জাতীয়

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির ঘটনা তদন্তে কমিটি, তবে তাঁর অবস্থান জানা যাচ্ছে না

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৮, ২০২৬ 0
ক্যান্টনমেন্ট থানার সেই ওসির ঘটনা তদন্তে কমিটি, তবে তাঁর অবস্থান জানা যাচ্ছে না
ক্যান্টনমেন্ট থানার সেই ওসির ঘটনা তদন্তে কমিটি, তবে তাঁর অবস্থান জানা যাচ্ছে না

সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের অডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা মো. রাকিবুল হাসানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে রাকিবুল হাসান এখন কোথায় আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

ডিএমপির দুটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাকিবুল হাসানকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ১২টার সময়েও ডিবি কার্যালয়ে ছিলেন তিনি। এরপর তাঁর অবস্থান কোথায়, সেটি জানা যায়নি।

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়ার পর রাকিবুল হাসান এখন কোথায় আছেন, তা জানতে আজ পুলিশ সদর দপ্তর ও ডিএমপির বিভিন্ন পর্যায়ের আট পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তবে তাঁদের কেউ রাকিবুলের বর্তমান অবস্থান নিশ্চিত করে বলতে পারেননি। রাকিবুলকে ডিবিতে নেওয়াই হয়নি বলে উল্লেখ করেছেন একজন। রাকিবুল হাসানের ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। ফলে এ বিষয়ে রাকিবুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল রাতে প্রথম আলোকে বলেছিলেন, ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে রাকিবুল হাসানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তিনি এখনো সেখানে আছেন, নাকি অন্য কোথাও গেছেন বা তাঁকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে কি না, এ বিষয়ে আজ কোনো কর্মকর্তা নিশ্চিত তথ্য দেননি।

রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে নেওয়ার পর তিনি এখন কোথায় আছেন, এ বিষয়ে জানতে আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়। রাকিবুলকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।

শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাকিবুল কোথায় আছেন তিনি জানেন না। গতকাল তিনি রাকিবুলকে ডিএমপি সদর দপ্তরে দেখেছেন। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যরা বিষয়টি জানতে পারেন।

পরে কমিটির এক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও রাকিবুলের অবস্থান সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী প্রথম আলোকে বলেন, রাকিবুল কোথায় আছেন, তাঁরও জানা নেই।

কাজ শুরু করেছে তদন্ত কমিটি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসি থাকা অবস্থায় গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে তাঁকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। পুলিশের একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, অডিওটি রাকিবুল হাসানের বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন।

অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা ও পুলিশের সক্ষমতা নিয়ে রাকিবুল হাসানকে মন্তব্য করতে শোনা যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি। পাশাপাশি পুলিশে বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ করেন।

অডিওটি নিয়ে আলোচনা শুরু হলে গতকাল রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। তাঁকে ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। এরপর রাকিবুলের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেয় ঢাকা মহানগর পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে রাকিবুল হাসানের বক্তব্যের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির তিন সদস্যই ডিএমপির উপকমিশনার পদমর্যাদার কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির একজন সদস্য আজ প্রথম আলোকে বলেন, কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিন কর্মদিবসের মধ্যে ডিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

কী বলেছিলেন রাকিবুল হাসান

অডিওতে পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, ‘জানি যে শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে। কিচ্ছু হবে না আসলে, কিচ্ছু হবে না। আপনারা তো চিন্তা করতে পারছেন, রাস্তার পুলিশ কত দুর্বল। ভয়ানক দুর্বল। আসা উচিত। ডিসেম্বর দেরি হয়ে গেছে। এই মাসে আসা উচিত ছিল। চলে আসলি এই পুলিশ কিচ্ছু করতে পারবে না।’

