পুডিং আমাদের মিষ্টান্নের তালিকায় বেশ জনপ্রিয় একটি খাবার। ডিমের পুডিং থেকে শুরু করে নানা স্বাদের পুডিং এখন ঘরেই তৈরি করছেন অনেকে। ডাবের পুডিংও এরই মধ্যে বেশ পরিচিত ও পছন্দের ডেজার্ট। তবে একই স্বাদের পুডিং খেতে খেতে যদি একটু ভিন্ন কিছু খেতে ইচ্ছে করে, তাহলে এবার তৈরি করে দেখতে পারেন ট্রেন্ডি থাই ডেজার্ট সাগু কোকোনাট পুডিং।
এটি তৈরি করতে খুব বেশি ঝামেলা বা উপকরণের প্রয়োজন হয় না। অল্প কিছু উপকরণেই বাড়িতে সহজে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু থাই ডেজার্ট।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে সাগু কোকোনাট পুডিং করবেন-
প্রথমে সাবুদানা ভালো করে ধুয়ে পর্যাপ্ত পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে পানি দিয়ে জেলটিন ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে ভেজানো সাবুদানা দিয়ে দিন। মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন, যতক্ষণ না সাবুদানাগুলো একদম স্বচ্ছ বা কাঁচের মতো হয়ে আসে। সাবুদানা সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিন। এরপর গোল মোল্ডে ঢেলে ঠান্ডা হতে দিন। অন্যদিকে একটি প্যানে ঘন ডাবের পানি, জেলটিন, দুধ, চিনি ও এক চিমটি লবণ একসঙ্গে মিশিয়ে নিন।
এবার প্যানটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে বলক আসা পর্যন্ত নাড়তে থাকুন। চিনি সম্পূর্ণ গলে মিশ্রণটি কিছুটা ঘন ও ক্রিমি হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এরপর সেই দুধের মিশ্রণটি সাবুদানার তৈরি গোল মোল্ডে ঢেলে দিন। কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে রেখে সেট হতে দিন।
অন্যদিকে একটি পাত্রে ডাবের পানি, দুধ ও চিনি দিয়ে ফুটিয়ে নিন। এরপর ডাবের নরম আঁশ বা শাঁস দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।

এবার একটি নারিকেল অর্ধেক করে কেটে ভেতরের অংশটি পরিষ্কার করে বাটির মতো করে নিন। নারিকেলের খোলের ভেতর প্রথমে তৈরি করে রাখা সাবুদানার বলগুলো সুন্দর করে সাজিয়ে রাখুন। এর ওপর তৈরি করে রাখা সুস্বাদু দুধের মিশ্রণটি ঢেলে দিন। সবশেষে ফ্রিজে রেখে একদম ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন মজাদার কোকোনাট সাবুদানা পুডিং।
এসএকেওয়াই
বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানি ‘এনভিডিয়া’-র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং পদত্যাগ করায় বিশ্ববাজার কেঁপে উঠেছে।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে সাধারণ রাজনৈতিক কর্মসূচিও আইনত বৈধ নয়।
জন্মদিনের প্রথম প্রহরে ভক্ত-অনুরাগী-শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন রুনা লায়লা।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
সার্কাস ও যাত্রার মতো সাংস্কৃতিক আয়োজন চালু রাখতে চায় সরকার।
‘লেভেল’ নয়, বরং ‘কোয়ালিটি’কেই গুরুত্ব দিতে চান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি।
বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানি ‘এনভিডিয়া’-র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াং পদত্যাগ করায় বিশ্ববাজার কেঁপে উঠেছে।
সার্কাস ও যাত্রার মতো সাংস্কৃতিক আয়োজন চালু রাখতে চায় সরকার।
রাজধানীর মিরপুরে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।