জাতীয়

মেটায় ফেলোশিপ, দুই বছর পূর্ণ অর্থায়নসহ বিস্তারিত জেনে নিন

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৯, ২০২৬ 0
মেটায় ফেলোশিপ, দুই বছর পূর্ণ অর্থায়নসহ বিস্তারিত জেনে নিন
মেটায় ফেলোশিপ, দুই বছর পূর্ণ অর্থায়নসহ বিস্তারিত জেনে নিন

বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য আবেদন আহ্বান করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা। মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপের আওতায় নির্বাচিত ফেলোরা দুই বছরের টিউশন ফি, জীবনযাপন ব্যয় এবং গবেষণা-সংক্রান্ত নানা সুযোগ–সুবিধা পাবেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপের আবেদন শেষ হবে ২০ সেপ্টেম্বর ২০২৬। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ফেলোশিপটি পিএইচডি অধ্যয়নের যেকোনো বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদন মূল্যায়নের ক্ষেত্রে গবেষণা প্রস্তাবের মান, গবেষণার সম্ভাব্য প্রভাব এবং সুপারিশপত্র বিবেচনা করা হবে। ফেলোশিপ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দুটি সুপারিশপত্র জমা না হলে আবেদন মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে না।

নির্বাচিত ফেলোরা পাবেন—

—দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ফি

—বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড

—জীবনযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ব্যয়

—মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার সুযোগ

—মেটার গবেষকদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগ।

মেটা পিএইচডি ফেলোশিপে দুই বছরের অর্থায়ন সরবরাহ করে; এতে টিউশন, স্টাইপেন্ড ও গবেষণা সুবিধা অন্তর্ভুক্ত।

আবেদনের যোগ্যতা—

  • আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম পিএইচডি শিক্ষার্থী হতে হবে।

  • আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে।

  • আবেদনকারী যেকোনো জাতীয়তার হতে পারবে।

  • আবেদনকারীকে অবশ্যই এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে জড়িত থাকতে হবে।

  • আবেদনকারী যদি ইতিমধ্যে ফেসবুক থেকে অন্য কোনো অনুদান পায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই ফেলোশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

গুরুত্বপূর্ণ সময়সূচি—

আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬

আবেদন শেষ: ২০ সেপ্টেম্বর ২০২৬

সুপারিশপত্র জমার শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬

আবেদন মূল্যায়ন শুরু: ১১ অক্টোবর ২০২৬

ফল প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৭

বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা: ৩১ জানুয়ারি ২০২৭ এর মধ্যে

আবেদনের প্রক্রিয়া—

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ গবেষণা ক্ষেত্র নির্বাচন করতে হবে। আবেদনকারীদের দুটি সুপারিশপত্র জমা দিতে হবে, যার একটি অবশ্যই গবেষণা-তত্ত্বাবধায়কের কাছ থেকে হতে হবে। আবেদন করতে এবং নির্দেশাবশি জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ—

আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬

Popular post
রাজনীতিতে কোটিপতিদের একচ্ছত্র প্রভাব ভাঙার সময়

বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানি ‘এনভিডিয়া’-র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং পদত্যাগ করায় বিশ্ববাজার কেঁপে উঠেছে।

গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: তথ্য উপদেষ্টা

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সাধারণ রাজনৈতিক কর্মসূচিও আইনত বৈধ নয়।

আমি সত্যিই ভীষণ ভীষণ ভাগ্যবতী, জন্মদিনে রুনা লায়লা

জন্মদিনের প্রথম প্রহরে ভক্ত-অনুরাগী-শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন রুনা লায়লা।

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

সার্কাস-যাত্রায় অশ্লীলতা, মাদক ও জুয়া থাকলে নিষিদ্ধ করা হবে

সার্কাস ও যাত্রার মতো সাংস্কৃতিক আয়োজন চালু রাখতে চায় সরকার।

ওসব লেভেল আমরা গুনি না, পাল্টা জবাবে পরীমণি

‘লেভেল’ নয়, বরং ‘কোয়ালিটি’কেই গুরুত্ব দিতে চান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি।

জাতীয়

View more
রাজনীতিতে কোটিপতিদের একচ্ছত্র প্রভাব ভাঙার সময়
রাজনীতিতে কোটিপতিদের একচ্ছত্র প্রভাব ভাঙার সময়

বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানি ‘এনভিডিয়া’-র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং পদত্যাগ করায় বিশ্ববাজার কেঁপে উঠেছে।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0

0 Comments