জাতীয়

রিজভীর বক্তব্যের প্রতিবাদে যা বললো জামায়াত

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
রিজভীর বক্তব্যের প্রতিবাদে যা বললো জামায়াত
রিজভীর বক্তব্যের প্রতিবাদে যা বললো জামায়াত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির উপজেলা শাখা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, চৌদ্দগ্রামের সোনাপুর-মাসকরা গ্রামবাসীর মধ্যে নারী ও মাদক সংক্রান্ত ঘটনায় একটি বাড়ির সব ঘর আগুনে পুড়িয়েছে প্রতিপক্ষ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি ওই ঘটনার কয়েকদিন পর থেকে ‘ধানের শীষে ভোট না দেওয়ায় জামায়াতের আগুনে ঘর পুড়েছে’ মিথ্যা প্রচার করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। অথচ সোনাপুর ও মাসকরা গ্রামের আশপাশের গ্রামের সবাই জানেন ঘটনাটি রাজনৈতিক নয়।

দলটি আরও জানায়, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে বিএনপি নেতারা দুই গ্রামের ভুক্তভোগী মানুষসহ পুরো চৌদ্দগ্রামবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো ঘটনার প্রকৃত সত্য উদঘাটন না করে রাজনৈতিক প্রতিপক্ষকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়। আমরা বিএনপি নেতাদের এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে এক ক্ষতিগ্রস্তকে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেন, ধর্মের নামে রাজনীতি করে একটি দল মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা করছে। অথচ তারাই এলাকায় দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে।

আরও পড়ুন

জান্নাতের টিকিট বিক্রি করা দলটি এলাকায় দোজখের আগুন জ্বালাচ্ছে: রিজভী

জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ইসলামের মূল শিক্ষা হচ্ছে মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তারা মানুষের কল্যাণের পরিবর্তে রাজনৈতিক লাভের পেছনে ছুটছে। জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করেছে। এখন তারা ত্রাসের রাজনীতি ও সন্ত্রাসের রাজনীতি করছে।’

রিজভী বলেন, ‘আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য এই ঘরটি উপহার দিয়েছি। বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে।’

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

Popular post
ঢাকার দুই মহানগর বিএনপির কমিটি ঘিরে তৎপরতা, পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কমিটিতে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ। 

নিরাপত্তা জোরদারে যশোরে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যশোর শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেও নিজ নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নীরস কেন পুরুষ দিবস?

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। মূলত পরিবার, সমাজ ও পৃথিবীতে পুরুষদের ইতিবাচক অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ দিবসের প্রচলন। বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়। কিন্তু আন্তর্জাতিক নারী দিবস যতটা আলোচিত পুরুষ দিবস ততটা নয়।

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ২১ বছর বয়সী এক মা। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে আছেন। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত  

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অধিদপ্তর।

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে অগ্নিসংযোগ

গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি অভিযোগ কেন্দ্রের ভেতরে রাখা পুরনো কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।  আগুনে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্স পুড়েছে।

জাতীয়

View more
ঢাকার দুই মহানগর বিএনপির কমিটি ঘিরে তৎপরতা, পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ
ঢাকার দুই মহানগর বিএনপির কমিটি ঘিরে তৎপরতা, পদ পেতে নেতাদের দৌড়ঝাঁপ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কমিটিতে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ। 

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
নিরাপত্তা জোরদারে যশোরে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

নিরাপত্তা জোরদারে যশোরে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

নীরস কেন পুরুষ দিবস?

নীরস কেন পুরুষ দিবস?

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম

নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের সেই বিচারক উদ্ধার
নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের সেই বিচারক উদ্ধার

নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের মেহেন্দীগঞ্জ আদালতের বিচারক ও সিনিয়র সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
রিয়াদে বহুতল ভবনে হুথিদের হামলা

রিয়াদে বহুতল ভবনে হুথিদের হামলা

বিয়ের আসরে ‘অচেনা’ তরুণীর দেওয়া মিষ্টি নিয়ে ‍তুলকালাম

বিয়ের আসরে ‘অচেনা’ তরুণীর দেওয়া মিষ্টি নিয়ে ‍তুলকালাম

রোজার আগে তেলের দাম বাড়ানোর চাপ, বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

রোজার আগে তেলের দাম বাড়ানোর চাপ, বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

0 Comments