হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার আদালত।
চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের এ আদেশের ফলে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রইল। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।
আদালতে আজ আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান, সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
আইভীর আইনজীবী প্যানেলের সদস্য এস এম হৃদয় রহমান জানান, সবকটি মামলায় জামিন বহাল থাকার প্রত্যয়ন ও আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষে চলতি সপ্তাহের মধ্যেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে আমরা আশা করছি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি আরও বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ২০২৭ সাল পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সৌদি পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে চাপ এবং সৌদি ভূখণ্ডে হামলার দেশটি আরও প্রায় ছয় মাস অভিযান চালিয়ে যেতে চায়।
কক্সবাজারের রামুতে রেলক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘যে যে ধর্মের অনুসারীই হই না কেন, সকলেই মিলে চেষ্টা করব বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ যেন একটি মানবিক রাষ্ট্র ও মানবিক দেশ গঠন করে পুরো দেশটাকে শান্তি ও সমৃদ্ধির মধ্যে এগিয়ে নিতে পারি।’
সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘরের এক কোণে রাখা পর্দা থেকে বিশ্বকে চোখের সামনে উন্মোচন করার বিস্ময়কর মাধ্যম টেলিভিশনের অবদান স্মরণে আজ ২১ নভেম্বর উদযাপিত হচ্ছে ‘বিশ্ব টেলিভিশন দিবস’। সংবাদপত্র ও বেতারের পর এই মাধ্যমটিই প্রথম দৃশ্য ও শব্দের সমন্বয়ে বিশ্বের নানা ঘটনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তথ্য ও বিনোদনের জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করে।
গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”
নাহিদ ইসলাম বলেন, “ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি।