একদিকে স্ত্রীর ক্যানসার, অন্যদিকে নিজের দুই কিডনিতে সমস্যা। প্রতিদিন গড়ে ১০ থেকে ১১টি ওষুধ খেতে হয়। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় স্বাভাবিক গতিতে চলাফেরাও করতে পারেন না। তবু থেমে নেই কাজ। প্রকৃতি, গ্রামবাংলার জীবন ও সাধারণ মানুষের গল্প ক্যামেরায় তুলে ধরতে ছুটে চলেছেন কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা।
ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা ও সহিংসতা সত্ত্বেও গণতান্ত্রিক সরকারের ওপর বিশ্ববাসী ও বিনিয়োগকারীদের আস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
শ্রমিকদের উসকানি দিয়ে সাভার ও আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চলের আন্দোলনকে আরও ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছে পুলিশ। আন্দোলনের পেছনে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে বলেও মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারি সম্পদের সঠিক ব্যবহার এবং উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন তদারকিও জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
একটা সময় মনে হচ্ছিল, ওয়ান্ডারার্সে বাংলাদেশের জন্য দিনটা আরও কঠিন হতে যাচ্ছে। টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটনের জুটি এগোচ্ছিল, হাসান মাহমুদও চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। কিন্তু নতুন বল হাতে পেতেই বদলে গেল দৃশ্যপট। তাসকিন আহমেদের নেতৃত্বে মাত্র ১৭ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রতিবাদ সমাবেশ কর্মকসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক, মারধর এবং পুলিশের হাতে তুলে দেওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এসব কাজে প্রধান ভূমিকা রাখতে দেখা গেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তার প্রতিবাদ জানাতে ও আপনাদের সঙ্গে একত্রিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে এখানে এসেছি। আমাদের সাত দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। কিন্তু সাত দফা না মানলে এক দফার দাবি অনিবার্য হয়ে উঠবে।”
নাহিদ ইসলাম বলেন, “ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি।