জাতীয়

ভাওয়াল রাজ এস্টেটের সাবেক হিসাবরক্ষকের ১৪ বছর জেল

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ভাওয়াল রাজ এস্টেটের সাবেক হিসাবরক্ষকের ১৪ বছর জেল
ভাওয়াল রাজ এস্টেটের সাবেক হিসাবরক্ষকের ১৪ বছর জেল

জাল জমা রসিদ ব্যবহার করে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় ভূমি সংস্কার বোর্ডের কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেটের বরখাস্তকৃত হিসাবরক্ষক ইমামুল বাশারকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে ১০ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস কারাভোগ করতে হবে তাকে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

২৭৬ কোটি টাকা আত্মসাৎ, হাসিনা-রেহানার বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর

রায়ের দুই ধারার সাজাই একসঙ্গে কার্যকর হবে বলে উল্লেখ করেছেন আদালত। পাশাপাশি আত্মসাৎ করা অর্থ এবং অর্থদণ্ড বাবদ ৯ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেটের নামে থাকা ব্যাংক হিসাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের রায়ে বলা হয়, দণ্ডবিধির ৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় ইমামুল বাশারকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৯ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া দণ্ডবিধির ৪৬৭ ও ৪৭১ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এই অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

দুই দফায় দেওয়া সাত বছর করে কারাদণ্ড একসঙ্গে চলবে। ফলে সব মিলিয়ে ইমামুল বাশারকে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

দুদকের মামলার অভিযোগে বলা হয়, কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রাজ এস্টেটের হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করার সময় বিভিন্ন তারিখে ভূমি সংস্কার বোর্ড থেকে অগ্রিম পরিশোধের টাকা গ্রহণ করেন ইমামুল বাশার।

আরও পড়ুন

আর্থিক প্রতিষ্ঠানের ১২ হাজার কোটি টাকা আত্মসাৎ, ১০ সিএ ফার্মের নথি তলব

অভিযোগ অনুযায়ী, তিনি ভুয়া ও জাল জমা রসিদ তৈরি করে ৯ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা গ্রহণ করেন। পরে ওই অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২১ সালের ৯ জুন মামলা করে।

মামলায় ইমামুল বাশারের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে রোববার আদালত তাকে এসব ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। 

এমডিএএ/এমএমকে

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।

জাতীয়

View more
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের মহাপ‌রিচালক ও প‌রিচালক প‌দে আট কর্মকর্তা‌কে প‌দোন্ন‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

RIPOTER NEWS নভেম্বর ১২, ২০২৬ 0
তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু 

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু 

১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার

১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার

অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: বিভাগীয় কমিশনার
অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: বিভাগীয় কমিশনার

সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।

RIPOTER NEWS নভেম্বর ১২, ২০২৬ 0
সাফে যুক্ত হচ্ছে ভিএআর, নিয়ন্ত্রণ হবে থাইল্যান্ড থেকে

সাফে যুক্ত হচ্ছে ভিএআর, নিয়ন্ত্রণ হবে থাইল্যান্ড থেকে

নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কক্সবাজারে পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
কক্সবাজারে পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউনুস (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি। 

RIPOTER NEWS নভেম্বর ১২, ২০২৬ 0
আইজিপির সঙ্গে আইজেএমের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে আইজেএমের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভ্যান্সের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আনলেন ট্রাম্প

ভ্যান্সের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আনলেন ট্রাম্প

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৪৫৩ 

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৪৫৩ 

0 Comments