমরা যে বেতন পায়, সেটা দিয়ে চলতে পারি না, আর ওরা মানুষকে লাখ লাখ টাকা দেয়! স্বাভাবিক বেতন থেকে এটা দেওয়া যায়?’’
রাশেদ খাঁন পোস্টে লেখেন, ‘দেখেন, নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়ায় না? কারণ তারা সবাই এসব তথ্য জানে! চোরের মায়ের বড় গলা, আসিফ মাহমুদের অবস্থাও সে রকম হয়েছে!’
এমআরএম
পাবনা সদর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত মিলনায়তনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিলনায়তনের ভেতরে আগুন ধরে যায়। আগুনে মিলনায়তনের চেয়ার পুড়ে গেছে এবং একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
অবশেষে চার দিন চেষ্টার পর নারায়ণগঞ্জে পুকুরে দেখা দেওয়া সেই কুমির উদ্ধার করা হয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে নতুন আশার আলো দেখছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। তবে রায়ের পরও ঘরে ফেরা হবে কিনা এ নিয়ে তাদের শঙ্কা কাটেনি।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন নেতাকর্মীকে গেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি স্থায়ী কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে কার্যালয়ের চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে।
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরাতে কতটা সহায়ক হবে, এ নিয়ে নানা আলোচনা সামনে আসছে।
পাবনা সদর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত মিলনায়তনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিলনায়তনের ভেতরে আগুন ধরে যায়। আগুনে মিলনায়তনের চেয়ার পুড়ে গেছে এবং একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির একটি স্থায়ী কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে কার্যালয়ের চেয়ার ও জানালার পর্দা পুড়ে গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “রাষ্ট্র পরিচালনায় অনেক সমস্যার সমাধান শুধু আইন করে করা যায় না, বরং সামাজিক উদ্যোগের মাধ্যমেই তা সম্ভব।”