পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ জনই পুলিশ সদস্য। এ ঘটনা আহত ৮০ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
জ্যেষ্ঠ পুলিশ ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আজ শুক্রবার দুপুরের দিকে পুলিশ লাইনসের একটি মসজিদের কাছে বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটে। এরপরই জঙ্গিরা কমপ্লেক্সের ভেতরে ঢুকে পড়ে পুলিশের স্থাপনাগুলোতে হামলা চালায়।
স্থানীয় জেলা স্বাস্থ্য কর্মকর্তা নাসির হাসান আফ্রিদি পাকিস্তানের সংবাদমাধ্যমে ডনকে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

এর আগে খাইবার পাখতুনখাওয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ ডনকে জানান, প্রথমে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে ভবনের গেটে আঘাত হানে। এর পরপরই আত্মঘাতী হামলাকারীদের কয়েকজন কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের হত্যা করা হয়। আরও অন্তত তিনজন স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে অগ্রসর হয়। হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।
টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি ভবনের ধসে পড়া দেয়ালের পাশে মানুষজন জড়ো হয়েছেন, তাঁরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন এবং আহত ব্যক্তিদের সাহায্য করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অ্যাম্বুলেন্স দেখা যায়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত অতিথিরা এসে খাবার খেয়ে গেলেও যৌতুকের অতিরিক্ত টাকা না পেয়ে নির্ধারিত আসরে উপস্থিত হননি বর। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুক্রবার (২০ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কনে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে লাগাতার বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি টাকার শুঁটকি। সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পারের দুবলার চরে শুঁটকি উৎপাদনের ভরা মৌসুমে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর সংকটে পড়েছে জেলে, বহদ্দার ও মহাজন ব্যবসায়ীরা। আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম তুলনামূলক বেশি থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাড়তি দামে সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২টি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে বন থেকে দল বেঁধে সমুদ্রের দিকে যাত্রা শুরু করেছে ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া। চলতি সপ্তাহে পরিবেশ সংরক্ষণকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২টি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষদিকের প্রবল চাপ ও টানটান উত্তেজনার ম্যাচটিতে ২৫ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।