ওই পুলিশ কর্মকর্তাকে আরও বলতে শোনা যায়, ‘সিনিয়র অফিসার সব বিএনপি করতেছে। আমরা তো বিএনপি করতেছি না। সব সিনিয়ররা বিএনপি করতেছে, আমরা বিএনপি করতেছি না। এই করার জন্য তো আমরা ডিপার্টমেন্টে আসি নাই। তোমরা খাবাদাবা,…নিয়ে থাকবা আর আমরা এখানে বসে বসে কাজ করব, তা তো হবে না।’

অডিওতে রাকিবুল হাসান পুলিশের ওসি পদায়নে অর্থ লেনদেন এবং যোগ্য কর্মকর্তাদের বঞ্চিত করে অযোগ্যদের পদায়ন দেওয়ার অভিযোগ করেন।

মনির নামে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার গাড়িচালক থানার ওসি পদায়ন করছেন বলেও বলা হয় ওই অডিওতে। অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘এগুলো সহ্য করা যায়? আর কী বলব? যারা পোস্টিং পাইতেছে, তার (মনির) কাছে টাকা দিচ্ছে, সকালবেলা পোস্টিং হইতেছে।’

Popular post
আজ সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে সংবর্ধনাসহ নানা কর্মসূচি

যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) দেশজুড়ে উদযাপিত হচ্ছে ‘সশস্ত্র বাহিনী দিবস’। দেশ ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের সূচনা হবে।

বৃষ্টিতে ব্যাহত আমন ধান কাটা, সরিষা বপন নিয়েও শঙ্কায় কাপাসিয়ার কৃষকেরা

গাজীপুরের কাপাসিয়ায় বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। মাঠে পাকা ধান থাকলেও বৃষ্টির কারণে সময়মতো ফসল কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। একই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন ধান কাটতে দিনাজপুর থেকে আসা শ্রমিকেরাও। বৃষ্টির কারণে সরিষা বপনেও বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা

আগামী ডিসেম্বরে সারা দেশে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেলসদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

খাগড়াছড়ি জেলা সদরের শালবাগান এলাকার পল্লীটিলায় মাটি খননকালে ৮২ মিলিমিটার মর্টার শেলসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১  

কুষ্টিয়ায় মাইকোবাসের ধাক্কায় দীলিপ ওরফে টুটুল পাল (৫৩) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বাসায় ছারপোকার উপদ্রব, মুক্তির উপায় কী

ছারপোকা হলো Cimicidae গোত্রের (মূলত Cimex গণের) ছোট, ডানাহীন পরজীবী পোকা, যা সাধারণত রাতে মানুষের রক্ত খায়। এদের আকার প্রায় ১ থেকে ৭ মিলিমিটার হয় এবং এরা না খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

জাতীয়

View more
আজ সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে সংবর্ধনাসহ নানা কর্মসূচি
আজ সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে সংবর্ধনাসহ নানা কর্মসূচি

যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) দেশজুড়ে উদযাপিত হচ্ছে ‘সশস্ত্র বাহিনী দিবস’। দেশ ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের সূচনা হবে।

RIPOTER NEWS নভেম্বর ২১, ২০২৬ 0
বৃষ্টিতে ব্যাহত আমন ধান কাটা, সরিষা বপন নিয়েও শঙ্কায় কাপাসিয়ার কৃষকেরা

বৃষ্টিতে ব্যাহত আমন ধান কাটা, সরিষা বপন নিয়েও শঙ্কায় কাপাসিয়ার কৃষকেরা

ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা

ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা

খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেলসদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

খাগড়াছড়িতে মাটি খননের সময় মর্টার শেলসদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তায় সেনাবাহিনী

সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে
সরকার আওয়ামী সন্ত্রাসবাদ মোকাবেলায় ব্যর্থ হলে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসবাদের মাত্রা যদি আরও বাড়ে, সরকার যদি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

RIPOTER NEWS নভেম্বর ২০, ২০২৬ 0
শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

শেরপুর সীমান্তে ৬ ভারতীয় আটক

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবে বিমান হামলা চালানোর হুমকি হুথিদের

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

এনওসি না পাওয়ায় বাংলাদেশে আসছেন না মুফতি তাকি উসমানি

0 Comments