রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মেশিন, ল্যাপটপ ও জাল নোটসহ মো. সজিব হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর র্যাব-৪।
র্যাব জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একটি বড় সিন্ডিকেটের মাধ্যমে দেশব্যাপী জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল চক্রটির।
র্যাব-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন একটি হাউজিং সোসাইটি এলাকায় গত ১৮ মে সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজিব হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ হাজার ৯০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ এবং জাল টাকা তৈরির একটি মেশিন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব নিজেকে একজন পেশাদার জাল টাকা প্রস্তুতকারী ও ব্যবসায়ী বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। দীর্ঘদিন ধরে সে মোহাম্মদপুরের একটি বাসায় জাল টাকা তৈরি করে আসছিল। ফেসবুকের মাধ্যমে পরিচিত বরিশালের চৌমাথা এলাকার এক ব্যক্তির কাছ থেকে জাল নোট প্রিন্টের বিশেষ পিডিএফ কপি সংগ্রহ করত সে।
র্যাব জানায়, সজিব সারা বছর জাল টাকা সরবরাহ করলেও ঈদুল আজহাকে সামনে রেখে তার বিশেষ প্রস্তুতি ছিল। পশুর হাটসহ বিভিন্ন স্থানে নগদ লেনদেন বাড়ার সুযোগ কাজে লাগিয়ে সে চট্টগ্রাম ও সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহ করেছে। দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও সরবরাহকারীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানিয়েছে সংস্থাটি।
র্যাব আরও জানায়, এর আগেও ২০২৪ সালে জাল নোট তৈরি ও সরবরাহের অভিযোগে বসিলা এলাকা থেকে র্যাব-২ এর হাতে গ্রেপ্তার হয়েছিল সজিব।
সংস্থাটি জানিয়েছে, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি জাল নোট তৈরি ও বাজারজাতকারী সংঘবদ্ধ চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হবিগঞ্জের মাধবপুরে একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের পৃথক দুটি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
আশির দশক থেকে বাংলা কথাসাহিত্যে নিজস্ব গদ্যশৈলী ও সমাজবীক্ষণের স্বাক্ষর রেখে চলেছেন কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ।
অভিনেতা অর্জুন সারজার মেয়ে ঐশ্বরিয়া সারজা ও তার স্বামী উমাপতি রামাইয়ার দাম্পত্য কলহ নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন এই অভিনেতা।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী।
“বুয়েটের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়েছে। সেন্সর ও সাইরেন প্রযুক্তি ব্যবহার করে বজ্রপাতের আগাম সতর্কবার্তা দেওয়া সম্ভব।”
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পেছনে তাজুল ইসলামকে মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছেন গ্রেপ্তার দুই আসামি।
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজনের অভিযোগ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে তার এলাকার ‘বড় ভাই’ পরিচয় দিয়ে এএসআই ইলিয়াস হোসাইন থানার কার্যক্রম ও তদন্তকাজে প্রভাব খাটান। তবে এ অভিযোগের সত্যতাও আলাদাভাবে যাচাই করা সম্ভব হয়নি।