যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭-এ আবেদন চলছে। বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা সম্পূর্ণ অর্থায়নের এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। বিশ্বের অন্যতম উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটিতে এ প্রোগ্রামে নির্বাচিত গবেষকেরা দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপের সুযোগ পাবেন। হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজ করার পাশাপাশি বিশ্বজুড়ে খ্যাতিমান গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
ফেলোশিপে প্রতিবছর ৮০ হাজার (মাসে ৬৬৬৬) মার্কিন ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি গবেষণা পরিচালনার জন্য বছরে অতিরিক্ত ছয় হাজার ডলার গবেষণা অনুদানও পেতে পারেন নির্বাচিত গবেষকেরা। সাধারণত প্রতিবছর পাঁচ থেকে ছয় গবেষককে এই ফেলোশিপ দেওয়া হয়।
বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে। বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস ও বিভিন্ন সংস্কৃতি বিষয়ে দক্ষ আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ৩১ জুলাই ২০২৬–এর পর সম্পন্ন হতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বরে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের যাতায়াত ও হোটেলের ব্যয় বহন করবে হার্ভার্ড একাডেমি।
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জীবনবৃত্তান্ত (সিভি), গবেষণা প্রস্তাব, গবেষণাপত্রের নমুনা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও তিনটি সুপারিশপত্র জমা দিতে হবে প্রার্থীদের।

নির্বাচিত পোস্টডক্টরাল একাডেমি স্কলাররা বছরে ৮০ হাজার মার্কিন ডলার ভাতা পাবেন।
পাশাপাশি হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর গবেষণার সুযোগ থাকবে।
গবেষণা ও ভ্রমণ ব্যয়ে আর্থিক সহায়তা।
গবেষণাসংক্রান্ত বিভিন্ন সুবিধা।
স্বাস্থ্যবিমার সুবিধা।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বরে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের যাতায়াত ও হোটেলের ব্যয় বহন করবে হার্ভার্ড একাডেমি।
আবেদনের জন্য অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে; সঙ্গে জমা দিতে হবে জীবনবৃত্তান্ত (সিভি বা রিজিউমে), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গবেষণার আগ্রহ ও পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস, একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল ও তিনটি রেকমেন্ডেশন লেটার।
হার্ভার্ড একাডেমি স্কলারস প্রোগ্রামে আবেদনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে যোগ্যতা ও কর্মসূচির বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬।
*বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি জানা যাবে হার্ভার্ড একাডেমির ওয়েবসাইটে। সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, বিশিষ্ট ফকিহ ও পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির সাত দিনের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় তিনি বাংলাদেশে আসছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে বাংলাদেশ সফরের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই আলেম।
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত যে রায় দিয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি। শুক্রবার এই রায়কে মিয়ানমার ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে। খবর রয়টার্স।
পোল্যান্ডে দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও জেট-চালিত ড্রোন বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় এগুলো বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন মিত্র দেশগুলো বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে।
নতুন ফসল ঘরে তোলার আনন্দ, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আর নিজস্ব সংস্কৃতির বর্ণিল আয়োজনে গাজীপুরের শ্রীপুরে উদ্যাপিত হয়েছে মান্দি (গারো) জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব ‘ওয়ানগালা ২০২৬’। দিনব্যাপী এ উৎসবে গান, কবিতা, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন গারো সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা।
গাজীপুরের কালিয়াকৈরে প্রথমবারের মতো জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে টেপবল বিপিএল-২০২৬। এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দল অংশ নেবে। টুর্নামেন্ট মাতাবেন পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটারও। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা পুরস্কার।
রাইজিংবিডিতে প্রকাশিত একটি প্রতিবেদনের পর কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার শারীরিক অবস্থা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, বিশিষ্ট ফকিহ ও পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির সাত দিনের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় তিনি বাংলাদেশে আসছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে বাংলাদেশ সফরের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই আলেম।
গাজীপুরের কালিয়াকৈরে প্রথমবারের মতো জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে টেপবল বিপিএল-২০২৬। এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দল অংশ নেবে। টুর্নামেন্ট মাতাবেন পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটারও। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা পুরস্কার।
গচ্ছিত স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জের ধরে ১ লাখ টাকায় খুনি ভাড়া করে ছোট ভাই আলমগীরকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ও ভাবির বিরুদ্ধে। বিয়ের পাত্রী দেখানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয় তাকে।