জাতীয়

গুলশানে মিছিল করা আওয়ামী লীগের ৯ জনকে কারাগারে পাঠালেন আদালত

RIPOTER NEWS সেপ্টেম্বর ১৩, ২০২৬ 0
গুলশানে মিছিল করা আওয়ামী লীগের ৯ জনকে কারাগারে পাঠালেন আদালত
গুলশানে মিছিল করা আওয়ামী লীগের ৯ জনকে কারাগারে পাঠালেন আদালত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছিল পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন রেহানা পারভীন, সাইফুল ইসলাম, জুয়েল শিকদার, নাজিম উদ্দিন, সাহেদ, শান্ত শেখ, হারুন মাইজভাণ্ডারী, খালেদ মাহমুদ ফয়সাল ও সফিকুর রহমান।

আরও পড়ুন

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৫ জন রিমান্ডে

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী জড়ো হন।

পরে তারা মিছিল নিয়ে পুলিশ প্লাজার দিকে অগ্রসর হন। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য বহনের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী নুর / গুলশানে ছাত্রলীগের মিছিল: প্রশাসন-গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি?

এজাহার অনুযায়ী, মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওই কর্মসূচি নেওয়া হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় নয়জনকে গ্রেফতার করা হয়।

রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এমডিএএ/এমএমকে

Popular post
বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এক নেতা রিফাত হোসেন রাফির বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে দুই জোড়া কমিউটার ট্রেন যাত্রা শুরু করেছে।

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। 

নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজ থেকে ছিটকে পড়ে হেলপার নিহত

নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের নিচে পানিতে পড়ে হেলপার রিপন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ (৪২) গুরুতর আহত হয়েছেন। 

লভ্যাংশ দিতে ব্যর্থ হলো মেট্রো স্পিনিং ও ইনটেক লিমিটেড

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ৩০ জুন, ২০২৬ সালের হিসাব বছরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি। লোকসানে পড়ে কোম্পানি দুটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।

জাতীয়

View more
বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এক নেতা রিফাত হোসেন রাফির বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু

চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

কলাপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজ থেকে ছিটকে পড়ে হেলপার নিহত
নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজ থেকে ছিটকে পড়ে হেলপার নিহত

নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের নিচে পানিতে পড়ে হেলপার রিপন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ (৪২) গুরুতর আহত হয়েছেন। 

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
লভ্যাংশ দিতে ব্যর্থ হলো মেট্রো স্পিনিং ও ইনটেক লিমিটেড

লভ্যাংশ দিতে ব্যর্থ হলো মেট্রো স্পিনিং ও ইনটেক লিমিটেড

ঝালকাঠির শীতলপাটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি, বিপণন ও করণীয় নিয়ে কর্মশালা

ঝালকাঠির শীতলপাটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি, বিপণন ও করণীয় নিয়ে কর্মশালা

ইউরোপের বাজারে অ্যামান্টাডিন ক্যাপসুল বাজারজাত করছে রেনাটা

ইউরোপের বাজারে অ্যামান্টাডিন ক্যাপসুল বাজারজাত করছে রেনাটা

শেখ হাসিনা আসবেন না, ধরে নিয়ে আসা হবে: ধর্ম প্রতিমন্ত্রী
শেখ হাসিনা আসবেন না, ধরে নিয়ে আসা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

শেখ হাসিনা লজ্জাহীনতার জননী উল্লেখ করে ধর্মপ্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, ‘তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন—এমন কথা শুনলে হাসি পায়। তিনি নিজে আসবেন না, প্রয়োজনে তাকে ধরে নিয়ে আসা হবে।’

RIPOTER NEWS নভেম্বর ১৭, ২০২৬ 0
ববিতে নবীন বরণের কনসার্টে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত একাধিক

ববিতে নবীন বরণের কনসার্টে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত একাধিক

নাটোরে গ্রামীণ ব্যাংকের শাখায় ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ

নাটোরে গ্রামীণ ব্যাংকের শাখায় ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

0 Comments