শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। দীর্ঘদিন ধরেই সিনেমাটি নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যে সিনেমাটির মুক্তি পিছিয়ে যেতে পারে- এমন গুঞ্জনও ছড়িয়েছিল। এবার সেই জল্পনার অবসান ঘটালেন স্বয়ং শাহরুখ খান। জানিয়ে দিলেন, ‘কিং’ নিয়ে আর অপেক্ষা করতে হবে না ভক্তদের।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাহরুখ। সেখানে এক ভক্ত ‘কিং’ নিয়ে নতুন কোনো খবর জানতে চান। তিন বছর ধরে প্রেক্ষাগৃহে শাহরুখের নতুন সিনেমা দেখার অপেক্ষায় থাকার কথা জানিয়ে ওই ভক্ত অন্তত ছবিটির একটি ঝলক প্রকাশের অনুরোধ করেন।
জবাবে শাহরুখ জানান, এবার আর বেশি অপেক্ষা করতে হবে না। নির্ধারিত সময়েই প্রেক্ষাগৃহে আসবে ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
শাহরুখ লেখেন, ‘এবার ছবিটা দেখবেন। অপেক্ষা করাচ্ছি না আর। ভালো একটা ছবি তৈরি করছি, যাতে মনটা তৃপ্ত হবে। সব কিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগে।’
তবে ‘কিং’র শুটিংয়ে বেশ কিছু বাধার মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। কাজ চলাকালে একাধিকবার চোট পেয়েছেন তিনি। ফলে কয়েক দফায় শুটিং বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন সব চোট সেরে গেছে বলে জানিয়েছেন শাহরুখ। ছবির কাজও প্রায় শেষ পর্যায়ে।
অভিনেতার কথায়, শুটিংয়ের সময় কয়েকবার চোট পাওয়ায় কাজ থামাতে হয়েছিল। এখন তিনি পুরোপুরি সুস্থ এবং ছবির কাজও ঠিকঠাক এগোচ্ছে।
‘কিং’ নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন শাহরুখ। ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে ছবিটির জন্য অনেক পরিশ্রম করা হয়েছে। সিনেমায় থাকছে অ্যাকশন, গানসহ নানা চমক। নিজের চুল নিয়েও মজা করেছেন এই বলিউড তারকা।
‘পাঠান’ ও ‘জওয়ান’র পর ফের অ্যাকশন ঘরানার সিনেমায় দেখা যাবে শাহরুখকে। ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন।
যদিও সিনেমাটির গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ্যে আসেনি। তবে তারকাবহুল এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। এবার শাহরুখ নিজেই মুক্তির তারিখ নিশ্চিত করায় ‘কিং’ ঘিরে সেই আগ্রহ আরও বেড়ে গেল।
এমএমএফ/এএসএম
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসব ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে যুদ্ধ আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যুদ্ধক্ষেত্রে বিপর্যয় এবং নিজেদের ভূখণ্ডে হামলার কারণে জনজীবন ব্যাহত হওয়া সত্ত্বেও তারা এই সংঘাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। সৌদি আরবের পরিকল্পনা সম্পর্কে অবগত দুজন পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে সামিরা খান মাহির এখন সবচেয়ে বড় চাওয়া—দেশের মানুষের সমর্থন।
দেশের বাইরে অবস্থান করে অনলাইনের মাধ্যমে এসব নাশকতামূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী থেকে শুরু করে মাঠপর্যায়ে তা বাস্তবায়নকারীদের শনাক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন যোগাযোগ এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। সম্ভাব্য উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের গতিবিধির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।
ওসি তরিকুল ইসলাম জানান, কে বা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
‘বাহুবলি’ সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে শিবগামী চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন দক্ষিণী সিনেমার অভিনেত্রী রম্যা কৃষ্ণান।
দিল্লির সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে বলিউড রাজত্ব করছেন শাহরুখ খান। খুব অল্প বয়সে বাবা-মাকে হারান কিং খান। কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করেন তিনি।
এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর অপ্রকৃতিস্থ জীবনযাপনের চিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।