জাতীয়

হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা চাইল সৌদি আরব: রিপোর্ট

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৬, ২০২৬ 0
হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা চাইল সৌদি আরব: রিপোর্ট
হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা চাইল সৌদি আরব: রিপোর্ট

হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম, ওয়ালা ও দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। তবে সৌদি আরব বা ইসরায়েল সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

আরও পড়ুন

সৌদি আরবে হুথির মুহুর্মুহু হামলা, জেদ্দাসহ বিভিন্ন শহরে সতর্কতা

এদিকে বার্তা সংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি সামরিক সহায়তা চেয়েছেন।

সেন্টকমের মধ্যস্থতায় আলোচনা

দ্য জেরুজালেম পোস্টকে মঙ্গলবার এক আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে হুথিদের মোকাবিলায় গোয়েন্দা সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের সেন্টকম মধ্যস্থতা করেছে জানান বলে ওই কূটনীতিক।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র দ্য জেরুজালেম পোস্টকে বলেছে, আলোচনাগুলো ভালো হয়েছে।

আরও পড়ুন

সৌদি আরব ভ্রমণে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

এর আগে একই বিষয়ে ওয়ালার প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সূত্রের বরাত দেওয়া হয়েছিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বৈঠকের পর এসব আলোচনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি তেল অবকাঠামোয় হামলার দাবি

গত এক সপ্তাহে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলা বেড়েছে। এর মধ্যে সৌদি আরবের তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্থাপনায় ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এতে দেশটির একটি গুরুত্বপূর্ণ পাইপলাইনের কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

তেলের পথে যুদ্ধের আগুন, সবার নজর সৌদি আরবে

এ ছাড়া ইয়েমেন-সৌদি আরব সীমান্তের কাছে একটি মসজিদ ও আশপাশের ভবনে থাকা বেসামরিক লোকজনও হামলার শিকার হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বাব আল-মান্দেব ঘিরে উত্তেজনা

সম্প্রতি হুথি বাহিনী লোহিত সাগরের গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা বাব আল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি জাহাজ চলাচলেও বাধা দিচ্ছে। এর ফলে সৌদি আরবের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

হুথিদের সামরিক তৎপরতা নিয়ে সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ উদ্বেগে রয়েছে বলে নিরাপত্তা সূত্রের বরাতে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

হুথিদের সঙ্গে সংঘাত / সামরিক শক্তিতে এগিয়ে থেকেও কেন বিপাকে সৌদি আরব?

গোয়েন্দা তথ্য সংগ্রহে ইসরায়েলের সহায়তা কামনা

সূত্রগুলোর মতে, সৌদি আরবের অনুরোধের মূল বিষয় ছিল গোয়েন্দা সহায়তা। এর মাধ্যমে হুথিদের সামরিক অবস্থান ও মোতায়েন সম্পর্কে আরও বিস্তৃত তথ্য সংগ্রহ এবং ভবিষ্যৎ অভিযানের সম্ভাব্য পরিকল্পনা শনাক্ত করার চেষ্টা করা হতে পারে।

ইসরায়েল এর আগে হরমুজ প্রণালি ঘিরে ইরানের সামরিক তৎপরতা পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট, মিডল ইস্ট মনিটর
কেএএ/

Popular post
গাজীপুরে নাশকতার প্রস্তুতির অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির দেবরসহ গ্রেপ্তার দুই

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং এক লিটার পেট্রোল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের একজন মো. নাহিদ সরকার ওরফে রাতুল (৩৩)। অন্যজন মো. আপন (১৮)। রাতুল চিত্রনায়িকা মাহিয়া মাহির দেবর। 

শি ভাষণ দিচ্ছেন, ট্রাম্প ঝিমুচ্ছেন

চীনের শেনঝেনে চলমান এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) দুই দিনব্যাপী সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি জিন পিং যখন বক্তব্য দিচ্ছেন, তখন ঝিমুচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

সমাবেশে আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এমপি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী, গাজী কামরুল ইসলাম সজল, গাজী তৌহিদুল ইসলাম, শরীফ ইউ আহমেদসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

ববি সংলগ্ন মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।

গাজীপুরে ১২২ কারখানায় উৎপাদন বন্ধ, ৪৫টিতে সাধারণ ছুটি

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও মহাসড়ক অবরোধের চেষ্টায় শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের ৪৫টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ১২২টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

রোহিঙ্গাদের ‘গণহত্যার অভিপ্রায়’ এর জন্য দোষী সাব্যস্ত মিয়ানমার

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় দেশটিকে ‘গণহত্যার অভিপ্রায়’-এর জন্য দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক বিচার আদালত।

জাতীয়

View more
গাজীপুরে নাশকতার প্রস্তুতির অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির দেবরসহ গ্রেপ্তার দুই
গাজীপুরে নাশকতার প্রস্তুতির অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির দেবরসহ গ্রেপ্তার দুই

গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং এক লিটার পেট্রোল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের একজন মো. নাহিদ সরকার ওরফে রাতুল (৩৩)। অন্যজন মো. আপন (১৮)। রাতুল চিত্রনায়িকা মাহিয়া মাহির দেবর। 

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
শি ভাষণ দিচ্ছেন, ট্রাম্প ঝিমুচ্ছেন

শি ভাষণ দিচ্ছেন, ট্রাম্প ঝিমুচ্ছেন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

ববি সংলগ্ন মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

ববি সংলগ্ন মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

গাজীপুরে ১২২ কারখানায় উৎপাদন বন্ধ, ৪৫টিতে সাধারণ ছুটি
গাজীপুরে ১২২ কারখানায় উৎপাদন বন্ধ, ৪৫টিতে সাধারণ ছুটি

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও মহাসড়ক অবরোধের চেষ্টায় শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরের ৪৫টি পোশাক কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ১২২টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
রোহিঙ্গাদের ‘গণহত্যার অভিপ্রায়’ এর জন্য দোষী সাব্যস্ত মিয়ানমার

রোহিঙ্গাদের ‘গণহত্যার অভিপ্রায়’ এর জন্য দোষী সাব্যস্ত মিয়ানমার

বরিশালে নানকের বাসভবনসহ আরো দুই বাড়িতে আগুন 

বরিশালে নানকের বাসভবনসহ আরো দুই বাড়িতে আগুন 

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশের উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চান স্পিকার
বাংলাদেশের উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চান স্পিকার

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।

RIPOTER NEWS নভেম্বর ১৯, ২০২৬ 0
ঝালকাঠিতে সিঁদ কেটে ঢুকে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

ঝালকাঠিতে সিঁদ কেটে ঢুকে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৯

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৯

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

0 Comments