ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া দুজনের একজন রাশিদা খাতুন (৪২)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা। গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে মারা যাওয়া অন্য রোগী জাফর আলী (৭০)। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, জাফর আলীর মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, এআরডিএস, সেপসিস, সেপটিক শক ও ডিআইসি উল্লেখ করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ জন।
বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৩১ জন রোগী চিকিৎসাধীন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ২ হাজার ১৭৮ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক মো. সেলিম উদ্দিন জাগো নিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন রোগীর মৃত্যু হয়েছে। তাদের একজন ডেঙ্গু শক সিনড্রোমে এবং অন্যজন একাধিক জটিলতা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ১৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় ৫৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
চিকিৎসক মো. সেলিম উদ্দিন আরও বলেন, গুরুতর অবস্থায় হাসপাতালে আসা রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে, তাই জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত থাকায় চিকিৎসা ব্যবস্থাপনা ও রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে সংশ্লিষ্টদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি গুরুতর রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
হোসাইন সুলভ/এফএ
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কমিটিতে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ।
মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যশোর শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেও নিজ নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। মূলত পরিবার, সমাজ ও পৃথিবীতে পুরুষদের ইতিবাচক অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ দিবসের প্রচলন। বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়। কিন্তু আন্তর্জাতিক নারী দিবস যতটা আলোচিত পুরুষ দিবস ততটা নয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ২১ বছর বয়সী এক মা। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে আছেন। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে।
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অধিদপ্তর।
গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি অভিযোগ কেন্দ্রের ভেতরে রাখা পুরনো কাঠের স্তূপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্স পুড়েছে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। কমিটিতে জায়গা পেতে বিভিন্ন পর্যায়ের নেতারা দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করছেন। পদপ্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাঁপ।
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অধিদপ্তর।
নিখোঁজের ৫০ ঘণ্টা পর বরিশালের মেহেন্দীগঞ্জ আদালতের বিচারক ও সিনিয়র সিভিল জজ শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।