জাতীয়

ট্রাইব্যুনাল সাইবার ঝুঁকিতে: পলক

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
ট্রাইব্যুনাল সাইবার ঝুঁকিতে: পলক
ট্রাইব্যুনাল সাইবার ঝুঁকিতে: পলক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসের কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে দাবি করেছেন ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল সাইবার ঝুঁকিতে রয়েছে বলেও দাবি করেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারকাজ চলাকালে ট্রাইব্যুনালের উদ্দেশে তিনি এসব দাবি করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় এদিন নবম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

আরও পড়ুন

পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিলেন ওবায়দুল কাদের

নবম সাক্ষীর জবানবন্দি শেষ হওয়ার পর ট্রাইব্যুনালের কাঠগড়ায় থাকা পলক কথা বলার অনুমতি চান। তিনি নবম সাক্ষীকে জেরা শুরুর আগে তার আইনজীবীর সঙ্গে কথা বলা, নামাজ আদায় ও দুপুরের খাবারের জন্য দুই ঘণ্টা সময় চান।

পলক বলেন, তাকে আজ হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে। তার হাত পেছনে নিয়ে হ্যান্ডকাফ পরানো হয়। মাথায় ভারী কিছু না দেওয়ার পরামর্শ চিকিৎসক দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ট্রাইব্যুনালের ভেতরে গাড়ি থেকে নামিয়ে হাজতখানায় নেওয়ার সময় তাকে এভাবে আনা হয়েছে। ট্রাইব্যুনাল একটি নিরাপদ জায়গা হওয়ায় এত অল্প দূরত্বের জন্য হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও পেছনে হাত নিয়ে হ্যান্ডকাফ পরানোর কারণ তিনি বুঝতে পারছেন না।

পরে পলক বলেন, ট্রাইব্যুনাল সাইবার ঝুঁকিতে আছে। এখানকার কম্পিউটারে যে উইন্ডোজ ব্যবহার করা হচ্ছে, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ট্রাইব্যুনালে যেন লাইসেন্স করা উইন্ডোজ ব্যবহার করা হয়।

এ সময় ট্রাইব্যুনাল এসব বিষয়ে প্রসিকিউশনের অবস্থান জানতে চান। জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম পলকের চাওয়া দুই ঘণ্টা সময় দেওয়ার বিরোধিতা করেন।

আরও পড়ুন

চিকিৎসা না পাওয়ার অভিযোগ পলকের আইনজীবীর

প্রসিকিউটর বলেন, আসামি পলককে যে নিরাপত্তাব্যবস্থা দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়েছে, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। এ বিষয়ে ট্রাইব্যুনাল বা প্রসিকিউশনের কিছু করার নেই।

উইন্ডোজ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, বিষয়টি তারা দেখবেন। এ বিষয়ে আইটি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন। এরপর ট্রাইব্যুনাল নির্দেশ দেন, পাইরেটেড সফটওয়্যার যেন ব্যবহার করা না হয়।

এফএইচ/ইএ

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।

জাতীয়

View more
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের মহাপ‌রিচালক ও প‌রিচালক প‌দে আট কর্মকর্তা‌কে প‌দোন্ন‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

RIPOTER NEWS নভেম্বর ১২, ২০২৬ 0
তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু 

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু 

১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার

১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার

অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: বিভাগীয় কমিশনার
অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: বিভাগীয় কমিশনার

সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।

RIPOTER NEWS নভেম্বর ১২, ২০২৬ 0
সাফে যুক্ত হচ্ছে ভিএআর, নিয়ন্ত্রণ হবে থাইল্যান্ড থেকে

সাফে যুক্ত হচ্ছে ভিএআর, নিয়ন্ত্রণ হবে থাইল্যান্ড থেকে

নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কক্সবাজারে পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
কক্সবাজারে পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউনুস (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি। 

RIPOTER NEWS নভেম্বর ১২, ২০২৬ 0
আইজিপির সঙ্গে আইজেএমের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে আইজেএমের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভ্যান্সের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আনলেন ট্রাম্প

ভ্যান্সের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আনলেন ট্রাম্প

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৪৫৩ 

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৪৫৩ 

0 Comments