বাংলাদেশে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করার পরও বুধবার সকালে সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের। এর মধ্যে সাভারের হেমায়েতপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
ফাঁস হওয়া রোসস্ট্যাটের (রাশিয়ার কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর) তথ্য থেকে প্রকাশ পেয়েছে যে, ইউক্রেন যুদ্ধে কীভাবে রাশিয়ার মানব জীবনের যে চড়া মূল্য দিতে হয়েছে, যে যুদ্ধটি ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন মাত্র কয়েকদিন স্থায়ী হবে, কিন্তু এখন তা প্রায় পাঁচ বছর ধরে চলছে।
বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও শ্রমিক অসন্তোষ থামেনি। সাভার এবং গাজীপুর শিল্পাঞ্চলে আন্দোলন অব্যাহত রেখেছেন অনেক শ্রমিক। ফলে মজুরি বাড়ানোর পরও শ্রমিকদের আন্দোলন কেন থামছে না, এই প্রশ্ন সামনে আসছে।
চীন মহাকাশে তাদের শেনঝৌ-২৪ অভিযান শুরু করেছে। চীনের এই অভিযানের মাধ্যমে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে মহাকাশে গেলেন মুহাম্মদ জিশান আলী।
আজ বুধবার ২৫শে নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় তৈরি পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের খবর প্রধান্য পেয়েছে। এছাড়া শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুসহ রাজনৈতিক নানা খবর গুরুত্ব পেয়েছে।
গুজরাটের একসময়ের রাজধানী ভাল্লভীর ধনাঢ্য ব্যবসায়ী রঙ্গা কাকুর কন্যার কাছে হীরা খচিত একটি সোনার চিরুনি ছিল। রাজকন্যার সেটি পছন্দ হয়ে গেলে তিনি সেটি নিতে চান, কিন্তু রাজি হননি রঙ্গা কাকুর কন্যা। ঐতিহাসিকেরা বলছেন, ভাল্লভী নগরীর পতনের পেছনে ছিল সেই 'চিরুনি'টি।
আগামী প্রায় পাঁচ দশক ধরে ভারতে হিন্দুরাই ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠ থাকবেন, যদিও দেশটির ধর্মভিত্তিক জনসংখ্যার গঠন ধীরে ধীরে পরিবর্তিত হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৫০ বছরে কীরকম হতে চলেছে দক্ষিণ এশিয়ায় ধর্মভিত্তিক জনবিন্যাস?
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনা আগামী ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চান। কয়েক মাস আগে তিনি জানিয়েছিলেন যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। তবে, এবারই প্রথম তার ফেরার কোন তারিখ সামনে এলো।
শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্কের অভিযোগ তুলে, ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নিয়ে বিপরীত অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই করা দুই নেতা। আর পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে সরে আসার বিষয়ে প্রস্তুতির কথা জানিয়েছে ইরান।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।