রাজধানীর উত্তরা থেকে জামালপুর-২ (ইসলামপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও কার্যক্রম নিষিদ্ধ জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতার এস এম শাহীনুজ্জামান শাহীন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণের মামলা রয়েছে। অপহরণের ঘটনাটি উত্তরা ক্লাবের পাশে ঘটেছিল। ওই মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি।
তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা জানতে চাইলে ডিসি তারেক আহমেদ বলেন, এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা, সেটি তল্লাশি খতিয়ে দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
টিটি/জেএইচ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “রাষ্ট্র পরিচালনায় অনেক সমস্যার সমাধান শুধু আইন করে করা যায় না, বরং সামাজিক উদ্যোগের মাধ্যমেই তা সম্ভব।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মানতে টাঙ্গাইলে নিজ নির্বাচনী এলাকায় আসতে শুরু করেছেন এমপিরা।
ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কে ট্রলি উল্টে একজন নিহত হয়েছেন।
দোহারে এশিয়া কাপ রাইজিং স্টারস-এ ৫০ ওভারের আসরে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল।
খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় লোকজন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
দোহারে এশিয়া কাপ রাইজিং স্টারস-এ ৫০ ওভারের আসরে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল।
রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার একটি পুকুর থেকে দুই দিন ধরে নিখোঁজ এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।