শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দ্রুত বেড়ে চলেছে। অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট, ভার্চুয়াল ল্যাব, স্মার্ট বোর্ডসহ নানা আধুনিক পদ্ধতির সংযোজনে পাল্টে যাচ্ছে শেখার ধরণ। সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে স্কুল-কলেজে প্রযুক্তিনির্ভর শিক্ষাকে উৎসাহিত করছে। কিন্তু বাস্তবচিত্র বলছে, সুবিধার চেয়ে চ্যালেঞ্জই যেন বেশি চোখে পড়ছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে।
করোনাকালে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসই হয়ে ওঠে শিক্ষার্থীদের প্রধান আশ্রয়। এরপর থেকেই দেশজুড়ে বাড়তে থাকে প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিধি। ডিজিটাল কনটেন্ট, মোবাইল অ্যাপ, ভিডিও টিউটোরিয়াল, ই-লার্নিং প্ল্যাটফর্ম এখন অনেক শিক্ষার্থীর নিত্যসঙ্গী।
ঢাকার এক বেসরকারি স্কুলের শিক্ষার্থী অনিক সাহা জানায়,
“ইউটিউব বা অ্যাপ থেকে আমরা এখন অনেক সহজে কঠিন বিষয় বুঝতে পারি। বাসায়ও শিখে ফেলার সুযোগ থাকে।”
শিক্ষক ও অভিভাবকরাও মনে করছেন, সঠিকভাবে ব্যবহার করা গেলে প্রযুক্তি শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
তবে এই সুবিধা এখনো দেশের শহর-কেন্দ্রিক একটি শ্রেণির মধ্যে সীমাবদ্ধ। গ্রামের অধিকাংশ শিক্ষার্থী ইন্টারনেট সংযোগ, স্মার্ট ডিভাইস বা বিদ্যুৎ সংক্রান্ত সমস্যায় প্রযুক্তিনির্ভর শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার এক শিক্ষক বলেন,
“আমাদের স্কুলে ডিজিটাল বোর্ড আছে, কিন্তু বিদ্যুৎ থাকে না নিয়মিত। শিক্ষার্থীদের অনেকেই স্মার্টফোন পর্যন্ত চালাতে জানে না।”
শুধু ইন্টারনেট নয়, একাধিক সরকারি স্কুলে দেখা গেছে শিক্ষকরা নিজেরাও প্রযুক্তি ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। ফলে ক্লাসে ইচ্ছা থাকলেও ডিজিটাল উপায় কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর শিক্ষায় প্রবেশযোগ্যতার অভাব শিক্ষার্থীদের মধ্যে নতুন ধরনের বৈষম্য তৈরি করছে। কেউ স্মার্টফোন ও দ্রুতগতির নেট নিয়ে ক্লাস করছে, কেউ আবার বই-খাতা জোগাড় করতেই হিমশিম খাচ্ছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৪০ শতাংশ স্কুলে পর্যাপ্ত প্রযুক্তিগত অবকাঠামো নেই। আর শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি এখনো নিয়মিত ই-লার্নিং সুবিধা পায় না।
প্রযুক্তিনির্ভর শিক্ষায় একদিকে যেমন ভিডিও, অ্যানিমেশন, কোয়িজের মাধ্যমে শেখা সহজ হয়েছে, অন্যদিকে ডিজিটাল আসক্তি, মনোযোগহীনতা এবং সময় অপচয়ের আশঙ্কাও বেড়েছে।
মনোবিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, অনলাইন শিক্ষার নামে শিক্ষার্থীরা অনেক সময়েই গেম বা সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে পড়ে। এতে শেখার মনোভাব তো ক্ষতিগ্রস্ত হয়ই, পাশাপাশি মানসিক ভারসাম্যও নষ্ট হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন,
“প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, দিকনির্দেশনা ও নিয়ম না থাকলে এটি আশীর্বাদ নয়, শিক্ষার জন্য প্রতিবন্ধকতাও হতে পারে।”
প্রযুক্তিনির্ভর শিক্ষা বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের প্রস্তুতির ঘাটতি। এখনো দেশের বেশিরভাগ শিক্ষক ভিডিও কনটেন্ট তৈরি, ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহারে প্রশিক্ষিত নন।
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক প্রশিক্ষণ কর্মসূচি থাকলেও সেগুলোর পরিধি ও গভীরতা নিয়ে রয়েছে প্রশ্ন। অনেক শিক্ষক শুধু দেখানোর জন্য প্রযুক্তি ব্যবহার করছেন, বাস্তবে তা শিক্ষার্থীর উপকারে আসছে না।
বিশেষজ্ঞরা মনে করেন, শুধু প্রযুক্তি সরবরাহ করলেই শিক্ষার গুণগত পরিবর্তন সম্ভব নয়। প্রয়োজন একটি সুপরিকল্পিত কৌশল, যেখানে প্রযুক্তি হবে মাধ্যম, উদ্দেশ্য নয়।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিষয়ক নীতিমালায় শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হলেও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের উপযোগী করে কনটেন্ট তৈরি ও ব্যবহারবিধি ঠিক করতে এখনো কোনো সর্বজনীন নির্দেশনা নেই।
চট্টগ্রামের আলোচিত শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাভারে পাঁচজন, আশুলিয়ায় দুজন এবং ধামরাইয়ে দুজন রয়েছেন।
রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা দেওয়ার প্রক্রিয়া চললেও দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। উপজেলার প্রায় ৭৫ শতাংশ প্রাথমিক শিক্ষক এখনো নতুন স্কেলে বেতন পাননি।
জামালপুরে দুই মাসের ব্যবধানে প্রতি মণ পাটের দাম বেড়েছে প্রায় ১ হাজার ৭০০ টাকা। মৌসুমের শুরুতে দাম কম থাকায় অনেক কৃষক পাট বিক্রি না করে বাড়িতে মজুত রেখেছিলেন। এখন দাম বেড়ে যাওয়ায় তাঁরা মজুত পাট বিক্রি করছেন। এতে ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়টির দ্বিতীয় তলার ওপরে থাকা চিলেকোঠার একটি কক্ষে সংরক্ষিত প্রায় ২০ জোড়া বেঞ্চ পুড়ে ছাই হয়েছে। এ ছাড়া ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ফাটল দেখা দিয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২০২৫ সালে শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তাদের বক্তব্যও শোনা হয়েছে। কারণগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।