আন্তর্জাতিক

ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি ইরানের

জানিফ হাসান মে ১৮, ২০২৬ 0
ধৈর্যেরও একটা সীমা আছে, আমিরাতকে হুঁশিয়ারি ইরানের
সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই)

 

এবার আঞ্চলিক উত্তেজনার পারদ চড়তে থাকায় সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে ইরান। ইসরাইলের সঙ্গে আবু ধাবির ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা দীর্ঘ সময় ধরে সংযম দেখালেও তাদের এই ধৈর্যের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। ইরানের আধা–সরকারি সংবাদ সংস্থা ‘ইসনা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির প্রভাবশালী নীতি–নির্ধারক ও ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’-এর বর্তমান সেক্রেটারি মোহসেন রেজায়ি। 

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসির) সাবেক এই শীর্ষ কমান্ডার বলেন, তেহরান এখনো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্ধুত্বের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি। তবে আমিরাতের মনে রাখা উচিত, ইরানের ধৈর্যের দেয়াল ভেঙে পড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারে।


মোহসেন রেজায়ি সরাসরি সংযুক্ত আরব আমিরাতকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে সতর্ক করে দেন। তিনি বলেন, আমরা খুব ভালো করেই জানি যে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে পর্দার আড়ালে ও প্রকাশ্যে নানা ধরনের যোগাযোগ এবং লেনদেন চলছে। তবে আমিরাতের প্রতি আমাদের পরামর্শ থাকবে—তারা যেন কোনোভাবেই ইসরাইলের কোনো ফাঁদ বা ষড়যন্ত্রের অংশ না হয়ে ওঠে।

সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত এবং ভূ–রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ইরানের এই শীর্ষ কর্মকর্তার বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, মধ্যপ্রাচ্যে ইসরাইলের প্রভাব বৃদ্ধির ব্যাপারে তেহরান যে কোনোভাবেই আপস করবে না, এই বার্তার মাধ্যমে আমিরাতকে সেটিই স্মরণ করিয়ে দিল ইরান। সূত্র: মিডল ইস্ট আই

Popular post
হীরকজয়ন্তী উপলক্ষে চবিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ষাট বছরের গৌরবোজ্জ্বল পথচলা। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি আর ইতিহাসের নানা বাঁকে সমৃদ্ধ দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির

রাজধানীর কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বৃদ্ধি পাচ্ছে, সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। পাশাপাশি সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে

কর্মী নেবে ফিজি, সমঝোতা প্রায় চূড়ান্ত: বাণিজ্য মন্ত্রণালয় 

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সেখানে থাকার সুযোগ দেওয়ার বিষয়ে ফিজি ইতিবাচক বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

গোপালগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

কুমিল্লা কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১ হাজার ৮০০ বন্দির জন্য নির্মিত এই কারাগারে বর্তমানে প্রতিদিন গড়ে ৪ হাজার ২০০ বন্দি থাকছেন।

ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’

টি অন্ধ্রপ্রদেশের নেলোর ও টুনি এলাকার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। তবে এর সুনির্দিষ্ট গতিপথ, তীব্রতা এবং স্থলভাগে আঘাত হানার স্থান এখনো নিশ্চিত নয়।

আন্তর্জাতিক

View more
তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন, প্রথম হামলার হুঁশিয়ারি ইরানের
তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন, প্রথম হামলার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে সংঘাতের পারদ আরো চড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে থাকা দুটি বিমানবাহী রণতরীর বহরে এবার যুক্ত হয়েছে তৃতীয় মার্কিন রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’।

RIPOTER NEWS নভেম্বর ১৬, ২০২৬ 0
মার্কিন কংগ্রেসে ৮ মুসলিম, ইলহান ওমরের উচ্ছ্বাস

মার্কিন কংগ্রেসে ৮ মুসলিম, ইলহান ওমরের উচ্ছ্বাস

নেতানিয়াহুকে হটাতে ‘ইহুদি-আরব’ জোটের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

নেতানিয়াহুকে হটাতে ‘ইহুদি-আরব’ জোটের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

২০৩০ সালে ক্ষমতা ছাড়ার ঘোষণা মিসরের প্রেসিডেন্টের, নেপথ্যে কী

২০৩০ সালে ক্ষমতা ছাড়ার ঘোষণা মিসরের প্রেসিডেন্টের, নেপথ্যে কী

হরমুজ প্রণালি খুলতে আলোচনা চলছে: ইরান
হরমুজ প্রণালি খুলতে আলোচনা চলছে: ইরান

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধ ও কৌশলগত হরমুজ প্রণালি আবারো খুলে দিতে একটি ‘সাত দিনের পরিকল্পনা’ নিয়ে তেহরান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

RIPOTER NEWS অক্টোবর ২৯, ২০২৬ 0
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার

আঙুল হারানো শ্রমিক থেকে ব্রাজিলের চতুর্থবারের প্রেসিডেন্ট

আঙুল হারানো শ্রমিক থেকে ব্রাজিলের চতুর্থবারের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্য কেন ট্রাম্পের বিদায়ের প্রহর গুনছে

মধ্যপ্রাচ্য কেন ট্রাম্পের বিদায়ের প্রহর গুনছে

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক কোনো ঘাটতি ছিল কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

RIPOTER NEWS অক্টোবর ২৪, ২০২৬ 0
কে পাচ্ছেন সাহিত্যের নোবেল?

কে পাচ্ছেন সাহিত্যের নোবেল?

ইমরান খান ও নওয়াজ শরীফের বন্ধুত্ব কীভাবে হয়েছিল?

ইমরান খান ও নওয়াজ শরীফের বন্ধুত্ব কীভাবে হয়েছিল?

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

0 Comments