রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে ৩০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে রাবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা।
ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এবং সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন (এসএইচবিও) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
লিওনেল মেসি নেই। তবু আক্রমণে ধার কমেনি আর্জেন্টিনার। বরং নতুনদের দাপটে কোস্টারিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বিশ্বকাপের রানার্সআপরা।
মানুষ ও পাখির বন্ধুত্বের বিরল নজির সৃষ্টি করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিরহলী গ্রামের সাদিকুল ইসলাম। পেশায় তিনি ব্যবসায়ী। তার যত্নে প্রায় পাঁচ বছর ধরে বেড়ে উঠছে দুটি শালিক। কিন্তু পাখি দুটিকে তিনি খাঁচায় বন্দি করে রাখেননি।
অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে বন্দিদশা থেকে পালিয়ে বাড়ি ফিরে এসেছে স্কুলছাত্র তাহমিদ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানীর অন্তত সাতটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রমনা, মহাখালী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, খিলগাঁও ও বনানী। তবে এসব বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ বুধবার ১৮ই নভেম্বর ঢাকা প্রকাশিত পত্রিকাগুলোয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ থেকে অগ্নিসংযোগের ঘটনাসহ সেখানকার সহিংসতার খবর প্রাধান্য পেয়েছে। এছাড়াও বাংলাদেশের জাতীয় গ্রিডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ যুক্ত হওয়ার খবরসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার একটি সরকারি প্রাইমারি স্কুলের অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষক তাকে মারধর ও হেনস্তা করার অভিযোগ করার পর উপজেলা বিএনপি স্থানীয় দুই নেতাকে ৭২ ঘণ্টার সময় দিয়ে শোকজ করেছে।