শৈশবে মাকে এবং কৈশোরে বাবাকে হারিয়েছেন। অভাবের সংসারে বেড়ে উঠেও পড়াশোনা থামাননি জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী মিজান মিয়া (২৫)। নানা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন স্ত্রীকে নিয়ে সংসার চালাতে একটি স্থায়ী চাকরি চান।
মিজানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আদমপুর গ্রামে। সাত ভাইবোনের মধ্যে তিনিই একমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়ে ২০২৩ সালে স্নাতক এবং ২০২৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
মিজানের বাবা খোরশেদ মিয়া রিকশা চালাতেন। মিজানের একাদশ শ্রেণিতে পড়ার সময় মারা যান খোরশেদ। বাবার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা এবং একটি বেসরকারি শিক্ষাবৃত্তির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান মিজান।
২০২৩ সালে বিয়ে করেন হাবিবা বেগমকে। বর্তমানে সদর উপজেলার ঘাটুরা গৌতমপাড়ার আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রীকে নিয়ে থাকেন। তাঁর স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। মাসে আট হাজার টাকা বেতনে কোনোভাবে তাঁদের সংসার চলে।
গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে টেলিফোন অপারেটর পদে বিশেষ বিবেচনায় তাঁকে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে উপাচার্যের কাছে আবেদন করেছেন মিজান। আবেদনে তাঁর দৃষ্টিপ্রতিবন্ধকতা, শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়োগের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।
মিজান প্রথম আলোকে বলেন, ‘আমি বর্তমানে পুরোপুরি স্ত্রীর আয়ের ওপর নির্ভরশীল। আমার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। তাঁর আয়ে কোনোভাবে সংসার চলছে। কিন্তু তিনি অসুস্থ। বেশি দিন এই চাকরি করতে পারবেন না। তাই আমার একটি চাকরি খুব প্রয়োজন। কোনো করুণা নয়; মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির প্রার্থনা করছি।’
বর্তমানে প্রায়ই অসুস্থ থাকেন বলে জানালেন মিজানের স্ত্রী হাবিবা বেগম। তিনি স্বামীর চাকরির জন্য অনুরোধ করেন। তাহলে তাঁরা একটু স্বস্তিতে থাকতে পারবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসে পড়াশোনা সম্পন্ন করেছেন। তাঁর নিয়োগের বিষয়ে আমরা অবশ্যই সুপারিশ করব।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরে নিজে স্বাগত জানিয়ে নজিরবিহীন ঘটনা ঘটালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনজনকে মুখ বেঁধে আগুন দিতে দেখা গেছে।
ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো গোপালগঞ্জ জেলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার ইতোমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের সুপারিশ অনুযায়ী, নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবুও শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশব্যাপী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরে নিজে স্বাগত জানিয়ে নজিরবিহীন ঘটনা ঘটালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার বার্তা সংস্থা এএফপি-এর সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে।