বিনোদন

হেমা মালিনীর আগে যে পাকিস্তানি মেয়ের প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র

এস কে সামিউল ইসলাম, সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
হেমা মালিনীর আগে যে পাকিস্তানি মেয়ের প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র
হেমা মালিনীর আগে যে পাকিস্তানি মেয়ের প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র

বলিউডের কিংবদন্তিতুল্য অভিনেতা ধর্মেন্দ্রর ব্যক্তিজীবনও তার দীর্ঘ অভিনয়জীবনের মতোই আলোচিত। বিশেষ করে হেমা মালিনীর সঙ্গে তার প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে হেমা মালিনীর আগে ধর্মেন্দ্রর জীবনে এসেছিল আরেকটি ভালো লাগার গল্প। স্কুলজীবনের সেই প্রেম ছিল এক পাকিস্তানি মেয়েকে ঘিরে, যা শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি।

ধর্মেন্দ্র দুইবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী প্রকাশ কৌর এবং দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। তবে হেমার সঙ্গে সম্পর্কের আগে বলিউডের এই অভিনেতার জীবনে ছিল আরও একটি সরল ও আবেগঘন অধ্যায়। সেটি কোনও পরিচিত অভিনেত্রীকে ঘিরে নয়, বরং তার স্কুলজীবনের স্মৃতি।

একবার সালমান খানের উপস্থাপনায় ‘দশ কা দম’ অনুষ্ঠানে নিজের ছেলে সানি দেওল ও ববি দেওলকে নিয়ে হাজির হয়েছিলেন ধর্মেন্দ্র। সেখানেই নিজের স্কুলজীবনের প্রেমের কথা বলেছিলেন তিনি। অভিনেতা জানান, সেই মেয়েটির নাম ছিল হামিদা। তিনি ছিলেন ধর্মেন্দ্রর স্কুলশিক্ষকের মেয়ে।

ধর্মেন্দ্রর সেই স্মৃতি দেশভাগের আগের পাঞ্জাবের। তখন ভারত-পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়নি। পাঞ্জাবের একটি গ্রামেই জীবনের বড় একটা সময় কাটিয়েছেন তিনি। সেখানেই স্কুলে পড়ার সময় হামিদার প্রতি তার ভালো লাগা তৈরি হয়।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, তখন তিনি ষষ্ঠ শ্রেণির ছাত্র। বয়স ছিল অল্প। ফলে সেই অনুভূতি ছিল কৈশোরের সরল ও অবুঝ ভালো লাগা। কিন্তু সেই সম্পর্ক কখনো পরিণতি পায়নি।

আরও পড়ুন

তবে সময়ের সঙ্গে সেই স্মৃতি হারিয়ে যায়নি। বহু বছর পরও স্কুলজীবনের সেই মেয়েটির কথা মনে রেখেছেন ধর্মেন্দ্র। এমনকি সেই অনুভূতিকে একসময় কবিতার আকারও দিয়েছিলেন বলে অনুষ্ঠানে জানিয়েছিলেন তিনি।

পরবর্তী সময়ে ধর্মেন্দ্রর জীবনে আসে প্রকাশ কৌর। তাকে বিয়ে করে সংসার শুরু করেন এই অভিনেতা। পরে হেমা মালিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। তাদের সম্পর্কও বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিন্তু এসবের বহু আগে, অল্প বয়সেই যে একটি প্রেম তার মনে জায়গা করে নিয়েছিল, সেই গল্প অনেকেরই অজানা।

আরও পড়ুন

হামিদার সঙ্গে ধর্মেন্দ্রর সেই সম্পর্ক পূর্ণতা না পেলেও স্মৃতিতে তা রয়ে গেছে। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে সেই কৈশোরের ভালো লাগার কথা নিজেই প্রকাশ্যে বলেছিলেন বলিউডের ‘হিম্যান’ ধর্মেন্দ্র।

এমএমএফ

Popular post
হীরকজয়ন্তী উপলক্ষে চবিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ষাট বছরের গৌরবোজ্জ্বল পথচলা। শিক্ষা, গবেষণা, সংস্কৃতি আর ইতিহাসের নানা বাঁকে সমৃদ্ধ দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির

রাজধানীর কিছু যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বৃদ্ধি পাচ্ছে, সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। পাশাপাশি সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে

কর্মী নেবে ফিজি, সমঝোতা প্রায় চূড়ান্ত: বাণিজ্য মন্ত্রণালয় 

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে দুই দেশের মধ্যে শ্রম স্থানান্তর (লেবার মোবিলিটি) সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সেখানে থাকার সুযোগ দেওয়ার বিষয়ে ফিজি ইতিবাচক বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

গোপালগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

কুমিল্লা কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১ হাজার ৮০০ বন্দির জন্য নির্মিত এই কারাগারে বর্তমানে প্রতিদিন গড়ে ৪ হাজার ২০০ বন্দি থাকছেন।

ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’

টি অন্ধ্রপ্রদেশের নেলোর ও টুনি এলাকার মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। তবে এর সুনির্দিষ্ট গতিপথ, তীব্রতা এবং স্থলভাগে আঘাত হানার স্থান এখনো নিশ্চিত নয়।

বিনোদন

View more
৫০ রুপি থেকে ১০ হাজার কোটি রুপির মালিক শাহরুখ
৫০ রুপি থেকে ১০ হাজার কোটি রুপির মালিক শাহরুখ

দিল্লির সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে বলিউড রাজত্ব করছেন শাহরুখ খান। খুব অল্প বয়সে বাবা-মাকে হারান কিং খান। কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করেন তিনি।

RIPOTER NEWS নভেম্বর ২, ২০২৬ 0
ঐশ্বরিয়ার জানা-অজানা ছয় অধ্যায়

ঐশ্বরিয়ার জানা-অজানা ছয় অধ্যায়

মাধুরীর তারকাখ্যাতিকে ভয় পান তার স্বামী?

মাধুরীর তারকাখ্যাতিকে ভয় পান তার স্বামী?

শিখরের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী

শিখরের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী

0 Comments