জাতীয়

ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৪, ২০২৬ 0
ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত
ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ক্ষমতায় যাওয়ার আগেই জামায়াত ‘মজলুম থেকে জালিমে’ পরিণত হয়েছে।’

আরও পড়ুন

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খাঁন

তিনি আরও লেখেন, ‘ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর নামে (পাল্টা কর্মসূচির আয়োজন করে) জামায়াত শিবিরের পালিত সন্ত্রাসীরা হামলা করেছে।’

পোস্টে তিনি লেখেন, ‘চাকরি হারানো সংক্ষুব্ধ ব্যক্তিরা কি প্রতিবাদ জানাতে পারবে না? অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসকল লোকদের চাকরিচ্যুত করে ইসলামি ব্যাংককে জামায়াত-শিবিরের লোকদের পুনর্বাসন করা হয়েছে। কিন্তু ভুক্তভোগীরা চাকরি ফিরে পেতে প্রতিবাদ করলে জামায়াত শিবির হামলা চালাবে?’

তিনি লেখেন, ‘এই অধিকার তাদের কে দিলো? অতীতে দেখেছি, সরকারি দলের লোকজন বেপরোয়া হয়, কিন্তু এখন দেখছি প্রধান বিরোধীদল হয়েই জামায়াত শিবির বেপরোয়া হয়ে গেছে। ক্ষমতায় না যেতেই যারা মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে, তারা কখনো ক্ষমতায় গেলে দেশটাকে জামায়াতে জাহেলিয়াত বানাবে।’

এমআরএম

Popular post
কাজীরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সেতু আছে, পথ হলো না

মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”

পোশাকের ট্যাবু ভেঙে ‘সংস্কৃতির সমতার’ বার্তায় যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

ইউক্রেন যুদ্ধের মাঝে শান্তি আলোচনা জোরালো করতে ইউরোপীয় নেতাদের বৈঠক

ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাসপাতালে খালেদা আক্তার কল্পনা

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।

জাতীয়

View more
খেলার মাঠ থেকে সংবাদ সংগ্রহ, সমানতালে হাফসার সাফল্য
খেলার মাঠ থেকে সংবাদ সংগ্রহ, সমানতালে হাফসার সাফল্য

খেলার মাঠে দৌড়ঝাঁপ, শ্রেণিকক্ষে পড়াশোনা আর মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ—তিনটি ভিন্ন জগতে সমানতালে পথ চলছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাফসা।

RIPOTER NEWS নভেম্বর ১৫, ২০২৬ 0
কড়াইল বস্তিতে আগুনে ঘুমন্ত তরুণের মৃত্যু

কড়াইল বস্তিতে আগুনে ঘুমন্ত তরুণের মৃত্যু

রাবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা ফেব্রুয়ারিতে

রাবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা ফেব্রুয়ারিতে

ইউক্রেনের বিকল্প ফুরিয়ে আসছে, রাশিয়া তা ভালোভাবেই জানে

ইউক্রেনের বিকল্প ফুরিয়ে আসছে, রাশিয়া তা ভালোভাবেই জানে

তিন মাসেও হয়নি বেরোবির আবাসিক হলে সিট বরাদ্দ, ক্ষোভ শিক্ষার্থীদের
তিন মাসেও হয়নি বেরোবির আবাসিক হলে সিট বরাদ্দ, ক্ষোভ শিক্ষার্থীদের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) দুই আবাসিক হলে সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাস পেরিয়ে গেলেও এখনো নতুন করে আবাসিক আসন বরাদ্দ দেওয়া হয়নি।

RIPOTER NEWS নভেম্বর ১৫, ২০২৬ 0
স্বামীকে হারিয়ে যে বার্তা দিলেন মৌসুমী চ্যাটার্জি

স্বামীকে হারিয়ে যে বার্তা দিলেন মৌসুমী চ্যাটার্জি

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বসানো হবে রিং

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বসানো হবে রিং

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক সোমবার

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক সোমবার

চ্যাটজিপিটি-জেমিনির বিকল্প নতুন এআই তৈরির উদ্যোগ, বাস্তবায়ন নিয়ে যত প্রশ্ন
চ্যাটজিপিটি-জেমিনির বিকল্প নতুন এআই তৈরির উদ্যোগ, বাস্তবায়ন নিয়ে যত প্রশ্ন

এর আগে ফেসবুকের বিকল্প হিসেবে ‘যোগাযোগ’, হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ‘আলাপন’ এবং জুম ও গুগল মিটের বিকল্প হিসেবে ‘বৈঠক’ তৈরির উদ্যোগ নিয়েছিল সরকার। এ ছাড়া দেশীয় ব্র্যান্ডের ল্যাপটপ তৈরির উদ্যোগ হিসেবে বাজারে আনা হয়েছিল ‘দোয়েল’।

RIPOTER NEWS নভেম্বর ১৫, ২০২৬ 0
আ. লীগ গোপন নাশকতায় যুক্ত হয়েছে: রিজভী

আ. লীগ গোপন নাশকতায় যুক্ত হয়েছে: রিজভী

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

সিডরের ১৯ বছর: ভোলায় আজও থামেনি স্বজনহারাদের কান্না

সিডরের ১৯ বছর: ভোলায় আজও থামেনি স্বজনহারাদের কান্না

0 Comments