কুমিল্লার চান্দিনা উপজেলার বারেরা বাজারে আলমগীর হোসেন নামে এক তরুণকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল মতিনের বিরুদ্ধে। মারধরের পর বিষয়টি জানিয়ে ফেসবুকে লাইভে আসার সময়ও আলমগীরের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে প্রাণনাশের আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন আলমগীর।
আলমগীর হোসেন জানান, তার বড় ভাই সুমন মিয়া তাদের বাবা সিরাজুল ইসলামের কাছ থেকে সম্পত্তি লিখে নেন। এরই মধ্যে তাদের বাবা মারা যান। আলমগীর বিদেশে ছিলেন। দেশে ফিরে তিনি সম্পত্তির খারিজ বাতিলের জন্য চান্দিনার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে রিভিউ আবেদন করেন। এ নিয়ে তার ভাই ক্ষিপ্ত হন বলে জানান আলমগীর।
তার ভাষ্য, ভাইয়ের পক্ষ নিয়ে সোমবার সন্ধ্যায় বারেরা বাজারে তাকে ডেকে নেন আবদুল মতিন মেম্বার। সেখানে কেন সম্পত্তির খারিজ বাতিলের আবেদন করেছেন এবং কার অনুমতি নিয়ে করেছেন-এসব জানতে চান আবদুল মতিন।
আলমগীর আরও জানান, কথা কাটাকাটির একপর্যায়ে আবদুল মতিন মেম্বার, তার ছেলে বিল্লাল হোসেন ও ভাই উজায়ের মিয়াসহ কয়েকজন তার ওপর হামলা চালান। মারধরের পর তিনি ফেসবুকে লাইভে এসে ঘটনার কথা বলার সময় আবারও তার ওপর হামলা করা হয়। এ হামলার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
তিনি বলেন, হামলার পরে জঙ্গলে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পাই। এ সময় সহযোগিতার জন্য ৯৯৯ নম্বরে ফোন করলেও চান্দিনা থানা পুলিশ তাকে সহযোগিতা করেনি। এ ঘটনায় কুমিল্লার আদালতে মামলা করা হবে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, তিনি মারামারি করে একটি ভিডিও গ্রুপে দিয়েছে। ৯৯৯-এ ফোন দিয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। আমরা তাকে বলেছি- আপনি আহত হলে ডাক্তারের কাছে যান। এরপর থানায় এলে মামলা নেবো। এরপর তিনি আর যোগাযোগ করেননি।
জাহিদ পাটোয়ারী/এনএইচআর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে ৩০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে রাবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা।
ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এবং সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন (এসএইচবিও) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
লিওনেল মেসি নেই। তবু আক্রমণে ধার কমেনি আর্জেন্টিনার। বরং নতুনদের দাপটে কোস্টারিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বিশ্বকাপের রানার্সআপরা।
মানুষ ও পাখির বন্ধুত্বের বিরল নজির সৃষ্টি করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিরহলী গ্রামের সাদিকুল ইসলাম। পেশায় তিনি ব্যবসায়ী। তার যত্নে প্রায় পাঁচ বছর ধরে বেড়ে উঠছে দুটি শালিক। কিন্তু পাখি দুটিকে তিনি খাঁচায় বন্দি করে রাখেননি।
অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে বন্দিদশা থেকে পালিয়ে বাড়ি ফিরে এসেছে স্কুলছাত্র তাহমিদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে ৩০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে রাবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা।
মানুষ ও পাখির বন্ধুত্বের বিরল নজির সৃষ্টি করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিরহলী গ্রামের সাদিকুল ইসলাম। পেশায় তিনি ব্যবসায়ী। তার যত্নে প্রায় পাঁচ বছর ধরে বেড়ে উঠছে দুটি শালিক। কিন্তু পাখি দুটিকে তিনি খাঁচায় বন্দি করে রাখেননি।
গয়না, চকচকে রুপার বাসনপত্র, সোফা আর একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)—বিয়ের তিন মাস পর পাঞ্জাবের গ্রামীণ এলাকায় ফয়সাল শাহজাদের বাড়িটি যেন যৌতুক হিসেবে পাওয়া কনের পরিবারের উপহারে পরিপূর্ণ। তবে সবচেয়ে মূল্যবান সম্পদটি রাখা আছে খাটের নিচে: ৩৪০ ওয়াটের একটি সোলার প্যানেল।