বরিশাল সদর উপজেলার বিএম ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে নামজারি ও হোল্ডিংয়ের আবেদন পেন্ডিং থাকায় দুই ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়ার বিষয়টি দেখতে পান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ।
পরিদর্শনকালে অফিসের নথিপত্র ও চলমান কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, ৩১টি নামজারি আবেদন ৩০ দিনেরও বেশি সময় ধরে পেন্ডিং রয়েছে। একই সঙ্গে ১১টি হোল্ডিং আবেদনেরও নিষ্পত্তি হয়নি। দীর্ঘদিন ধরে এসব আবেদন ঝুলে থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে প্রশাসনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিএম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শিপন ভাবুক এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, দীর্ঘসময় ধরে আবেদন নিষ্পত্তি না করা জনসাধারণের ভোগান্তির কারণ হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করার বিষয়টি কেন দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য করা হবে না, সে বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ভূমি সেবার সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও অধিকার জড়িত। কোনো আবেদন অযৌক্তিকভাবে দীর্ঘদিন পেন্ডিং রাখা হবে না। জনগণকে হয়রানি না করে নির্ধারিত সময়ের মধ্যে নামজারি ও হোল্ডিংসহ সব সেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলা, কর্মবিমুখতা কিংবা জনভোগান্তি সৃষ্টি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দ্রুত সেবা প্রদান ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
শাওন খান/এসআর/এএসএম
বুধবার (১৮ নভেম্বর) সংসদে বক্তব্য রাখার সময় তিনি এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
দুদকের প্রস্তুত করা অভিযোগপত্রে নাম এসেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার স্ত্রী, ছেলে ও শ্যালকসহ ছয়জনের।
মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা আনুষ্ঠানিকভাবে হাকিম জেফ্রিসকে স্পিকার পদের জন্য মনোনীত করেছে। এর মাধ্যমে তিনি এই কক্ষের নেতৃত্বদানকারী প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হওয়ার পথে এগিয়ে গেলেন।
বরিশালে পার্কিং করে রাখা একটি পরিবহনে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। এ ছাড়া নগরীর গড়িয়ারপাড় ও গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।
এ সময় ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন দেওয়া হয়। এতে রোগীরা দুর্ভোগে পড়েন ও অন্যত্র চলে যেতে বাধ্য হন।
বুধবার (১৮ নভেম্বর) সংসদে বক্তব্য রাখার সময় তিনি এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাব তুলে ধরেন।
বরিশালে পার্কিং করে রাখা একটি পরিবহনে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। এ ছাড়া নগরীর গড়িয়ারপাড় ও গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।
রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।