ব্রিকসের আনুষ্ঠানিক নৈশভোজে হঠাৎ করেই প্রাসঙ্গিক হয়ে উঠলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমার। বলিউডের জনপ্রিয় গান গেয়ে নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের বিনোদন দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
ব্রিকসের আনুষ্ঠানিক নৈশভোজের সাংস্কৃতিক পর্বে কিশোর কুমারের কণ্ঠে অমর হয়ে থাকা জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হাকিকত’ পরিবেশন করেন আনোয়ার ইব্রাহিম। গানটি শুনে উপস্থিত অতিথিদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘তিন দেবিয়াঁ’ সিনেমায় কিশোর কুমারের কণ্ঠে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সময় পেরিয়ে গেলেও গানটির আবেদন এখনো অটুট। ব্রিকসের মতো আন্তর্জাতিক আয়োজনে সেই গানই আবার নতুন করে আলোচনায় আনল কিশোর কুমারের সংগীতের দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা। আনোয়ার ইব্রাহিম পরম মমতা আর আবেগ নিয়ে গানটি গেয়েছেন, যা ছুঁয়ে যাচ্ছে নেটিজেনদের মন।
ভারতের চলচ্চিত্র ও সংগীতের প্রতি আনোয়ার ইব্রাহিমের আগ্রহ নতুন নয়। এর আগেও বিভিন্ন আয়োজনে ভারতীয় সংগীত ও সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন তিনি। এবার ব্রিকসের নৈশভোজে কিশোর কুমারের জনপ্রিয় গান পরিবেশন করে অতিথিদের চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
কিশোর কুমারের কণ্ঠে কালজয়ী গান আর আন্তর্জাতিক মঞ্চে একজন রাষ্ট্রপ্রধানের সেই গান পরিবেশনা; দুইয়ের মেলবন্ধনে ব্রিকসের নৈশভোজের মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এলআইএ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এক নেতা রিফাত হোসেন রাফির বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে দুই জোড়া কমিউটার ট্রেন যাত্রা শুরু করেছে।
পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের নিচে পানিতে পড়ে হেলপার রিপন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ (৪২) গুরুতর আহত হয়েছেন।
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ৩০ জুন, ২০২৬ সালের হিসাব বছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি। লোকসানে পড়ে কোম্পানি দুটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এক নেতা রিফাত হোসেন রাফির বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।
নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের নিচে পানিতে পড়ে হেলপার রিপন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ (৪২) গুরুতর আহত হয়েছেন।
শেখ হাসিনা লজ্জাহীনতার জননী উল্লেখ করে ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, ‘তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন—এমন কথা শুনলে হাসি পায়। তিনি নিজে আসবেন না, প্রয়োজনে তাকে ধরে নিয়ে আসা হবে।’