সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ গুলি ছুড়লে জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বাংলাদেশের বিজিবি। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ হঠাৎ গুলি ছোড়ে। এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করে। বিজিবির দৃঢ় ও পেশাদারি পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এ বাহিনী।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি।
ষাট বছরের গৌরবোজ্জ্বল পথচলা। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি আর ইতিহাসের নানা বাঁকে সমৃদ্ধ দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
রাজধানীর কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বৃদ্ধি পাচ্ছে, সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। পাশাপাশি সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সেখানে থাকার সুযোগ দেওয়ার বিষয়ে ফিজি ইতিবাচক বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১ হাজার ৮০০ বন্দির জন্য নির্মিত এই কারাগারে বর্তমানে প্রতিদিন গড়ে ৪ হাজার ২০০ বন্দি থাকছেন।
টি অন্ধ্রপ্রদেশের নেলোর ও টুনি এলাকার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। তবে এর সুনির্দিষ্ট গতিপথ, তীব্রতা এবং স্থলভাগে আঘাত হানার স্থান এখনো নিশ্চিত নয়।
ষাট বছরের গৌরবোজ্জ্বল পথচলা। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি আর ইতিহাসের নানা বাঁকে সমৃদ্ধ দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১ হাজার ৮০০ বন্দির জন্য নির্মিত এই কারাগারে বর্তমানে প্রতিদিন গড়ে ৪ হাজার ২০০ বন্দি থাকছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাতজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, নতুন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ইরান ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোম্ব’ (তেজস্ক্রিয় বোমা) বা রাসায়নিক অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে। তবে ইরান আদৌ এমন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম কি না বা আদৌ তা কর