যুক্তরাজ্য-ইসরায়েলি কোম্পানিগুলোর একটি যৌথ উদ্যোগে ফকল্যান্ড আইল্যান্ডের কাছে তেল ও গ্যাস অনুসন্ধান শুরু করতে চলেছে, কিন্তু আর্জেন্টিনা তার মালিকানা দাবির অংশ হিসেবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই মামলাটি যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যকার সর্বশেষ কূটনৈতিক বিরোধ, যারা ১৯৮২ সালে এই দ্বীপগুলো নিয়ে ৭৪ দিনব্যাপী এক যুদ্ধে লিপ্ত হয়েছিল।
আন্তর্জাতিক একটি সংস্থা তাদের এক রিপোর্টে দাবি করছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের জন্য তীব্র জ্বালানি ও অর্থনৈতিক সংকট তৈরি করেছে। এর ফলে বিপুল গ্রিনহাউস গ্যাস নির্গমনের ঝুঁকির পাশাপাশি বাংলাদেশে বছরে ২৫ বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসআইআর-এ নাম বাদ, ট্রাইব্যুনালে মামলা, এবার পশ্চিমবঙ্গের বাদ দেওয়া ভোটারদের নথি যাচাই করতে সক্রিয় পুলিশ। কীভাবে চলছে এই যাচাই প্রক্রিয়া? কী বলছে পুলিশ, বিজেপি ও বিরোধীরা?
ভারত যে রোহিঙ্গাদের রাখতে চায় না, তা নিয়ে দেশটির স্পষ্ট অবস্থান রয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য দেশটির সঙ্গে কোনো কথা কেন বলেনি ভারত?
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্যের কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। শহরটির বার্ষিক থ্যাংকসগিভিং প্যারেডের আয়োজকেরা অনুষ্ঠানটি শনিবার পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। ১০০ বছরের ইতিহাসে এই প্রথম প্যারেডটি স্থগিত করা হলো। প্রতিবেশী নিউ জার্সিতেও একাধিক সড়ক ও সেতু বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার, ২৮শে নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় বিদ্যুৎ বন্ধের সতর্কতাসহ গোপালগঞ্জের নানা বিষয়ে খবর গুরুত্ব পেয়েছে। এছাড়া, নতুন মার্কিন শুল্কারোপ হলে চাপ পড়বে দেশের তিন খাতে; বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কা এবং আ. লীগকে ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকছে বিএনপি, জামায়াত ও এনসিপি — খবরও রয়েছে।
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থল সীমান্ত-সংলগ্ন এলাকায় দেখা গেছে। তাদের কেউ কেউ বলছেন, তাদের নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি হিসেবে তারা বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন। কিন্তু আলোচনার জন্ম দিয়েছে তাদের স্থল সীমান্ত এলাকা পরিদর্শন নিয়ে।
বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে ১২ লাখ ৮ হাজারের বেশি নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে। নতুন অনুপ্রবেশও থেমে নেই। ২০২৩ সালের নভেম্বর থেকে গত তিন বছরে নতুন করে আরো দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।
আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে ভারতের কাছে নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই টেস্টেরই খেলোয়াড় নির্বাচনকে ঘিরে প্রশ্ন উঠেছে, বিশেষত ডানহাতি ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজের প্রথম একাদশে জায়গা না পাওয়াকে কেন্দ্র করে।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।