বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বিভাগীয় প্রধান কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এখনো প্রকাশিত না হওয়ায় এবারের ভর্তি-সংক্রান্ত যোগ্যতা, জিপিএ শর্ত ও আবেদনপ্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ৫৫ অনলাইন কোর্স বিনা মূল্যে শেখার সুযোগবাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১১টি বিভাগ রয়েছে। ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিভাগগুলো হলো ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০), টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরে নিজে স্বাগত জানিয়ে নজিরবিহীন ঘটনা ঘটালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনজনকে মুখ বেঁধে আগুন দিতে দেখা গেছে।
ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো গোপালগঞ্জ জেলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার ইতোমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের সুপারিশ অনুযায়ী, নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবুও শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশব্যাপী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানীর অন্তত সাতটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রমনা, মহাখালী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, খিলগাঁও ও বনানী। তবে এসব বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ বুধবার ১৮ই নভেম্বর ঢাকা প্রকাশিত পত্রিকাগুলোয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ থেকে অগ্নিসংযোগের ঘটনাসহ সেখানকার সহিংসতার খবর প্রাধান্য পেয়েছে। এছাড়াও বাংলাদেশের জাতীয় গ্রিডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ যুক্ত হওয়ার খবরসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি সরকারি প্রাইমারি স্কুলের অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষক তাকে মারধর ও হেনস্তা করার অভিযোগ করার পর উপজেলা বিএনপি স্থানীয় দুই নেতাকে ৭২ ঘণ্টার সময় দিয়ে শোকজ করেছে।