অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত নারী দল। তবে বিসিসিআইয়ের নির্দেশে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারতীয় নারী দল। বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের কোচ আমোল মজুমদার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন ভারতের নারী দলের কোচ। আমোল মজুমদার বলেন, ‘আমরা ট্রফি সম্পর্কে কিছুই জানি না। ট্রফি কবে পাবো তাও জানি না।’
দলের সিদ্ধান্তেই কি ট্রফি গ্রহণ না করা, নাকি বোর্ডের সিদ্ধান্তে? এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন ভারতের কোচ। তিনি বলেন, ‘সিদ্ধান্তটি নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলোয়াড়েরা সেই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এই অবস্থান বিসিসিআই নিয়েছে। আমরা ঐক্যবদ্ধ এবং এই অবস্থানের পাশেই আছি।’
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, বারবার এমনভাবে ট্রফি গ্রহণ থেকে বিরত থাকাটা ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী কি না। তবে সেই প্রশ্নের ইয়ত্তর দেওয়া থেকে বিরত থাকেন আমোল মজুমদার।
ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। কিন্তু পুরস্কার বিতরণীর সময় ভারতীয় দলের খেলোয়াড়েরা ড্রেসিংরুম থেকে মাঠে আসেননি।
রানার্সআপ শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু অবশ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে রানার্সআপের পুরস্কারের অর্থের চেক গ্রহণ করেন।
এ ঘটনার সঙ্গে গত বছরের পুরুষদের এশিয়া কাপ ফাইনালের মিল রয়েছে। সেবার নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। পরে সাইকিয়া বলেছিলেন, নাকভি একই সঙ্গে পাকিস্তানের ‘প্রধান নেতাদের একজন’ হওয়ায় তার কাছ থেকে ট্রফি নিতে চায়নি ভারতীয় দল।
আইএন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “রাষ্ট্র পরিচালনায় অনেক সমস্যার সমাধান শুধু আইন করে করা যায় না, বরং সামাজিক উদ্যোগের মাধ্যমেই তা সম্ভব।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মানতে টাঙ্গাইলে নিজ নির্বাচনী এলাকায় আসতে শুরু করেছেন এমপিরা।
ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কে ট্রলি উল্টে একজন নিহত হয়েছেন।
দোহারে এশিয়া কাপ রাইজিং স্টারস-এ ৫০ ওভারের আসরে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল।
খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় লোকজন।
ল্যাবএইড-ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট ২০২৬ এর শিরোপা জিতেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার ফাইনালে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন ফখর জামান, সাদ বেগ ও আরাফাত মিনহাস।
অপেক্ষাটা এক রাতের। এক রানের আক্ষেপ নিয়ে শেষ হয়েছিল প্রথম দিনের খেলা।