এশিয়ান গেমসের নারী ফুটবলে গ্রুপ পর্বের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে প্রথম ম্যাচেই ১০-০ গোলে হারলো বাংলাদেশ। প্রথমার্ধেই ৭ গোল হজম করেছিল মারিয়া মান্দারা। কোনোভাবেই উত্তর কোরিয়ার সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশের ফুটবলাররা। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ নারী দল এর আগে কখনো এতগুলো গোল হজম করে হারেনি।
জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে একের পর এক আক্রমণে বাংলাদেশকে দিশেহারা করে তোলে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই একে-একে বাংলাদেশের জালে ৭ বার বল জড়ায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা কমে আসলেও আরও ৩ গোল যোগ করে ব্যবধানকে উন্নীত করে ১০-০ ব্যবধানে।
প্রতিপক্ষের জন রং, চাই উন ও কিম কিয়ং করেছেন জোড়া গোল। বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার গোল উৎসবের শুরুটা হয় ম্যাচের ষষ্ঠ মিনিটেই। শুরু করেন জন রিয়ং জং। এরপর ১০ম মিনিটেও তিনি নিজের ও দলের দ্বিতীয় গোল করেন।
তবে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেছিলেন রি সং। তার গোলটি বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)।
১২ মিনিটে ব্যবধান ৩-০ করেন হোয়াং ইউ। ৬ মিনিট পর ১৮ মিনিটে চতুর্থ গোলটি করেন চায়ে উন ইয়ং। ৩৫ মিনিটে তিনিও সম্পন্ন করেন নিজের জোড়া গোল। দলের স্কোরলাইন হয় ৫-০।
৪০ ও ৪৩ মিনিটে জোড়া গোল করে প্রথমার্ধেই ৭-০ ব্যবধান করেন কিম কিয়ং ইয়ং। দ্বিতীয়ার্ধের শুরুতেও গোল উৎসব শুরু করে উত্তর কোরিয়া। ৫১তম মিনিটে দলের ৮ম গোল করেন রি সং আ। ৬০ মিনিটে ৯ম গোল করেন জং কুম।
৬০-৯০, এই ৩০ মিনিটে উত্তর কোরিয়াকে বেশ ভালোভাবেই ঠেকিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। এই আধাঘন্টায় কোনো গোল হতে দেননি তারা। তবে, ৯০তম মিনিটে উত্তর কোরিয়ার হয়ে ১০ম গোল করেন হান জিন হং।
আরআই/আইএন/আইএইচএস
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসব ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুদ্ধ আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যুদ্ধক্ষেত্রে বিপর্যয় এবং নিজেদের ভূখণ্ডে হামলার কারণে জনজীবন ব্যাহত হওয়া সত্ত্বেও তারা এই সংঘাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। সৌদি আরবের পরিকল্পনা সম্পর্কে অবগত দুজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে সামিরা খান মাহির এখন সবচেয়ে বড় চাওয়া—দেশের মানুষের সমর্থন।
দেশের বাইরে অবস্থান করে অনলাইনের মাধ্যমে এসব নাশকতামূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী থেকে শুরু করে মাঠপর্যায়ে তা বাস্তবায়নকারীদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন যোগাযোগ এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। সম্ভাব্য উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের গতিবিধির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
ওসি তরিকুল ইসলাম জানান, কে বা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
ল্যাবএইড-ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট ২০২৬ এর শিরোপা জিতেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার ফাইনালে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন ফখর জামান, সাদ বেগ ও আরাফাত মিনহাস।
অপেক্ষাটা এক রাতের। এক রানের আক্ষেপ নিয়ে শেষ হয়েছিল প্রথম দিনের খেলা।